দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:৫৪
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ভোমরায় উড়ছে ঈগল

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৩১, ২০২৩
ডিসেম্বর ৩১, ২০২৩ ০ কমেন্ট 332 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ২ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ২জন প্রার্থী ছাড়া অন্যদের দেখা মিলছে না। বর্তমান এমপি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করলেও বাকি ৫ প্রার্থীর প্রচারণা অনেকটা দায়সারা। তবে, মাইকিং ও পোস্টার ব্যানারের মাধ্যমে নির্বাচনী প্রচারে ঝড় তুলতে চাইছেন এসব প্রার্থীরা।
নির্বাচনের আর মাত্র ৬ দিন বাকি থাকলেও অনেক ভোটাররা এসব প্রার্থীদের চেনেন না। সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিভিন্ন হাট-বাজার ও চায়ের দোকানে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আশরাফুজ্জামান আশুকে নিয়ে আলোচনা চললেও অন্য প্রার্থীদের বিষয়ে অনেকেই খোঁজ-খবর নেন না। এই ২ জন বাদে অন্য প্রার্থীরা তাদের চোখে পড়েনি।
ভোমরা ইউনিয়নের আলিপুর হাটখোলা এলাকার ভোটার আবু হাসান, সামছুর রহমান জানান এই এলাকার মানুষ ঈগল ও লাঙ্গল মার্কার পক্ষে-বিপক্ষে প্রচার চালিয়ে যাচ্ছে। শুনেছি আরও নাকি ৫ প্রার্থী দাঁড়িয়েছেন। তাদের আমরা কখনো দেখিনি এবং চিনিও না। হাড়দ্দহা এলাকার গৃহীনি নাজমা খাতুন বলেন, সাতক্ষীরা ২ আসনে আওয়ামী লীগ-বিএনপির কোনো প্রার্থী না থাকায় সাধারণ ভোটাররা ভোট দেবে কিনা সন্দেহ আছে। তবে যারা ভোট দিতে যাবে ঈগল প্রকীকের কথা বেশি শোনা যাচ্ছে। ভোমরা স্থলবন্দর এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, কোনো প্রার্থীকে খাটো করে দেখার সুযোগ নেই। সকলেই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন। অত্যন্ত পরিশ্রম করেছেন। কিন্তু তারপরও ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন কি না এসব নিয়ে আলোচনা চলছে। ভোটের সুষ্ট পরিবেশ থাকলে বর্তমান এমপির ঈগল পাখি বিজয়ী হবে।
ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর, বৈচনা, হাড়দ্দহা, লক্ষীদাড়ী ও নবাতকাটি গ্রামের দল ও মতের ঊর্ধ্বে থাকা সাধারণ ভোটাররা বলছেন, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি উন্নয়নের কারিগর। তিনি নির্বাচিত হলে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ। বেকার যুবক ও মহিলারা পাবে কাজের সুযোগ। সেজন্য ভোটারদের পছন্দের শীর্ষে আছেন ঈগল মার্কার প্রার্থী এমপি রবি।
এদিকে, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশুর পক্ষে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী অবস্থান নেওয়ায় সাধারণ ভোটাররা দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন। অনেকেই ভাবছেন, কিছুদিন আগে যেসব আওয়ামী লীগের নেতাকর্মী এমপি রবির সাথে এক টেবিলে সভা-সমাবেশ করেছে, আজ তারা লাঙ্গলের জন্য ভোট চাইছেন। বিগত ২০১৪ সালের সংসদ নির্বাচনে এই নেতারাই নৌকা প্রতীকের প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবির বিপক্ষে বিদ্রোহী প্রার্থী ছাইফুল করিম সাবুর হরিণ প্রতীকে জন্য কাজ করেছিলেন। এখন দেখার বিষয় নির্বাচনের শেষ পর্যন্ত এসব নেতারা কোন পক্ষে থাকেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভ্রুক্ষেপ না করেই কর্মীরা ঈগলে’র প্রচারে ব্যস্ত
পরবর্তী পোস্ট
তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting