দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৯:০৮
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন-সভাপতি...
হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...
ফারাক্কা লংমার্চের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা...
প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মনিরুজ্জামান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বুড়িগঙ্গা ট্র্যাজেডি: ৩২ লাশ এবং একজনের জীবিত ফেরার দাবি

কর্তৃক kobirubel.satnadee জুন ৩০, ২০২০
জুন ৩০, ২০২০ ০ কমেন্ট 519 ভিউস
ন্যাশনাল ডেস্ক: রাজধানীর সদরঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া ‘মর্নিং বার্ড’ লঞ্চ থেকে এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ এবং একজনকে জীবিত উদ্ধারের দাবি করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, পানির নিচে থাকা লঞ্চটিতে আর কোনও লাশ দেখতে পাচ্ছেন না ডুবুরিরা। লঞ্চ ডুবির ঘটনায় রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছে নৌ-পুলিশ। ইতোমধ্যে গ্রেফতারও হয়েছে তিন জন।
সোমবার (২৯ জুন) সকালে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা ছোট্ট দোতলা লঞ্চ ‘মর্নিং বার্ড’কে ধাক্কা দেয় ‘ময়ূর-২’ নামের অন্য একটি লঞ্চ। ধাক্কা দেওয়ার ১০ সেকেন্ডের মধ্যে সকাল ৯টার দিকে ডুবে যায় লঞ্চটি। খবর পেয়ে সেখানে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দলের সদস্যরা। স্থানীয়রাও এই তৎপরতা যোগ দেয়।

প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ডুবে যাওয়া লঞ্চটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় ডু্বুরিরা। এরপরই শুরু হয় লঞ্চ থেকে লাশ তোলার কাজ। প্রথমে ৪ থেকে ৫ জন ডুবুরি এই কাজ শুরু করেন। তারা এক এক করে লাশ নিয়ে পানির ওপর ভেসে আসেন। দুপুর দেড়টার মধ্যে উদ্ধার করা হয় ৩০ জনের লাশ। এদের মধ্যে ১৯ জন পুরুষ, ৮ জন নারী ও তিনটি  শিশু ছিল। পরে আরও ২ জনেরসহ মোট ৩২ জনের লাশ উদ্ধার করতে সক্ষম জন ডুবুরিরা। এরপরই শুরু হয় লঞ্চটির উদ্ধার কাজ। ফায়ার সার্ভিস কর্মকর্তারা ধারণা করছেন লঞ্চটিতে ৪৫ থেকে ৫০ জন মানুষ ছিলেন।

লাশের তালিকায় যারা

যাদের লাশ উদ্ধার হয়েছে তারা হলেন- ১. সত্যরঞ্জন বনিক (৬৫), ২. মিজানুর রহমান (৩২), ৩. শহিদুল (৬১), ৪. সুফিয়া বেগম  (৫০), ৫. মনিরুজ্জামান (৪২), ৬. সুবর্ণা আক্তার (২৮), ৭. মুক্তা (১২), ৮. গোলাম হোসেন ভুইয়া (৫০), ৯. আফজাল শেখ (৪৮), ১০. বিউটি (৩৮), ১১. ছানা (৩৫), ১২. আমির হোসেন (৫৫), ১৩. মো. মহিম (১৭), ১৪. শাহাদাৎ (৪৪), ১৫. শামীম ব্যাপারী (৪৭), ১৬. মিল্লাত (৩৫), ১৭. আবু তাহের (৫৮), ১৮. দিদার হোসেন (৪৫), ১৯. হাফেজ খাতুন (৩৮), ২০. সুমন তালুকদার (৩৫), ২১. আয়শা বেগম (৩৫), ২২. হাসিনা রহমান (৪০), ২৩. আলম বেপারী (৩৮), ২৪. মোসা. মারুফা (২৮), ২৫. শহিদুল হোসেন (৪০), ২৬. তালহা (২), ২৭. ইসমাইল শরীফ (৩৫), ২৮. সাইফুল ইলাম (৪২), ২৯. তামিম ও ৩০. সুমনা আক্তার। বাকি দুই জনের নাম এখনও জানা যায়নি।

সুমনের অলৌকিক ফেরার দাবি

লঞ্চ উদ্ধার তৎপরতার মধ্যে রাত ১০টা ১৫ মিনিটের দিকে ঘটে এক ভিন্ন ঘটনা। পানির নিচে তলিয়ে থাকা লঞ্চটি থেকে একজনকে জীবিত উদ্ধারের কথা জানায় উদ্ধারকর্মীরা। লঞ্চটিকে উদ্ধারের জন্য যখন ম্যানুয়াল প্রক্রিয়ায় (কুশন পদ্ধতি) কাজ চলছিল, তখন বাতাস ভর্তি একটি কুশন লঞ্চ থেকে ফসকে উপরে উঠে আসে। কুশন উপরে উঠে আসার কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে একজনকে জীবিত ভাসতে দেখতে পায় উদ্ধারকারীরা। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তির নাম সুমন। তার বাড়ি মুন্সিগঞ্জে। তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে।

সেসময় ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর দেবাশিষ বর্ধন বাংলা ট্রিবিউনকে জানান, ‘আমরা ধারণা করছি উদ্ধার হওয়া এই ব্যক্তি সম্ভবত ইঞ্জিন রুমে ছিলেন। সাধারণত ইঞ্জিন রুম এয়ারটাইট হওয়ার কারণে সেখানে পানি প্রবেশ করে না। ১০টা ১০ মিনিটের দিকে কুশন পদ্ধতি ব্যবহার করে জাহাজ ভাসানোর চেষ্টা করা হলে সম্ভবত ইঞ্জিনরুম খুলে যায়। সে সময় তিনি বের হয়ে আসেন এবং উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করেন।’ তিনি আরও জানান, জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

রাতেই উদ্ধার সম্ভব ‘মর্নিং বার্ড’

সোমবার দিবাগত রাতের মধ্যেই ডুবে যাওয়া ‘মর্নিং বার্ড’ লঞ্চটি উদ্ধার সম্ভব বলে মনে করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সরকারি সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ম্যানুয়াল পদ্ধতিতে আমাদের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করছি রাতের মধ্যেই জাহাজটি সম্পূর্ণরূপে উদ্ধার করতে পারবো।’

চলছে উদ্ধার কাজ

ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে সকালেই নারায়ণগঞ্জ থেকে রওনা হয় বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’। বিকেলে জাহাজটি পোস্তগোলা ব্রিজের কাছে পৌঁছালেও ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। পোস্তগোলা ব্রিজের চেয়ে প্রত্যয়ে’র উচ্চতা বেশি হওয়ায় সেখানে আটকে যায় উদ্ধারকারী জাহাজটি। ফলে ম্যানুয়াল পদ্ধতিতে লঞ্চটি উদ্ধারের সিদ্ধান্ত হয়। মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে তিনটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলছে উদ্ধার কাজ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা, গ্রেফতার ৩

বুড়িগঙ্গা ট্র্যাজেডিরৱ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় রাতে ‘ময়ূর-২’ লঞ্চের মালিক জয়নালসহ ছয়জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে নৌ-পুলিশ। অন্য আসামিরা হলেন লঞ্চটির মাস্টার আবুল বাশার, জাকির হোসেন, ড্রাইভার শিপন হাওলাদার, মাস্টার শাকিল ও সুকানি নাসির।

ইতোমধ্যে মামলার তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম। তিনি বলেন, বাকিদের দ্রুত গ্রেফতার করা হবে। এদিকে ঘটনাস্থলেই ময়ূর-২ লঞ্চটি বাধা রয়েছে। তবে সেটিতে কোনও কর্মকর্তা-কর্মচারি নেই।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আজ থেকে খুলনা রেডজোনে বন্ধ থাকবে মুদি দোকান
পরবর্তী পোস্ট
করোনার ক্রান্তিকাল

রিলেটেড পোস্ট

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting