দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৩৮
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মারপিট ও বাড়ি ঘর ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২০, ২০২১
জানুয়ারি ২০, ২০২১ ০ কমেন্ট 472 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বীর মুক্তিযোদ্ধার বাড়ি ঘর ভাংচুর ও তার পরিবারের সদস্যদের মারপিটের প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলেন, তালা ফলেয়া গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধার পুত্র আনারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রমজান আলী, আব্দুল মজিদসহ ক্ষতিগ্রস্থ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তালা উপজেলার ফলেয়া মৌজার এস এ ৮৫ নম্বর খতিয়ানের দাগ নম্বর ১১৩, জাল ১৫৬ দাগের দশমিক ১০ একর সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের মৃত রেজাউল বিশ^াসের ছেলে রুবেল বিশ^াসের সাথে। একপর্যায়ে উক্ত রুবেল বিশ^াস আমার পিতার .১০ একর সম্পত্তির ভূয়া কাগজপত্র তৈরি করে ইসলামকাটি সাবরেজিস্ট্রি অফিসের সংশ্লিষ্টদের সাথে যোগাসাজসে চাঁদকাটি গ্রামের আমজাদ আলীর ছেলে এলাকার সন্ত্রাসী আব্দুর রহিমের নিকট বিক্রয় করে। বিবাদমান জমি ক্রয়ের পরপরই তারা উক্ত সম্পত্তির দখল নেওয়ার পায়তারা করলে আমি বাদী হয়ে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। আদালত মামলাটি আমলে নিয়ে ১৪৫ধারা জারি করেন। ১৪৫ ধারা উপেক্ষা করে সন্ত্রাসী আ: রহিম গাজী তার ভাড়াটিয়া বাহিনীর সদস্য হামিদুল গাজী, সমর আলী মোড়লের পুত্র আছাদুল মোড়ল, মাগুরাডাঙ্গা গ্রামের আ: রহিমের পুত্র মাহফুজ সরদার, মৃত. বাহাদুর খাঁর পুত্র রবিউল খাঁসহ ১০/১৫ জন গত ১৫ জানুয়ারি ২০২১ তারিখে লোহার রড, শাবল, কুড়ালসহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বসতবাড়িতে প্রবেশ করে ভাংচুর করে। আমার স্ত্রীর পরনের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটনায় এবং স্বর্ণের চেইনসহ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। সে সময় আমার স্ত্রী, মাতাসহ আমাদের পিটিয়ে মারাত্মক জখম করে। এঘটনায় আমার মাতা রাফিজা খাতুন বাদী হয়ে তালা থানায় একটি মামলা দায়ের করে। যার নং ৫, তাং- ১৬/০১/২০২১। উক্ত মামলায় ৪ নং আসামীকে আটক করলেও পরের দিন আদালত থেকে সকল আসামী জামিন গ্রহণ করেন। জামিন গ্রহণ করে বাড়ি ফিরেই আব্দুর রহিমের নেতৃত্বে আবারো আমাদের বাড়িতে হামলা চালিয়ে আমাদের মারপিট করে। এতে আমার মাতা রাফিজা বেগম মারাত্মক জখম হয়। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিশেষ করে তাদের মারপিটে আমাদের মাতা রাফিজা বেগম মারাত্মক অসুস্থ্য অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখিত সন্ত্রাসী আ: রহিমসহ তার সহযোগিরা আমাদের খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে যাচ্ছে। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ওই সন্ত্রাসীদের জামিন বাতিল এবং পুনরায় হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা সাতক্ষীরা পুলিশ সুপার মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এ্যাসোসিয়েশন নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল
পরবর্তী পোস্ট
সাতনদীতে সংবাদ প্রকাশ অবশেষে শহরের প্রধান সড়ক থেকে কাদামাটি পরিস্কার হলো

রিলেটেড পোস্ট

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

তালায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে সার্জিক্যাল ক্লিনিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অস্ত্রোপাচারে রোগীর মৃত্যুর অভিযোগ

সেপ্টেম্বর ১৮, ২০২৬

তালায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল মেম্বারের বাড়ি...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...

সেপ্টেম্বর ১২, ২০২৬

শত বছরের ঐতিহ্যে আজও সরব খলিষখালীর দুধের হাট

সেপ্টেম্বর ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting