দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:১৫
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

ভোমরায় মাদক ব্যবসায়ী ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় বিজিবিকে অভিনন্দন

কর্তৃক mirkhairul.news জুন ৯, ২০২৫
জুন ৯, ২০২৫ ০ কমেন্ট 401 ভিউস

*সাতক্ষীরার ভোমরা এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় এলাকাবাসী ও সুধীজনদের পক্ষ থেকে বিজিবকে অভিনন্দন জানিয়েছেন। পারিবারিক মাদক সিন্ডিকেটের হোতা আরশাদ আলী ওরফে ভৈদর ছেলে ফেন্সি শামীম মাদকসহ বিজিবির হাতে গ্রেফতার এবং এখন জেল হাজতে রয়েছে।

পিতা ও সন্তানসহ পরিবারের নারী সদস্য সহ পারিবারিক মাদক সিন্ডিকেট এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসী দীর্ঘদিন ধরে করে আসছে।

জানা যায় সাতক্ষীরা বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন এলাকার সাধারণ মানুষের সুনির্দিষ্ট অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৮ জুন ২০২৫ তারিখ বিজিবির বিশেষ আভিযানিক দল ‘ফেন্সি শামীম’ নামে পরিচিত কুখ্যাত মাদক ব্যাবসায়ীকে আটক করতে সক্ষম হয়।

দীর্ঘ অনুসন্ধানে জানা গেছে ভোমরা সীমান্তে চিহ্নিত মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্যদের মধ্যে জেলা শীর্ষ মাদক চোরাকারবারী ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আরশাদ আলী ওরফে ভৈদ। আরশাদ আলী ওরফে ভৈদর ছেলে শামীম (বিজিবি কর্তৃক ধৃত), দুই মেয়ে ও জামাই এরা সবাই পেশাদার মাদক চোরাকারবারী। এছাড়াও আরশাদ আলী ওরফে ভৈদ একাধীক মাদক মামলায় অভিযুক্ত হয়ে পুলিশের ভয়ে গত ৮ বছর ভারতে পালিয়ে থাকার পর ৩ বছর আগে দেশে ফিরে আসে। আরশাদ আলী ওরফে ভৈদ ও তার ছেলে শামীম (বিজিবি কর্তৃক ধৃত), তার মেয়ে আফরোজা পারভীন ওরফে লিপি খাতুন (৪১), পাপিয়া খাতুন এবং জামাই হালিম মাষ্টার পারিবারিক মাদক সিন্ডিকেট হিসেবে পরিচিত রয়েছে এবং আটককৃত মাদক ব্যবসায়ী শামীম এর পিতা মোঃ আরশাদ আলী ও বোনের বিরুদ্ধে ইতোপূর্বে সাতক্ষীরা সদর থানায় একাধিক মামলা রয়েছে।

গত ৮ জুন ২০২৫ তারিখ ‘ফেন্সি শামীম’ নামে পরিচিত কুখ্যাত মাদক ব্যাবসায়ীকে বিজিবি কর্তৃক আটকের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও সুধীজন উচ্ছাস প্রকাশ করেন। পরবর্তীতে এলাকাবাসী ও সুধীজন বিজিবির এরুপ সমাজ হিতৈসী কর্মকান্ডকে সাধুবাদ জানিয়ে ৯ জুন তারিখে ভোমরা স্থলবন্দর এলাকায় এবং সাতক্ষীরা প্রেস ক্লাবের সম্মুখে বিজিবিকে অভিনন্দন জানানোর জন্য জড়ো হয়। এ সময়ে উপস্থিত লোকজনের হাতে থাকা ব্যানারে বিজিবির এরুপ কর্মকান্ড অব্যাহত রাখা ও সাধারণ মানুষের পাশে থাকার কথা লেখা প্রদর্শিত হয়।

এরকম মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে বিজিবি সহ সকল আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকলে সমাজে মাদকের কুফল অনেকাংশে কমে আসবে বলে সংশ্লিষ্ট সকলে মনে করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ ছয় লক্ষ টাকার ভারতীয় মাল জব্দ
পরবর্তী পোস্ট
ভোমরা এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায়  বিজিবিকে অভিনন্দন 

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting