দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১১:৫৬
বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে সাতক্ষীরার বালক-বালিকা দল
কলারোয়ায় চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন 
কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
অসহায় শ্রমিক আ.রাজ্জাকের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন 
অবৈধভাবে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে...
সুন্দরবনে ‘বনবিভাগের’ গুলিতে কাঁকড়া জেলে নিহতের অভিযোগ
জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ 
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং...
সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

বোলিং অ্যাটাক দুর্বল বলেই স্পিনিং উইকেট বানিয়েছে ভারত -সুনীল গাভাস্কারের মত

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৭, ২০২৩
মার্চ ৭, ২০২৩ ০ কমেন্ট 314 ভিউস

স্পোর্টস ডেস্ক:

ভারতের বর্তমান বোলিং ইউনিটকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন সুনীল গাভাস্কার। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান, ফাস্ট বোলিং আক্রমণের দুর্বলতার কারণে সিরিজে এমন স্পিনিং উইকেট তৈরি করতে বাধ্য হয়েছে বোর্ড। অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলেরও সমালোচনা করেন সাবেক ভারতীয় এই ক্রিকেটার। এদিকে ইন্দোরের পিচ নিয়ে আইসিসির দেয়া ডিমেরিট পয়েন্টের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তিনটি টেস্টের পিচ নিয়ে সমালোচনায় মেতেছিল অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররা। সিরিজের তৃতীয় টেস্টে নিজেদের স্পিনিং পিচের ফাঁদে পড়ে মাত্র আড়াই দিনে টেস্ট হেরেছে টিম ইন্ডিয়া। এবার নিম্নমানের পিচ তৈরির রহস্য উন্মোচন করলেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার। তার মতে, ভারতের ফাস্ট বোলিং আক্রমণের দুর্বলতার কারণে এমন পিচ তৈরি করতে বাধ্য হয়েছে বোর্ড। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে এমনটা বলেছেন তিনি।

গাভাস্কার বলেন, ‘ভারতের বোলিং আক্রমণ খুবই দুর্বল। বোলিং লাইনআপে জাসপ্রীত বুমরাহ নেই। ইন্দোরে মোহাম্মদ শামিও ছিলেন না। ২০ উইকেট নেয়ার ক্ষমতা বাকি বোলারদের নেই। ভারতের সবচেয়ে বড় শক্তি স্পিনে তাই স্পিনিং পিচ তৈরি করেছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে তাদের আর কোনো বিকল্প ছিল না।’

অস্ট্রেলিয়ার নির্বাচকদের দল নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন গাভাস্কার। করলেন কড়া সমালোচনাও। এই কিংবদন্তি বলেন, ‘সাবেক অনেকেই অজি ক্রিকেটারদের সমালোচনা করেছেন। তবে আমি মনে করি, অস্ট্রেলিয়ার নির্বাচকদের সমালোচনা করা উচিত। কারণ, তারা এমন খেলোয়াড় নির্বাচন করেছেন যারা সিরিজের আগ থেকেই ইনজুরিতে ছিল।’

এদিকে সিরিজের তৃতীয় টেস্টে প্রথম দুই দিনে পড়েছে ৩০ উইকেট, যেখানে স্পিনাররা তুলে নিয়েছেন ২৫টি। আর নিম্নমানের জন্য ইন্দোরের পিচকে তিনটি ডিমেরিটস পয়েন্ট দিয়েছে আইসিসি। তবে আইসিসির নেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ, আর মাত্র দুটি ডিমেরিটস পয়েন্ট যুক্ত হলে এক বছরের জন্য আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার জন্য নিষিদ্ধ হতে পারে ইন্দোরের মাঠ।

আগামী ৯ মার্চ থেকে আহমেদাবাদে শুরু হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচ। আর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টিম ইন্ডিয়ার।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিস্ফোরণ: আহাজারিতে ভারি গুলিস্তান, ভবনে আটকা অনেকে
পরবর্তী পোস্ট
শাস্তি শিথিল রোমান সানার

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting