দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৩:০৯
আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...
কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ
জ্বালানি সংকট ও বালির অভাবে থমকে কেবিএস প্রকল্পের...
হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

মাত্র ১০ রানে অলআউট, আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সর্বনিম্ন স্কোরের রেকর্ড

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৭, ২০২৩
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ০ কমেন্ট 381 ভিউস

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে লজ্জার নজির গড়ল আইল অব ম্যান। স্পেনের বিরুদ্ধে সেই লজ্জার মুখে পড়তে হয়েছে যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কিত স্বায়ত্তশাসিত এই দ্বীপ অঞ্চলের।

পুরুষদের টি-টোয়েন্টির ইতিহাসে সবথেকে কম রানে অল-আউট হয়ে গেল আইল অব ম্যান। সেইসঙ্গে পুরুষদের টি-টোয়েন্টির ইতিহাসে সব থেকে বেশি বল পড়ে থাকতে জয়ের নজির গড়েছে স্পেন। শুধু তাই নয়, একই ম্যাচে সর্বাধিক রানরেট এবং সর্বনিম্ন রানরেটের নজিরও তৈরি হয়েছে।

স্পেন সফরে রবিবার টি-টোয়েন্টি ম্যাচে নেমেছিল আইল অব ম্যান। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্পেন। ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় আইল অব ম্যান। সেটাই শুরু হয়। তারপর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। শেষপর্যন্ত ৮.৪ ওভারে ১০ রানে অল-আউট হয়ে যায় আইল অব ম্যান। সর্বোচ্চ সাত বলে চার রান করেন জোসেফ বুরোস। সর্বাধিক ১২ বল খেলেন আইল অব ম্যান-র নয় নম্বর ব্যাটার ফ্রেজার ক্লার্ক। সাতজন ব্যাটার কোনও রান করতে পারেননি। চার ব্যাটার কোনওক্রমে খাতা খোলেন। তাদের মধ্যে তিনজন দু’রান করেন। কোনো অতিরিক্ত রানও হয়নি।

স্পেনের হয়ে দুই বোলার (মুহাম্মদ কামরান এবং আতিফ মহামুদ) চারটি করে উইকেট নেন। চার ওভারে চার রান দিয়ে চার উইকেট নেন কামরান। একটি মেডেন দেন। আতিফ চার ওভারে ছয় রান দিয়ে চার উইকেট নেন। দুটি মেডেন ওভার করেন। লর্ন বার্নস তো মাত্র চারটি বল করেন। কোনো রান না দিয়েই দুই উইকেট তুলে নেন।

সেই রান তাড়া করতে নেমে মাত্র দুই বলেই জিতে যায় স্পেন। অর্থাৎ ১১৮ বল বাকি থাকতেই টি-টোয়েন্টি ম্যাচ জিতে গিয়েছেন রাফায়েল নাদাল, ইকের কাসিয়াস, আন্দ্রে ইনিয়েস্তার দেশের ক্রিকেটাররা। একটি নো-বল করেন আইল অব ম্যান-র বোলার জোসেফ। ১২ রানে অপরাজিত থাকেন স্পেনের আওয়েস আহমেদ। ব্যাটিংয়ের সুযোগই পাননি মহম্মদ ইহশান। তারই মধ্যে ওই ম্যাচে একাধিক রেকর্ড তৈরি হয়েছে।

২০১৮ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টির পূর্ণ সদস্যপদ পায় আইল অব ম্যান। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে আইসিসির পূর্ণ সদস্য দেশের সঙ্গে তাদের সব ম্যাচ আন্তর্জাতিক স্বীকৃতি পায়। ২০২০ সালের ২১ আগস্ট তাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়, প্রতিপক্ষ ছিল গার্নসি।

পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বাধিক রানরেট

আইল অব ম্যান-র বিরুদ্ধে স্পেনের রানরেট ছিল ৩৯, যা সম্পূর্ণ হওয়া কোনও ইনিংসে সর্বোচ্চ রানরেট।

পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক বল বাকি থাকতে জয়

আইল অব ম্যান-র বিরুদ্ধে ১১৮ বল বাকি থাকতেই জিতে গিয়েছে স্পেন, যা সবধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক বল বাকি থাকতে জয়।

পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন রানরেট

৮.৪ ওভারে মাত্র ১০ রান করে আইল অব ম্যান। জোসেফদের রানরেট ছিল ১.১৫। পরিসংখ্যান অনুযায়ী, এই প্রথম কোনও টি-টোয়েন্টি ইনিংসে দুইয়ের নীচে রানরেট থাকল।

পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন রান

স্পেনের বিরুদ্ধে ১০ রানে অল-আউট হয়ে গেছে আইল অব ম্যান। সেটাই পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রান। এতদিন সেই লজ্জা সিডনি থান্ডারের ঝুলিতে ছিল। গত বছর বিগ ব্যাশ লিগে (বিবিএল) ওই লজ্জার মুখে পড়তে হয়েছিল সিডনিকে। ১৫ রানে অল-আউট হয়ে গিয়েছিল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
যৌথ বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনস্কি
পরবর্তী পোস্ট
পুতিনের পর এবার পারমাণবিক বিপর্যয় নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করলেন মেদভেদেভ

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting