দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৯:৩৮
সেবা দেওয়ার সময়ই অফিসে ধূমপান, সাতক্ষীরা সদর সমাজসেবা...
সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার
সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধে কৃষকের ওপর হামলা 
আদালাতের নিষেধাজ্ঞা অমান্য করে কালিগঞ্জে জমি জবরদখলের পাঁয়তারা:...
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার...
সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্রদল নেতা বাপ্পির সুস্থতা...
সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলা
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ব্রহ্মরাজপুরে বিএনপি নেতা লাঞ্চিত : তরুন লীগ নেতার নামে মামলা করার চেষ্টা

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৭, ২০১৯
আগস্ট ২৭, ২০১৯ ০ কমেন্ট 304 ভিউস

আল-মাহফুজ: দূর্গা পূজার চাঁদার টাকা নিয়ে গোলযোগের জের ধরে এক বিএনপি নেতা লাঞ্চিত হয়েছে। এ ঘটনায় মিথ্যা মামলা করার পাঁয়তারা অব্যাহত রয়েছে। ঘটনাটি ঘটে সাতক্ষীরার শহর তলীয় ব্রহ্মরাজপুর সাহাপাড়া গ্রামে।
জানা যায়, ব্রহ্মরাজপুর সাহাপাড়া গ্রামের মৃত বিজয় কৃষ্ণ সাহার পুত্র ও ব্রহ্মরাজপুর সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ কমিটির সভাপতি স্বপন কুমার সাহার সাথে একই গ্রামের মধুসূদন আঢ্য’র পুত্র ও জেলা তরুন লীগের সাবেক সহ-সভাপতি মৃত্যুঞ্জয় আঢ্য ও সঞ্জয় আঢ্য’র সাথে একটি জমি-জমা সংক্রান্ত বিরোধের সূত্রপাত রয়েছে।
মৃত্যুঞ্জয় আঢ্য জানায়, স্বপন কুমার সাহা ২০১৩-১৪ সালে সময়কার ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ছিলেন। বিএনপির রাজনীতিতে সে এখনো সক্রিয়। জমির বিষয়কে কেন্দ্র করে স্বপন সাহার প্রত্যক্ষ ও পরোক্ষ ইঙ্গিতে সমাজে আমাদের হেয় প্রতিপন্ন ও ভাবমূর্তি নষ্ট করতে এ বছর আসন্ন দূর্গাপূজার চাঁদা নেবে না বলে প্রচার দেয়। মঙ্গলবার (২৭) আগষ্ট সকালে বাড়ির মোড়ে দেখা পেয়ে তার কাছে বিষয়টি শুনতে গেলে হঠাৎ অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এমনকি সে মারপিট করতে এগিয়ে এলে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এ সময় গ্রামের লোকজন এগিয়ে এসে উভয়পক্ষকে নিবৃত্ত করলে সবাই ঘটনাস্থল ত্যাগ করে।
এই ঘটনায় বিএনপি নেতা স্বপন সাহা বাদী হয়ে মৃত্যুঞ্জয় আঢ্য ও সঞ্জয় আঢ্য সহ অজ্ঞাতনামা ২/৩ জনের নামে সদর থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে। এই অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করার জন্য স্বপন সাহা বিভিন্ন মহলে দেন-দরবার চালিয়ে যাচ্ছে। একই সাথে এই গোলযোগের বিষয়টি পূজা মন্ডপের বলে আখ্যায়িত করে ভিন্নখাতে প্রবাহিত করতে তৎপর রয়েছে। এছাড়া এলাকার লোকজনকে মিথ্যা তথ্য দিয়ে একত্রিত করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
থানায় দায়েরকৃত অভিযোগটি সম্পূর্ন মিথ্যা বলেও দাবী করেন জেলা তরুন লীগের সাবেক সহ-সভাপতি মৃত্যুঞ্জয় আঢ্য।
সঞ্জয় আঢ্য জানান, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। বিএনপির লোকেরা এখনো থেমে নেই। তারা আমার পরিবারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত।
এদিকে স্বপন সাহা জানান, তাদের সাথে আমার কোন বিরোধ নেই। তাদের সাথে জমি-জমার সংক্রান্ত বিরোধ তার কাকা চিত্তরঞ্জনের। আমার সাথে তাদের বাড়ীর মোড়ে দেখা হওয়া মাত্রই আচমকা হামলা চালায়। তারা আমার টাকা ও সোনার চেইন ছিনিয়ে নিয়েছে। মিথ্যা অভিযোগের বিষয়ে বলেন, ঘটনা সঠিক। গোলযোগ পূজার টাকা নিয়ে ঘটেনি বলে দাবী করেন। তবে কি নিয়ে ঘটেছে তার কোন সদুত্তর তিনি দিতে পারেননি। তবে স্বপন সাহা বিএনপি’র রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে স্বীকার করেন।
মোবাইলে স্বপন সাহার সাথে কথা শেষ হওয়ার একটু পরেই তার ফোন থেকে ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলিপ কুমার মল্লিক এ প্রতিবেদকের কাছে মোবাইলে তার পক্ষে সুপারিশ করেন।
এ সময় এ প্রতিবেদক তাঁর কাছে প্রশ্ন রাখেন একজন বিএনপির লোকের হয়ে আপনি কেন সুপারিশ করছেন এমন কথা বলতেই তিনি মোবাইলের লাইন কেটে দেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় আল্ট্রাপুওর গ্রাজুয়েশন উপকার ভোগীদের বার্ষিক সম্মেলন
পরবর্তী পোস্ট
কদমতলা রিপোর্টার্স ক্লাবের উদ্যেগে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

রিলেটেড পোস্ট

সেবা দেওয়ার সময়ই অফিসে ধূমপান, সাতক্ষীরা সদর সমাজসেবা...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধে কৃষকের ওপর হামলা 

সেপ্টেম্বর ৭, ২০২৬

জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্রদল নেতা বাপ্পির সুস্থতা...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রশিবিরের সীরাত মাহফিল

সেপ্টেম্বর ৪, ২০২৬

সাতক্ষীরায় এক বৃদ্ধাকে গভীর রাতে তালা দিয়ে ঘরে...

সেপ্টেম্বর ৪, ২০২৬

সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে...

সেপ্টেম্বর ৪, ২০২৬

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

সেপ্টেম্বর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting