দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৩৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

মাদরাসা শিক্ষকদের দাবি দাওয়া সঠিক সময়ে বিবেচনা করা হবে : শিক্ষামন্ত্রী

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৩, ২০২৩
মার্চ ১৩, ২০২৩ ০ কমেন্ট 388 ভিউস

জাতীয় ডেস্ক:

মাদরাসা শিক্ষকদের দাবি দাওয়া সঠিক সময়ে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ (স্বামাশিপ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদরাসা শিক্ষার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভার প্রধান বক্তা ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।

সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আবুল কালাম আজাদ প্রমুখ।

মন্ত্রী বলেন, আপনাদের যে আবেদন যা আমি বুঝতে পেরেছি, সেটি লিখে নিয়েছি। সময় সুযোগ মতো সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়, আমার যা করার সেটা অবশ্যই করবো। আমার জন্য দোয়া করবেন। প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।

তিনি বলেন, আজকে এমন কোনো ক্ষেত্র নেই বাংলাদেশ এগোয়নি। কোনো মানুষ এখন না খেয়ে থাকে না। দরিদ্রের হার কমে গেছে। কি বিশাল পরিবর্তন। বাংলাদেশকে এখন সবাই সম্মানের চোখে দেখে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের সেবা করেছেন। যে মানবতার সেবা করে সেই তো ইসলামের সেবক। বঙ্গবন্ধু তো মানবতার কাজই করেছেন। বঙ্গবন্ধু কন্য প্রধানমন্ত্রী একই কাজ করছেন। এসময় প্রত্যেক মাদরাসা শিক্ষার্থীকে স্বাবলম্বী হয়ে গড়ে ওঠার জন্য প্রস্তুত হতে বলেন মন্ত্রী।

শিক্ষকদের দাবিগুলো নিয়ে তিনি বলেন, ইবতেদায়ী পর্যায়ে উপবৃত্তি দেওয়ার বিষয়টি বিবেচনাধীন আছে। আমরা কমিটি করে দিয়েছি। তাদের নির্দেশনার আলোকে এটি দূর হয়ে যাবে।

উৎসব ভাতা ও জাতীয়করণ নিয়ে মন্ত্রী বলেন, উৎসব ভাতা সরকারের সক্ষমতার ওপর নির্ভরশীল। আমি আপনাদের হয়ে দেন দরবার করবো যা কিছু যৌক্তিক। একটু ধৈর্য্য ধরতে হবে। সরকার সবকিছু বিবেচনায় নেবে। জাতীয়করণের বিষযে সারাদেশে আলাপ আছে। সরকারের জন্য এটি বিশাল পদক্ষেপ হবে সন্দেহ নেই। প্রতিদিন প্রতিষ্ঠান গজাচ্ছে। আমাদের মান দেখতে হবে। কীভাবে প্রতিষ্ঠা হল, কীভাবে শিক্ষক নিয়োগ দিল এবং কীভাবে পাঠদান করছে। আর যেসব প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে তাদের মান আগে কেমন ছিল এখন কেমন সব বিষয় নিয়ে গবেষণার দরকার আছে। সে অনুযায়ী দেখে আমরা সিদ্ধান্ত নেবো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
‘শুধু নারী সদস্য নয়, পুরুষ পুলিশ সদস্যরাও ঢাকার মধ্যে থাকতে চায়’
পরবর্তী পোস্ট
মানসিক প্রতিবন্ধকতা দূর করে এগিয়ে যেতে হবে নারী পুলিশকে: ডিএমপি কমিশনার

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting