দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৪০
শ্যামনগরে “আনিশা মেকওভার অ্যান্ড বিউটি পার্লার”-এর শুভ উদ্বোধন
সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি...
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

বড় বাজারে ইলিশ মাছের দাম কম হওয়ায় ক্রেতারা খুশি: প্রচুর বিক্রি

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৫, ২০১৯
সেপ্টেম্বর ২৫, ২০১৯ ০ কমেন্ট 358 ভিউস

নিজস্ব প্রতিবেদক : ৮শ থেকে হাজার টাকা কেজি দরের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৩০০-৩৫০ টাকা দরে। দাম কম হওয়ায় সাতক্ষীরার বড় বাজারের ইলিশ মাছের দোকানগুলোতে ভিড় বেড়েছে। ক্রেতারাও কম দামে ইলিশ মাছ পেয়ে একেবারে লুফে নিচ্ছেন। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার মাছ বাজারে দেখা যায় এমন চিত্র। সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে বলে অভিমত বিক্রেতাদের।
সাতক্ষীরা বড় বাজারের মাছ বিক্রেতা রাম প্রসাদ বলেন, আজ অনেকে কম দামে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। ৩০০-৩৫০ টাকায় প্রতি কেজি। দাম কম হওয়ায় ক্রেতাও বেড়েছে।
দাম কম হওয়ার কারণ হিসেবে তিনি জানান, মঙ্গলবার ও আজ (বুধবার) গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে মাছ বিক্রি কম হচ্ছে। ইলিশ মাছের সরবরাহ বেশী থাকলেও বেশী দামে কেনার ক্রেতা কম। যার কারণে কম দামে ইলিশ মাছ বিক্রি করে দিচ্ছেন ব্যবসায়ীরা। এতে বিক্রিও বেশী হচ্ছে।
ইলিশ মাছ ক্রেতা মাহফুজুর রহমান বলেন, অন্যদিন প্রতি কেজি ইলিশ মাছ ৫শ থেকে ৮শ টাকায় বিক্রি হয়। যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। আজ কম দাম হওয়ায় দুই কেজি ইলিশ মাছ কিনেছি।
এদিকে, একই বাজারের দুই একটি দোকানে ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৫শ থেকে ৮শ টাকা কেজি দরে। সে দোকানে কোন ক্রেতা নেই। চুপচাপ বসে অলস সময় পার করছেন বেশী দামের বিক্রেতারা। দাম বেশীর কারণ হিসেবে তারা জানান, ভালো মাছের দাম বেশী।
বড় বাজারের মাছ ব্যবসায়ী আমির আলী জানান, ইলিশ মাছ কুয়াকাটা এলাকা থেকে সাতক্ষীরার বাজারে আসে। এখন ইলিশ মাছের মৌসুম চলছে, বাজারে ইলিশ মাছের সরবরাহ রয়েছে যথেষ্ট। যার ফলে বাজারে ইলিশ মাছের দাম কম। সেজন্য অন্য মাছ না কিনে ইলিশ মাছ কিনছেন অনেকেই।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরার সন্তানেরা বিশ্বের দরবারে বাংলাদেশকে অনেক বেশি পরিচিতি এনে দিয়েছে -এমপি রবি
পরবর্তী পোস্ট
শ্যামনগরে কুখ্যাত ভূমিদস্যু কাশেম বাহিনীর অত্যাচারে ৫টি পরিবার বাড়ি ছাড়া

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি...

জুন ২৯, ২০২৬

সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...

জুন ২৮, ২০২৬

লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...

জুন ২৮, ২০২৬

মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

জুন ২৭, ২০২৬

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

জুন ২৭, ২০২৬

 জেলা নাগরিক কমিটির সভা: ২১ দফা দাবি বাস্তবায়ন...

জুন ২৭, ২০২৬

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের ওয়েবসাইটে নেই কোন...

জুন ২৭, ২০২৬

সাতক্ষীরায় প্রাণসায়র খাল রক্ষায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting