দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:০০
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

মেলান্দহে জুতা পায়ে শহীদ মিনারে অধ্যক্ষ!

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২১, ২০২৩
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ০ কমেন্ট 321 ভিউস

জাতীয় ডেস্ক:

জামালপুর মেলান্দহ উপজেলায় আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে শ্রদ্ধা নিবেদনের সময় অধ্যক্ষ আবু সাইদ সাদা জুতা পায়ে শহীদ মিনারে উঠেছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার বেদিতে জুতা পায়ে দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে শহীদ মিনারে যান মাহমুদপুর আব্দুল জলিল কারিগরি কলেজের অধ্যক্ষ আবু সাইদ সাদা। পরে জুতা পায়েই শহীদ মিনারের বেদিতে উঠে পুস্পস্তবক অর্পণ করেন তিনি। একইসঙ্গে পুষ্পস্তাবক অর্পণের সময় ফটোসেশন করতেও দেখা যায় তাকে।

এদিকে জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে ওঠার বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ আবু সাইদ সাদা বলেন, ‘এটা আমার ভুল হয়েছে। তাড়াহুড়োর কারণে খেয়াল করতে পারিনি। এটা ভুল হয়েছে। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

এ ঘটনায় জামালপুর ভাষা ও মুক্তি সংগ্রাম গবেষণা কেন্দ্রের সভাপতি আলী ইমাম দুলাল বলেন, ‘শহীদ মিনারে জুতা পায়ে ওঠা ঠিক না। এটা তো সরকারিভাবেই নিষেধ ও শাস্তির বিধান রয়েছে। উনার কাজটা ভালো হয়নি।’

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারি ইভা বলেন, ‘উনি জুতা পায়ে উঠে থাকলে মারাত্মক অপরাধ করেছেন। মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে যদি এমন ভুল করেন, তা অমার্জনীয়। এ বিষয়ে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
হবিগঞ্জে হামলা-ভাঙচুর, দণ্ডপ্রাপ্ত ২ আসামি কারাগারে
পরবর্তী পোস্ট
রাশিয়ান তেলের দাম অর্ধেক করার দাবি

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting