দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৪১
সাতক্ষীরায় এক বন্ধুর ছিনতাইয়ের কবলে আরেক বন্ধু 
সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খুলনায় দশম শ্রেণির ছাত্রীকে গুলি
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
সাতক্ষীরায় মাদক ব্যাবসা বন্ধের দাবিতে বিক্ষোভ
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
গাবুরায় রোদেলা ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়ম, বহাল তবিয়াতে কৃষিকর্মকর্তা আবু...
বাজারের ব্যাগে মিলল নবজাতকের মরদেহ
তিন সন্তানকে ফেলে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ভোটার হলেই এসএমএস-এ মিলবে এনআইডি নম্বর

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৯, ২০২১
জুলাই ২৯, ২০২১ ০ কমেন্ট 550 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: করোনাকালে ভোটার হওয়ার পর নাগরিকদের আর নির্বাচন কমিশনে (ইসি) বা প্রতিষ্ঠানটির মাঠপর্যায়ের কার্যালয়ে যেতে হবে না। এখন থেকে কেউ নতুন ভোটার হওয়ার সংগে সংগে আবেদনে দেওয়া মোবাইল নম্বরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর পেয়ে যাবেন। এতোদিন এনআইডি নম্বর জানার জন্য নির্বাচন অফিসে যোগাযোগ করতে বা ১০৫ নম্বরে মেসেজ সেন্ড করে অপেক্ষা করতে হতো কিংবা নিবন্ধিতদের কল সেন্টারে ফোন করে জানতে হতো।

এ বিষয়ে জানতে চাইলে ইসি’র সিস্টেম মুহাম্মদ আশরাফ হোসেন  বলেন, কেউ ভোটার হলেন কি-না তা জানার জন্য নির্বাচন কমিশনে আসতে হবে না। তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার সংগে সংগে মোবাইলে মেসেজ পেয়ে যাবেন। এছাড়া তার এনআইডি নম্বর হয়ে গেলে সেটিও তিনি ঘরে বসেই প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে পেয়ে যাবেন।

তিনি আরও বলেন, এনআইডি সংক্রান্ত কোনো তথ্যের জন্যও নাগরিকদের কোথাও যেতে হবে না। আমাদের ওয়েবসাইটে সব তথ্য দেওয়া আছে। ঘরে বসে মোবাইলের মাধ্যমে সব তথ্য জানতে পারবেন।

ইসি’র এই উদ্যোগে খুশি মাঠপর্যালে কর্মকর্তারা। এ বিষয়ে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সিহাব উদ্দিন বলেন, এতোদিন ভোটার হওয়ার পর নাগরিকরা এনআইডি নম্বর সংক্রান্ত তথ্য জানার জন্য আমাদের কাছে আসতো। এখন আর তাদের কারো কাছে যাওয়া লাগছে না। নিজেরাই মোবাইলে এসএমএসের মাধ্যমে এটি জেনে যাবেন।

তিনি বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তারা করোনা আসার পর থেকেই এই দাবিটা করে আসছিলেন। অবশেষে আমাদের সেই দাবি পূরণ হলো। এতে নাগরিকদের কষ্ট লাঘব হবে।

এর আগে গত ১৬ মে ২০২০ থেকে নাগরিকদের সুবিধার জন্য মহামারি করোনাকালে অনলাইনে ভোটার হওয়ার আবেদন করার সুযোগ দেয় কমিশন। সেবাটি চালু হওয়ার পর থেকে মঙ্গলবার (২৭ জুলাই) পর্যন্ত অনলাইনে এনআইডি সেবার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৮৩ লাখ ৭১ হাজার ৫৬৫ জন। এই সময়ে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন ৮ লাখ ১৩ হাজার ৮৭ জন। সংশোধনের জন্য আবেদন করেছেন ৬ লাখ ৩৫ হাজার ৬০৬ জন। হারানো এনআইডি পুনরায় তুলেছেন ২ লাখ ৮ হাজার ৮৭৩ জন এবং অনলাইন থেকে এনআইডি নিজেই ডাউনলোড করেছেন ৫০ লাখ ৩২ হাজার ২৮৯ জন। এই সময়ে অনলাইনে মোট সেবা নিয়েছেন ৬৬ লাখ ৮৯ হাজার ৮৫৫ জন।

সূত্র জানায়, সোমবার (২৬) পর্যন্ত ইসি’র ১৭২ জন কর্মকর্তা-কর্মচারি করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৫ জন, বাসায় চিকিৎসা নিচ্ছেন ৮৪ জন, হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৪ জন। একজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, একজন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, দুইজন উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ মারা গেছেন আটজন।

করোনা সংক্রমণের প্রকোপ বেড়ে গেলেও এই সময়েও এনআইডি সেবা যাতে বিঘ্নিত না হয়, সেজন্য ইসি’র কোনো কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হলেও কাজ চলমান রাখার জন্য বিকল্প কর্মকর্তা-কর্মচারী ঠিক রাখতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
এনআইডি সেবা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য www.nidw.gov.bd এই ওয়েব সাইট ভিজিট করতে পারেন। কাঙ্ক্ষিত সেবার জন্য সাইটটিতে গিয়ে নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে।

ইসি’র দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৫ জন, নারী ভোটার ৫ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন ও ৪৪১ জন হিজড়া ভোটার রয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
১৭ বছরে সুন্দরবন হারিয়েছে ৩২৬ বাঘ
পরবর্তী পোস্ট
ফেসবুকে জানা যাবে টিকাদান কেন্দ্র

রিলেটেড পোস্ট

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting