দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৪৬
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ব্রম্মরাজপুরে আদালতের রায় ডিক্রী জারিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের পায়তারা

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৮, ২০২৩
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ০ কমেন্ট 300 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আদালতের নির্দেশে জমির দখল বুঝিয়ে দেওয়ার পরও জমির ঘেরা বেড়া ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুরের মাটিয়াডাঙ্গা গ্রামে ঘটেছে। তথ্যানুসন্ধান ও ভুক্তভোগী সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রাামের মৃত মাকছুদ আলীর ছেলে শাহ আলম জানান, সাতক্ষীরা জেলার ধুলিহর মোৗজায় এনএ ২৮৬০ খতিয়ান, ডিপি ৩০৬৫ খতিয়ানের ৩৬১৬, ৩৬১৭, ৩৬১৮ দাগে ৫২ শতক জমি একই এলাকার নৈমুদ্দীন সরদারের ছেলে আলীমুদ্দীন সরদার জবর দখলের পায়তারা করে। এর প্রতিকার চেয়ে শাহ আলম আদালতে দেঃ ২২৩/০৯ নং মামলা দায়ের করেন যা তার পক্ষে রায় যায়। পরবর্তীতে ১১২/২০১২ নং আপীল শুনানী শেষেও রায় শাহ আলমের পক্ষে যায়। শাহ আলম নিজ জমি বুঝে পাওয়ার জন্য আদালতে ২/২৩ জারি মামলা করলে জমি দখলের জন্য আদেশ জারি করে আদালত। আদালতে নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জজ কোর্টের নাজির মোহাম্মদ আলী ০৯ আগস্ট’ ২০২৩ তারিখে সকাল ১০টায় ঢুলি শ্রী খগেন দাশকে নিয়ে ঢোল পিটিয়ে জমিতে লাল পতাকা টানিয়ে জমি শাহ আলমকে বুঝিয়ে দেন। জমি বুঝে পেয়ে শাহ আলম তার জমির সীমানায় আরসিসি পিলার দিয়ে সীমানা চিহ্নিত করে রাখেন। শাহ আলম অভিযোগ করে বলেন, ‘কিন্তু আলিমুদ্দীন সরদার ও তার ছেলে মাহফুজ, মৃত জয়নুদ্দীন গাজীর ছেলে জিয়াদ আলী, মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মুকুল, লুৎফর রহমানের ছেলে দুলি, আব্দুল লতিফ, আব্দুর রহিমসহ একই এলাকার মৃত আব্দুল কাদেরর ছেলে মিজানুর রহমান, হাবিবুর রহমান, বিল্লাল হোসেন, ইকবাল হোসেন, সিরাজুল ইসলাম তাদের সাথে সন্ত্রাসী বাহিনী সাথে নিয়ে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মহামান্য আদালতের নির্দেশিত পতাকা ও সীমানা পিলারগুলো বার বার রাতের আঁধারে ভাংচুর করে আবারও জমি বেদখলে চেষ্টা চালাচ্ছে।’ অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলিমুদ্দীন সরদার জানান, ‘শাহ আলম অবৈধ ভাবে আমার জমি দখল করে আছে। সে আমাদের হয়রানি করছে।’ আদালত শাহ আলমকে জমির দখল বুঝিয়ে দেয়ার বিষয়টি তিনি স্বীকার করলেও আলিমুদ্দীন তার দাবিতে অনড়।’ সীমানা পিলার সহ ঘেরা বেড়া ভাংচুরের ঘটনা তিনি অস্বীকার করেন। তবে তিনি এও স্বীকার করেন যে, মাটিয়াডাঙ্গা এলাকায় শুধুমাত্র শাহ আলম ও আলীমুদ্দীনেরই জমি জায়গা সংক্রান্ত বিরোধ আছে। মাটিয়াডাঙ্গা এলাকার আক্তার হোসেন আলীমুদ্দীনের পক্ষে কথা বললেও তিনি স্বীকার করেন ‘যে আদালতের নির্দেশে ঢোল পিটিয়ে জমির দখল শাহ আলমকে বুঝিয়ে দেয়া হয়।’ আদালত কর্তৃক জমি বুঝিয়ে দেওয়ার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শী সৈয়দ জয়নুল আবেদিন জানান, ‘শাহ আলমের কোর্টের আদেশ মতে রায়। মাটিয়াডাঙ্গায় ৯ আগস্ট সাতক্ষীরা জজ কোর্টের নাজিরসহ নিয়ম অনুসারে ঢোল পিটিয়ে জমিতে লাল পতাকা টানিয়ে দেয়া হয়। এসময় বাদী-বিবাদীসহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গদের কাছ থেকে নিয়ম অনুসারে দখল হয়েছে মর্মে সহি-স্বাক্ষর নেওয়া হয়।’ ভুক্তভোগী শাহ আলম জানান, ‘আদালতের মাধ্যমে জমির দখল বুঝে পেলেও হয়রানি কমেনি। রাতের আঁধারে আমার জমির ঘেরা-বেড়া, সীমানা পিলার ভাংচুর করছে আলিমুদ্দীন ও তার সহযোগীরা। এছাড়াও বিভিন্ন পত্র-পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে আমার নামে অপ-প্রচার চালাচ্ছে। আমি ঢাকায় ব্যবসা করি। গ্রামের বাড়িতে না থাকার সুযোগে তারা প্রতিনিয়ত আমাকে হয়রানি করে যাচ্ছে। আমি এর প্রতিকার চাই।’ এসকল অভিযোগের বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম জানান, ‘অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে অসাধু ব্যবসায়ীর কারাদণ্ড
পরবর্তী পোস্ট
শ্যামনগরে বিশ পিচ ইয়াবাসহ বিভিন্ন মামলার দশ জন গ্রেফতার

রিলেটেড পোস্ট

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting