দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৫২
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

মিরপুরের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের সেঞ্চুরি

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩, ২০২৩
মার্চ ৩, ২০২৩ ০ কমেন্ট 359 ভিউস

স্পোর্টস ডেস্ক:

ক্রিকেটের অন‌্যতম ব‌্যস্ততম মাঠ মিরপুর শের-ই-বাংলা। ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করা এই মাঠের দম ফেলার ফুরসত থাকে না। আন্তর্জাতিক ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট, প্রীতি ম‌্যাচ, নানা উৎসবে কনসার্ট আয়োজনে বারবার মিরপুর শের-ই-বাংলা যেন প্রধান ভরসা।

মিরপুরের এই সবুজ গালিচা আজ অন‌্যরকম এক মাইলফলক ছুঁয়েছে। ইংল‌্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে দিয়ে ২০০তম আন্তর্জাতিক ম‌্যাচ আয়োজনের সাক্ষী হলো শের-ই-বাংলা। পাশাপাশি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মিরপুরে খেলছে শততম ওয়ানডে ম‌্যাচ। এক ম‌্যাচে দুই মাইলফলক ছুঁয়ে ফেলল বাংলাদেশ ক্রিকেটের পয়মন্ত এ ভেন্যু।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ক্রিকেট-ফুটবলের লম্বা সময়ের স্নায়ু যুদ্ধের পর শের-ই-বাংলায় স্থায়ী হয় ক্রিকেট। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে শের-ই-বাংলায় চলে আসে ক্রিকেট। ফুটবল স্থায়ী হয় বঙ্গবন্ধুতে। ২০০৬ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে দিয়ে শের-ই-বাংলায় যাত্রা শুরু করে ক্রিকেট। সেই থেকে মিরপুরের এই মাঠ দেশের মূল ক্রিকেট ভেন্যু।

সেই মিরপুর স্টেডিয়াম আজ আন্তর্জাতিক ম‌্যাচের ডাবল সেঞ্চুরি পূর্ণ করলো। যেখানে ওয়ানডে হয়েছে ১১৭টি, টি-টোয়েন্টি ৫৯টি ও টেস্ট ২৪টি।

বড় ম‌্যাচ আয়োজনেও বেশ সুনাম রয়েছে এই মাঠের। ২০১১ বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের উদ্বোধনী ম‌্যাচ হয়েছিল ২৫ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে। এরপর বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা নিউ জিল‌্যান্ডের কোয়ার্টার ফাইনাল ম‌্যাচও হয়েছিল মিরপুরে। সব মিলিয়ে ওই বিশ্বকাপের ৬ ম‌্যাচ হয়েছিল এই স্টেডিয়ামে। এছাড়া ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সব বড় ম‌্যাচগুলো আয়োজিত হয়েছিল এই মাঠেই।

আয়োজনের পাশাপাশি অর্জনেও এগিয়ে মিরপুর। ২০১০ সালে নিউ জিল্যান্ডকে ৪-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারানো। ২০১২ এশিয়া কাপের ফাইনালে খেলা। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় অন‌্যতম বড় সাফল‌্য হয়ে আছে। ইংল‌্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেটকে করেছে সমৃদ্ধ। ২০১৬ টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালও খেলেছিল বাংলাদেশ।

সব মিলিয়ে নানা অর্জনে, প্রতিকূলতা পেরিয়ে সাফল‌্যের সূর্য দেখায় মিরপুর বাংলাদেশ ক্রিকেটের বড় সাক্ষী হয়ে আছে। আজ সেই মিরপুর পূর্ণ করলো ডাবল সেঞ্চুরি। সঙ্গে বাংলাদেশ ক্রিকেটেরও হলো সেঞ্চুরি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
পরবর্তী পোস্ট
স্ত্রী-সন্তানদের বাড়ি থেকে বের করে দিয়েছেন নওয়াজউদ্দিন, কাঁদছে কন্যা

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting