দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১:৪৯
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...
ভেজাল খাদ্য ও পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স...
দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...
কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট সমবায় সমিতির বিতর্কিত কমিটি

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৫, ২০২০
নভেম্বর ১৫, ২০২০ ০ কমেন্ট 603 ভিউস

নিজস্ব প্রতিবেদক: অযোগ্য ব্যক্তিদের নিয়ে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নতুন তিন সদস্য বিশিষ্ট অন্তর্র্বতীকালীন ব্যবস্থাপনা কমিটির ঘোষণা দিয়েছে জেলা সমবায় কর্মকর্তা। নতুন এ কমিটির সভাপতি সহ বাকি দুই সদস্যরা অযোগ্য বলে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির সাধারণ শেয়ার সদস্যরা।
এব্যাপারে মেসার্স নিউ মাহমুদপুর ট্রান্সপোর্ট এর স্বত্ত¡াধীকারি ও প্রতিষ্ঠাতাকালীন শেয়ার সদস্য মোঃ সামছুজামান অভিযোগ করে বলেন, সমিতির সাধারণ শেয়ার সদস্যেদের অজান্তেই অযোগ্য ব্যক্তিদের নিয়ে নতুন করে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ১২০ দিনের এই তিন সদস্য বিশিষ্ট অন্তর্র্বতীকালীন ব্যবস্থাপনা কমিটির তিন জনের কেউ ট্রান্সপোর্ট ব্যাবসার সাথে জড়িত নেই। তারা শুধু মাত্র পদের আশায় সমিতিতে নাম লিখিয়েছেন। তিনি বলেন, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সাধারণ সদস্যদের না জানিয়ে এই কমিটির অনুমোদন করা হয়েছে। সাবেক সভাপতি মোঃ কামরুল ইসলাম কাছে সমিতির অর্ধ কোটি টাকা রয়েছে। এব্যাপারে আমরা জেলা সমবায় কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে। তদন্ত কাজ শেষ হওয়ার আগে এই বিতর্কিত কমিটির অনুমোদন আমাদের ভাবিয়ে তুলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির একাধিক সদস্য জানিয়েছেন, দেলোয়ার হোসেনকে নতুন করে সভাপতি হিসাবে নিয়োগ দিয়েছে জেলা সমবায় কমকর্তারা। তার এই পদ দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মোট পদের সংখ্যা ১৩ টিরও বেশি। তিনি পদ নিয়ে দালালি করে, আবার ভোমরার ঘর জামাই হয়ে বিভিন্ন অবৈধ ব্যবসা চালিয়ে আসছেন। তিনি অবৈধ ভাবে প্রচুর টাকার মালিক হয়েছেন। ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা গ্রামে কয়েক কোটি টাকা খরচ করে একটি বিলাসবহুল বাড়ি করেছেন। ভারতের পশ্চিম বাংলার আন্ডারওয়ার্ল্ডের সবার কাছে তিনি জিজাজি নামে পরিচিত। সাধারণ সদস্যেরা আরো বলেন, নতুন এই কমিটির তিন জনই সাবেক কমিটির সভাপতি কামরুল ইসলাম এর কাছের লোক। সমিতির অর্ধকোটি টাকা আত্মসাৎ ঘটনাকে ধামা-চাপা দেওয়ার জন্য, বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে নিজের লোক দিয়ে কমিটি নিয়েছে কামরুল ইসলাম। যাতে করে সে আত্মসাতের ঘটনা ধামাচাপা দিয়ে বাঁচতে পারে।
স্থলবন্দর ট্রান্সপোর্ট সমবায় সমিতির সিনিয়র সদস্য মেসার্স আয়েশা ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্তাধিকারী মোঃ আমিরুল ইসলাম বলেন, যাকে সভাপতি করা হয়েছে সে কখনো ট্রান্সপোট ব্যাবসা করেননি। শুধু মাত্র নেতা হওয়ায় জন্য সদস্য হয়ে আছে। তার পদের কোনো শেষ নাই। ট্রান্সপোট এর কোনো সমস্যা সমাধান করার মতো কোনো যোগ্যতা তার নাই।
মেসার্স রনজু ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্তাধিকারী মোঃ ইমরান হোসেন টনি এই কমিটি সম্পর্কে বলেন, এই কমিটির ব্যাপারে ফেসবুকে জানতে পেরেছি। নতুন কমিটির সভাপতিকে কখনো এ ব্যবসা করতে আমি দেখিনি। আর বাকি দুই জনকে আমি চিনিও না। সমিতির ২৯৫ জন সদস্যের ভিতরে ২০ জনও তাদের কে চেনে না। তাদের দিয়ে কিছু আশা করা যায় না, তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এ পদ নিয়েছে।
সিরাজ, জিতু, অমিত, এবাদুল, মনি, মন্টু, বাবু, লতিফ, বাদশা, অজয়, শরিফ, সুদেব, মামুন, বাপ্পি, সিদ্দিক, জব্বার, কুতুব, আকবর, পিন্টু সহ বেশির ভাগ সাধারণ সদস্যরা বলেন, এরা কখনো ট্রান্সপোর্ট ব্যবসার সাথে সম্পৃক্ততা ছিল না আজও নেই। এদের দিয়ে ট্রান্সপোর্ট মালিক সমিতির ভালো কিছু আশা করা যায় না। কারণ এই ব্যবসা সম্পর্কে তারা সম্পূর্ণ অজ্ঞ। তাদের দ্বারা সমিতির ভবিষ্যৎ উন্নয়ন আশা করা যায় না। তাদেরকে কমিটিতে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র অর্ধকোটি টাকা আত্মসাতের ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য।
সাবেক অন্তর্র্বতী কালীন কমিটির সভাপতি মোঃ ফিরোজ হোসেন এর নিকট এই কমিটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে অনেক সদস্যরা ফোন করেছে এবং দেখা করে নতুন কমিটি সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছে। এটা কিভাবে সম্ভব, যারা অর্ধকোটি টাকা আত্মসাৎ করেছে তাদেরই লোক এই কমিটিতে আসে। আমরা সাধারণ সদস্যরা যারা ট্রান্সপোর্ট ব্যবসা করি তাদের মধ্য থেকে নির্বাচনের মাধ্যমে সঠিক নেতৃত্ব উঠে আসবে। সমবায়ের কর্মকর্তাদের প্রতি এই বিশ্বাস রাখতে পরাছিনা।
জেলা সমবায় কমকর্তা খন্দকার মনিরুল ইসলামের কাছে জনতে চাইলে তিনি বলেন, নির্বাচনের জন্য এই অন্তর্র্বতীকালীন ব্যবস্থাপনা কমিটির ঘোষণা দেওয়া হয়েছে। খুব শিগগিরই ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নির্বাচনের কার্যক্রম শুরু করা হবে।
ভোমরা স্থলবন্দর মালিক সমবায় সমিতির আত্মসাৎকৃত অর্ধ কোটি টাকার বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, সমিতির আত্মসাৎকৃত অর্থের তদন্ত কাজ শেষ হয়েছে। এখনো তদন্ত রিপোর্ট হাতে আসেনি। নির্বাচনের আগেই আত্মসাৎকৃত অর্থ ফিরে পেতে ব্যাবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ময়মনসিংহে ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার
পরবর্তী পোস্ট
লাভজনক আগাম শীতকালীন সবজী চাষে সফল মনিরুল (ভিডিও)

রিলেটেড পোস্ট

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সেপ্টেম্বর ২১, ২০২৬

জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...

সেপ্টেম্বর ২০, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর ম/রদে/হ উদ্ধার

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting