দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:১৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

ভারতে বেটিং কাণ্ডের তদন্তে উঠে এলো সাকিবের বোনের নাম

কর্তৃক SK Ferdous মার্চ ১০, ২০২৪
মার্চ ১০, ২০২৪ ০ কমেন্ট 1148 ভিউস

 স্পোর্টস ডেস্ক :

বেটিং সাইটের সঙ্গে জড়িয়ে বেশ কয়েকবারই বিতর্কের মুখে পড়েন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার উঠে এলো তার বোনের নাম।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও আজ তাক–এ প্রকাশিত খবরে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের ছোট বোন জান্নাতুল হাসান ‘11wicket.com’ নামে একটি অনলাইন বেটিং (অনলাইনে বাজি ধরা) অ্যাপে বিনিয়োগ করেছেন।

গত বছর সেপ্টেম্বর মাসে মহাদেব বেটিংঅ্যাপ নামক একটি অনলাইন গেমিং প্ল্যাটফরমের মাধ্যমে বিপুল আর্থিক দুর্নীতির খোঁজ পায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই ঘটনার তদন্তে ভারতের অনেক রথী-মহারথীর নাম উঠে আসে।

শুক্রবার রাতে ইন্ডিয়া টুডের অনলাইনে এবং ‘আজ তাক’–এর অনলাইনে প্রকাশিত এ–সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, মহাদেব বেটিংঅ্যাপ তদন্তে গ্রেফতার করা হয়েছে দুই ব্যবসায়ী গিরিশ তালরেজা ও সুরুজ চোখানিকে।

তদন্তকারী সংস্থা ইডি সূত্র জানিয়েছে, সুরুজ চোখানি কাঠমান্ডুতে একটি ক্যাসিনোয় ৪০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশে 11wicket.com নামের একটি বেটিংঅ্যাপে বিনিয়োগ করেন। এতে তার অংশীদার ছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসান।

ইডি জানায়, মহাদেবঅ্যাপ একটি হাইপ্রোফাইল কেলেঙ্কারি, যা একটি অনলাইন বেটিং প্ল্যাটফরমের সঙ্গে জড়িত। বিভিন্ন গেম যেমন— পোকার, তাস গেম, ব্যাডমিন্টন, টেনিস, ফুটবল এবং ক্রিকেটের ওপর এই অ্যাপে অবৈধ জুয়া খেলা হয়। এই প্ল্যাটফরমটি নতুন ব্যবহারকারীদের নথিভুক্ত করতে, আইডি তৈরি করতে এবং বেনামি ব্যাংক অ্যাকাউন্টের একটি অবৈধ নেটওয়ার্কের মাধ্যমে অর্থপাচার করতে ব্যবহার করা হয়। মহাদেবঅ্যাপ দৈনিক ২০০ কোটি রুপি আয় করেছে বলে জানা গেছে।

অনলাইন বেটিংঅ্যাপে বোনের যুক্ততার এই অভিযোগ নিয়ে সাকিব আল হাসানের বক্তব্য জানতে চাইলে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। এ বিষয়ে বক্তব্য জানতে তার বোন জান্নাতুলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সরকারি জুলুমের হাত থেকে আইনজীবীদেরকেও ছাড় দেওয়া হচ্ছে না : মির্জা ফখরুল
পরবর্তী পোস্ট
২০২৪ সালে টিকটকে আয়ের নতুন সুযোগ

রিলেটেড পোস্ট

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting