দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ২:৫২
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বাণিজ্য

বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি নিম্নগামী

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৬, ২০২৩
মার্চ ৬, ২০২৩ ০ কমেন্ট 325 ভিউস

বাণিজ্য ডেস্ক:

চলতি (২০২২-২৩) অর্থবছরের জন্য বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৪ দশমিক ১০ শতাংশ। কিন্তু বাংলাদেশ ব্যাংকের দেওয়া লক্ষ্যমাত্রা গত সাত মাসের (জুলাই-জানুয়ারি) কোনোটিতেই অর্জন করতে পারেনি ব্যাংক খাত। চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে এ খাতের ঋণ প্রবৃদ্ধির হার ছিল সবচেয়ে নিম্নগামী। জানুয়ারিতে অর্জিত হয়েছে ১২ দশমিক ৬২ শতাংশ, যা চলতি অর্থবছরের অন্য মাসের তুলনায় কম। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের পর ঋণের চাপ বেড়েছে। ঋণের সুদহার বেঁধে দেওয়ার ফলে অনেকে নতুন প্রকল্প হাতে নিয়েছেন। এ সময়ে কেউ কেউ উৎপাদন ক্ষমতা বাড়িয়েছেন। সবকিছু ঠিকঠাক চললেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি সব পাল্টে দেয়। যুদ্ধের কারণে ব্যাপক হারে বেড়েছে ডলারের দাম। এতে ঋণপত্রের মূল্য বেড়ে যায়। আমদানিকারকদের ঋণ নেওয়ার পরিমাণও বেড়ে যায়। তবে আমদানিতে কড়াকড়ি আরোপ করায় বেসরকারি খাতে ঋণের পরিমাণ কিছুটা কমেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাসে (জুলাই) বেসরকারি ঋণের প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছিল ১৩ দশমিক ৯৫ শতাংশে। পরের মাস আগস্টে সেটি আরও কিছুটা বেড়ে ১৪ দশমিক শূন্য ৭ শতাংশে ওঠে। সেপ্টেম্বরে ঋণ প্রবৃদ্ধি কমে ১৩ দশমিক ৯৩ শতাংশে নেমে আসে, যা অক্টোবরে ১৩ দশমিক ৯১ শতাংশ আর নভেম্বরে ১৩ দশমিক ৯৭ শতাংশ হয়।

গত বছরের শেষ মাস ডিসেম্বরে এ খাতের ঋণ প্রবৃদ্ধির হার ছিল ১২ দশমিক ৮৯ শতাংশ। চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে এ হার আরও কমে ১২ দশমিক ৬২ শতাংশে দাঁড়ায়, যা চলতি অর্থবছরের সাত মাসের মধ্যে সর্বনিম্ন।

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে বেসরকারি খাতে ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৪ লাখ ২৬ হাজার ২৬ কোটি টাকা। মাসটিতে ডিসেম্বরের চেয়ে কম ঋণ প্রবৃদ্ধি হয়েছে। গত ডিসেম্বরে খাতটির ঋণ প্রবৃদ্ধি হয়েছিল ১২ দশমিক ৮৯ শতাংশ।

দেশের বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি সাধারণত দুই অংকের ঘরেই থাকে। তবে ২০১৯ সালের নভেম্বরে প্রথমবার সেটি কমে ৯ দশমিক ৮৭ শতাংশে নেমে আসে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ২০২০ সালের মে মাসে ঋণ প্রবৃদ্ধি নামে ৭ দশমিক ৫৫ শতাংশে। ওই বছরের জুন থেকে তা আবার বাড়তে থাকে।

এদিকে দেশের মধ্যে ডলার সংকট বেড়েই চলছে। কেন্দ্রীয় ব্যাংক সংকট মোকাবিলায় কিছু পদক্ষেপও নিয়েছে। তবুও কাটছে না এ সংকট।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩২ দশমিক ৩০ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মানদণ্ড অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ কমে দাঁড়াবে ২৪ বিলিয়ন ডলারের কাছাকাছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
২০২২ সালে সহিংসতার শিকার ৯৭৬৪ নারী, মামলা ১৭০২৭
পরবর্তী পোস্ট
শর্ত পূরণ হলে বাজেট সহায়তার অর্থ ছাড় করবে বিশ্বব্যাংক

রিলেটেড পোস্ট

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...

এপ্রিল ১৯, ২০২৬

তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

পাইকগাছা-শিববাটি মৎস্য আড়ৎ এর উদ্বোধন

এপ্রিল ১৬, ২০২৬

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল

এপ্রিল ১৬, ২০২৬

কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক...

এপ্রিল ১৬, ২০২৬

  ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১

এপ্রিল ১৫, ২০২৬

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের...

এপ্রিল ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting