দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১:৫৭
শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে...
৫ আগস্টের পর ফকির থেকে কোটিপতি! নগরঘাটায় মাদক...
পাটকেলঘাটায় সর্প দংশনে কৃষকের মৃত্যু
ইএসডিও’র নির্বাহী পরিচালকের সাতক্ষীরা জেলায় বাস্তবায়নাধীন কার্যক্রম পরিদর্শন
আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...
সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...
যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা...
শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...
সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...
সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে বৃদ্ধ আহত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

মাটিয়াডাঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলন মেশিন জব্দ

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১১, ২০২৩
সেপ্টেম্বর ১১, ২০২৩ ০ কমেন্ট 250 ভিউস
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের আইয়ুব আলী সরদারের বিরুদ্ধে অবৈধভাবে ভূ-গর্ভ থেকে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে। সরেজমিনে যেয়ে দেখা যায়, সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের দৌলতপুর কাশিনাথপুর খালে লোকালয়ে এবং বসতঘরের ৩০ ফুট এর মধ্য থেকে ভূ-গর্ভের বালি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে উত্তলন করা হচ্ছে। ফলে, এলাকাবাসী ভূমি ধ্বসের শঙ্কায় রয়েছে। প্রকাশ্যে সড়কের পাশে দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে বালি উত্তলন করে রাস্তা ভরাটের কাজ চললেও কোন প্রতিকার না হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইউনিয়নের দৌলতপুর গ্রামের গৌতম মাস্টারের ১০/১৫ বছর পূর্বে ভিটে বাড়িতে ঘর বেধে বসবাস করে আসছেন। সেখানে ভিটে বাড়িতে বসতঘর, রান্না ঘর, কাঠ ঘর, পায়খানা ঘর, পুকুর ও নারিকেল গাছসহ অসংখ্য গাছগাছালী এবং কমিউনিটি ক্লিনিক রয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত্যু জিপার সরদারের ছেলে আইয়ুব আলী সরদার তার ড্রেজার মেশিন দিয়ে গৌতম মাস্টারের বাড়ির পাশ থেকে অবৈধ ভাবে ভূ-গর্ভের বালি উত্তলন করছে। ভূ-গর্ভের বালি উত্তলন সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলেও অবৈধভাবে এই কাজ চালিয়ে যাচ্ছে মাসের পর মাস। অথচ প্রশাসনের নেই কোন নজরদারি। এলাকাবাসী প্রতিবাদ করলে তারা থামেনি বরং েতাদেরকে নানাভাবে হুমকি ধামকি দেওয়া হয়। এভাবে সরকারি বিধি নিষেধ ও আইনকে অমান্য করে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তলন প্রতিরোধ না করা হলে বালি উত্তোলনের প্রতিযোগিতা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। চরম ক্ষতির মুখে থাকা বসতবাড়ি ও এলাকাবাসীর ক্ষতির মুখে ফেলে ভূ-গর্ভের বালি উত্তলন রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী। এব্যাপারে স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলামের এর সাথে কথা হলে তিনি বলেন এ বিষয়ে আমি ব্যবস্থা নিচ্ছি। এলাকাবাসীর দাবি এভাবে একের পর এক বিভিন্ন স্থানে ভূ-গর্ভের বালি উত্তলন করে এলাকাকে চরম ঝুঁকিতে ফেলানো হচ্ছে। তার বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি ভবিষ্যতে কোথাও না হয় সেজন্য মেশিনের মালিক, বালু ব্যাবহারকারীদেরকে আইনের আওতায় আনা হোক। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, আইয়ুব এ এলাকার বিভিন্ন জায়গা থেকে মোটা অংকের টাকার বিনিময়ে ভূ-গর্ভস্থ থেকে ড্রেজার ম্যাশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। তাকে কেহ নিষেধ করলে নানা ভাবে গালি গালাজ ও হুমকি ধামকি দিয়ে আসছে। এভাবে দিনের পর দিন বালু উত্তোলন করলে নিশ্চিত ভুমি ধ্বংসের সৃষ্টি হবে। আমরা সাতক্ষীরা জেলা প্রশাসক এর আশু হস্তক্ষেপ কামনা করছি।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক আটক
পরবর্তী পোস্ট
শ্যামনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে বৃদ্ধ আহত

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting