দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ১১:৫৭
সাতক্ষীরায় মব সন্ত্রাসের শিকার হলেন স্কুল শিক্ষক
কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...
সন্তানের হাতে বৃদ্ধ মা নির্যাতনের অভিযোগ, দুই ছেলের...
দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...
সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস...
জামায়াতে যোগদানের পরদিনই বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার
পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা...
মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা
পাইকগাছায় মডেল মসজিদের নিম্নমানের নির্মাণ কাজ ও ঠিকাদারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়সারাদেশ

ব্যাংক ঋণে সিঙ্গল ডিজিট সুদহার আজ থেকেই

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১, ২০২০
এপ্রিল ১, ২০২০ ০ কমেন্ট 462 ভিউস

অনলাইন ডেস্ক :

ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদহার ৯ শতাংশ আজ বুধবার থেকে কার্যকর হচ্ছে। ক্রেডিট কার্ড ছাড়া সব ঋণের ক্ষেত্রে এ সুদহার কার্যকর হবে। এটি কার্যকর করতে ব্যাংকগুলো গত জানুয়ারি থেকে প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, করোনা ভাইরাসের আক্রমণে অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা মোকাবিলায় সিঙ্গল ডিজিট সুদহার কার্যকরের এখনই উপযুক্ত সময়।

গত ২৪ ফেব্রুয়ারি ৯ শতাংশ সুদ বেঁধে দিয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। ওই সার্কুলারে বলা হয়, ১ এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া সব ঋণের সর্বোচ্চ সুদহার হবে ৯ শতাংশ। এ ছাড়া ঋণটি খেলাপি হলে অতিরিক্ত ২ শতাংশ দ-সুদ আরোপ করতে পারবে। তবে আমানতের সুদহার নিয়ে কোনো সার্কুলার জারি করেনি বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকগুলো নিজেদের মতো আমানতের সুদ অফারের সুযোগ পাবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফারাহ মো. নাছের বলেন, আজ থেকে ব্যাংকগুলোকে সিঙ্গল ডিজিট সুদহার কার্যকর করতে হবে। করোনা ভাইরাসের কারণে দেশের অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়েছে। এটি কাটিয়ে উঠতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নানা সুবিধা দেওয়া

হচ্ছে। ব্যাংক মালিকদের মুনাফার দিকে না তাকিয়ে অর্থনীতির স্বার্থে এটা করা উচিত। তিনি আরও বলেন, ব্যাংক খাতে বর্তমানে এক লাখ কোটি টাকারও বেশি অতিরিক্ত তারল্য রয়েছে। যদি কোনো ব্যাংকের তারল্য কম থাকে সে ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বা অন্য ব্যাংকের কাছ থেকে অর্থ নেওয়ার সুযোগ রয়েছে। সরকার ৫০০০ কোটি টাকা বাজারে বিশেষ সহায়তা হিসেবে ছাড়ছে। এ অর্থ অর্থনীতির সঙ্গে যোগ হবে। কোনো অজুহাতেই সিঙ্গেল ডিজিট বাস্তবায়ন না করার সুযোগ নেই।

এ বিষয়ে এবিবির চেয়ারম্যান ও বেসরকারি ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার বলেন, ১ এপ্রিল থেকে ঋণের সুদ এক অঙ্কে সেট আমরা বাস্তবায়ন করব। এ জন্য আমাদের প্রয়োজনীয় প্রস্তুতিও আছে। তিনি বলেন, এখনো কোনো কোনো ব্যাংকে আমানতের সুদহার ৬ শতাংশের বেশি রয়েছে, কারও ছয়, আবার কারও সাড়ে ছয় থেকে সাত শতাংশ বা তার বেশি। এটা নিয়ে যেহেতু বাংলাদেশ ব্যাংকে কোনো সার্কুলার হয়নি, তাই আমানতের সুদহার ব্যাংক টু ব্যাংক ভ্যারি করবে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এবি মির্জা আজিজুল ইসলাম বলেন, ব্যাংকগুলো এমনিতেই সংকটে। তারা ৬ শতাংশ সুদে আমানত পাচ্ছে না। কারণ ৬ শতাংশ সুদে আমানত রাখতে মানুষ নিরুৎসাহিত হচ্ছে। আমানতের উৎসে কর ও আবগারি শুল্ক কাটা হয়। এর সঙ্গে বর্তমান মূল্যস্ফীতি বিবেচনায় নিলে তাও ৬ শতাংশের কাছাকাছি। তার মানে যদি কেউ ব্যাংকে টাকা রাখে তা হলে লাভ তো হচ্ছে না বরং ক্ষতির মুখে পড়ছে। যেহেতু ব্যাংকগুলো আমানত সেভাবে পাচ্ছে না।

আবার ঋণ বিতরণের ক্ষেত্রে তাদের ঋণ ও আমানতের অনুপাত (এডিআর) ঠিকই মেনে চলতে হবে। ফলে ৯ শতাংশ সুদ কার্যকর হলেও তারল্য সংকটে ঋণ বিতরণ ব্যাহত হবে। আবার করোনার কারণে ব্যবসায়ীরা এখন উৎপাদনে যাচ্ছে না। এরই মধ্যে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। মানুষ একসঙ্গে কাজ করতে পারছে না। অনেক শ্রমিকের চাকরি গেছে। ফলে ঋণের চাহিদা কম হবে। অর্থাৎ ছয়-নয় যে উদ্দেশ্যে করা হয়েছিল সেটা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ঋণের সুুদহার ৯ শতাংশ কার্যকরে ব্যাংকগুলোর কিছুটা সমস্যা হবে। যদিও বাংলাদেশ ব্যাংক থেকে এরই মধ্যে সিআরআর এবং রেপো রেট কমানো হয়েছে। এতে ব্যাংকগুলোর কস্ট অব ফান্ড কিছুটা কমবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে আরও কিছু পদক্ষেপ নিতে হবে। করোনার কারণে এখন ব্যবসায়ীদের কম সুদের ঋণ খুব প্রয়োজন। ৯ শতাংশ সুদে ব্যবসায়ীদের কিছুটা হলেও সুবিধা দেবে। পাশাপাশি করোনার ক্ষতি কাটিয়ে উঠতে ব্যবসায়ীদের আরও নীতি-সহায়তা দেওয়া প্রয়োজন বলেও আমি মনে করি।

ব্যাংক মালিকরা নয়-ছয় সুদহার বাস্তবায়নের ঘোষণা দেন ২০১৮ সালের জুনে। কিন্তু সরকারি ব্যাংক এবং কয়েকটি বেসরকারি ব্যাংক ছাড়া বাকিগুলো ঋণের সুদহার এক অঙ্কে নামায়নি। অথচ ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ব্যাংকের মালিকরা সরকারের কাছ থেকে বেশ কয়েকটি সুবিধা আদায় করে। কিন্তু এসব সুবিধা নিয়ে তারা সুদহার সিঙ্গেল ডিজিটে নামায়নি।

এর পর গত বছরের ১ ডিসেম্বর কমিটি গঠন করে শুধু উৎপাদনশীল খাতের ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ১ জানুয়ারি থেকে বাস্তবায়ন হবে বলেও জানানো হয়। কিন্তু শেষ সময় এসে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার এবং ১ এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া সব ঋণের সুদহার ৯ শতাংশ কার্যকর করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী গত মাসে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।

সূত্র-আমাদের সময়

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনা ভ্যাকসিনের পরীক্ষা সেপ্টেম্বরে: জে অ্যান্ড জে
পরবর্তী পোস্ট
১২ কারখানায় উৎপাদন হচ্ছে রপ্তানি হবে পিপিই

রিলেটেড পোস্ট

র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুর্নগঠন করা...

মে ১৯, ২০২৬

ডিসির কাছে ‘এক ডজন’ দাবি তুললেন দেবহাটার নীতিনির্ধারকরা

মে ১৯, ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু,...

মে ১৯, ২০২৬

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting