দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৮:৩২
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
সাতক্ষীরায় মাদক ব্যাবসা বন্ধের দাবিতে বিক্ষোভ
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
গাবুরায় রোদেলা ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়ম, বহাল তবিয়াতে কৃষিকর্মকর্তা আবু...
বাজারের ব্যাগে মিলল নবজাতকের মরদেহ
তিন সন্তানকে ফেলে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী
সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে খানপুর পশ্চিমপাড়ায় সড়ক নির্মাণকাজের...
পাটকেলঘাটার শাকদাহে ইজিবাইক চালকদের বিরুদ্ধে যাত্রী লাঞ্ছিতের অভিযোগ
সাতক্ষীরা সদর ও দেবহাটার অবকাঠামো ও শিক্ষা উন্নয়নে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বেসিস সফটএক্সপো: দর্শনার্থীর নজর কাড়ছে রোবো টেক ভ্যালি

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ০ কমেন্ট 366 ভিউস

জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে চার দিনব্যাপী তথ্যপ্রযুক্তি প্রদর্শনী। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সফটএক্সপো মেলার দ্বিতীয় দিন আজ। ছুটির দিন হওয়ার দুপুর থেকেই এ প্রদর্শনীতে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। দর্শনার্থীদের বেশি নজর কাড়ছে রোবো টেক ভ্যালের স্টলে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে এমন দৃশ্য দেখা গেছে।

জানা গেছে, এবারের তথ্যপ্রযুক্তি প্রদর্শনী উপলক্ষে স্টলটিতে লাইন ফলোয়িং রোবট, অবসট্র্যাকেল অ্যাভোয়ডিং রোবট, রোবো স্কোরার, ভয়েস কন্ট্রোল রোবট, টকিং রোবট, মেকিং রেডার, অটো ইরিগেশন সিস্টেম, টেম্প্যারেচার কন্ট্রোল ফ্যান রোবট রয়েছে। এসব রোবটের প্রতি শিশু থেকে শুরু করে সব বয়সী দর্শনার্থীদের আগ্রহ বেশি লক্ষ্য করা গেছে।

আজিজুল হাকিম নামের এক দর্শনার্থী বলেন, রোবটের প্রতি আমার আগ্রহ ছোটবেলা থেকেই। বিশেষ করে একটি রোবট কীভাবে কাজ করে, কীভাবে তৈরি করে, কীভাবে নিয়ন্ত্রণ করে এগুলো নিয়ে আমার জানার আগ্রহ বেশি। এবারের তথ্যপ্রযুক্তি প্রদর্শনীতে এসেই প্রথমে এ স্টলে চলে এলাম।

ছয়বছর বয়সী মেয়েকে নিয়ে ঢাকা থেকে তথ্যপ্রযুক্তি প্রদর্শনীতে এসেছেন রফিকুল আলম নামের এক চাকরিজীবী। তিনি বলেন, স্টলটি দেখেই আমার মেয়ের নজর রোবটের দিকে পড়েছে। তাই তাকে নিয়ে এ স্টলে এলাম। রোবটের প্রতি আমার মেয়ের আগ্রহ দেখে খুবই ভালো লাগলো।

রোবো টেক ভ্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আহসানুল আকিব বলেন, দীর্ঘদিন ধরেই আমি রোবটিক্সের কাজের সঙ্গে জড়িত। বিভিন্ন রকমের রোবট তৈরি করে আমরা ১০টির অধিক ন্যাশনাল ও ইন্ট্যারন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছি। মেলার শুরু থেকেই আমরা দর্শনার্থীদের ভালো সাড়া পাচ্ছি। আশা করছি, শেষ পর্যন্ত এমনই সাড়া পাবো।

এবারের মেলায় ২০৪টি দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। যেখানে ২০০ জনের বেশি দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। এছাড়া ৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী হচ্ছে এ মেলায়।

দর্শনার্থীরা যাতে সহজেই বেসিস সফটএক্সপোতে যাতায়াত করতে পারেন, সেজন্য থাকছে বিশেষ শাটল বাস সেবা। থাকছে গেমিং জোন, বিজনেস লাউঞ্জ, ফুড কোর্ট ও কনসার্ট। তাছাড়া ব্যবসা প্রসারের লক্ষ্যে দেশি-বিদেশি ব্যবসায়ীদের বিটুবি ম্যাচমেকিং সেশন রয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চিঠি দিয়ে জঙ্গি হামলার নজির বাংলাদেশে নেই: সিটিটিসি
পরবর্তী পোস্ট
বইমেলায় হামলার হুমকি, মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে যাচ্ছেন না দুই মন্ত্রী

রিলেটেড পোস্ট

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting