দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:২৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

মাদক সম্রাট পাবলো এস্কোবারের ৭০ জলহস্তী যাচ্ছে ভারত-মেক্সিকোতে

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৬, ২০২৩
মার্চ ৬, ২০২৩ ০ কমেন্ট 312 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

কলম্বিয়ার মাদক সম্রাট পাবলো এস্কোবারের শখের জলহস্তী দেশটির সরকারের গলার কাঁটা হয়েছে। এ খবর বেশ পুরনো। এবার এস্কোবারের ‌‘কোকেন জলহস্তী’র জনসংখ্যা বিস্ফোরণ ঠেকাতে বেশ কয়েকটিকে বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে কলম্বিয়া।

এবার ৭০টি জলহস্তী ভারত ও মেক্সিকোর প্রাকৃতিক অভয়াশ্রমে পাঠানোর পরিকল্পনা করছে লাতিন আমেরিকার দেশটি।

বর্তমানে কলম্বিয়ায় ১৩০-১৬০টি জলহস্তী রয়েছে। এস্কোবারের প্রাক্তন র‍্যাঞ্চ থেকে এই প্রাণীগুলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এস্কোবারের র‍্যাঞ্চে প্রথমে মাত্র একটি পুরুষ ও তিনটি মাদি জলহস্তী আনা হয়েছিল। ১৯৮০-র দশকে প্রথম শখের বশে নিজের র‍্যাঞ্চে জলহস্তী আনেন এস্কোবার। এর আগে কলম্বিয়ায় জলহস্তী ছিল না।

১৯৯৩ সালে এস্কোবারের মৃত্যুর পর মোটামুটি ‘অনাথই’ হয়ে পড়ে তার চিড়িয়াখানার জলহস্তীগুলো। তার চিড়িয়াখানার অন্য সব প্রাণী সরিয়ে নেওয়া হলেও জলহস্তী পরিবহন কঠিন বলে সেগুলো সরানো হয়নি।

তবে জলহস্তীগুলোর প্রজনন বন্ধ থাকেনি। সেগুলো এখন বহুগুণে বেড়ে কলম্বিয়ার প্রধান জলপথ, ম্যাগডালেনা নদীর মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমনই নাজুক হয়ে পড়েছিল, জলহস্তীগুলোকে মেরে তাদের সংখ্যা কমিয়ে কলম্বিয়ার ওই অঞ্চলের পরিবেশ বাঁচানোর কথা ভাবছিলেন পরিবেশবিদেরা। এদের খোজা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তাতে খুব একটা সাফল্য আসেনি।

এবার ভিন্ন পথে হাঁটছে কলম্বিয়া। পুরুষ ও মাদি মিলিয়ে ভারতে ৬০টি ও মেক্সিকোয় ১০টি জলহস্তী পাঠানো হবে।

বিজ্ঞানীরা বলছেন, কলম্বিয়াতে জলহস্তীদের শিকার করে খাওয়ার মতো কোনো প্রাণী নেই। এদের জনসংখ্যা বৃদ্ধি জীববৈচিত্র্যের জন্যও খুব একটা ভালো না, কারণ জলহস্তীদের মল নদীর পানিকে দূষিত করছে। এমনকি তা নদীর পানির গঠনও পাল্টে দিচ্ছে।

সূত্র: সিএনএন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কিয়ারার ছবিতে সিদ্ধার্থের মন্তব্যে আপ্লুত ভক্তরা
পরবর্তী পোস্ট
খুলনায় একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের উদ্বোধন

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting