দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৮:২২
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

বুধহাটায় বেতনা নদী পূণঃ খননে নকশার অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১৭, ২০২২
ডিসেম্বর ১৭, ২০২২ ০ কমেন্ট 448 ভিউস

সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি থেকে: আশাশুনি উপজেলার বুধহাটায় অনিয়মতান্ত্রিক ভাবে বেতনা নদী পূণঃ খনন কাজের বিরুদ্ধে স্থানীয় জনতা মানববন্ধন করেছে। শনিবার (১৭ ডিসেম্বর) বিকালে বুধহাটা পূর্বপাড়া অন্তাকুড়ি স্লুইস গেটের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে ইউপি চেয়াপরম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, মহিলা মেম্বার দোলন খাতুন, যুবলীগ নেতা নূরুজ্জামান জুলুসহ ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, সরকারের দীর্ঘ মেয়াদি উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে নদী পূণঃ খনন প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ। বুধহাটা ও কুল্যা ইউনিয়নের সীমানা দিয়ে প্রবাহমান বেতনা নদী খননের নকশায় ত্রুটির কারণে বুধহাটা পূর্বপাড়ার একমাত্র সরকারি কবরস্থান, উপজেলার প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী বুধহাটা বাজার, অসংখ্য অসহায় পরিবার তাদের আশ্রয়স্থল বসতবাড়িসহ বহু পরিবারের শেষ সম্বল, দোকান পাট, কারখানা ক্ষতিগ্রস্থ হচ্ছে। নদী ভাঙ্গনে বিলীন হওয়া বুধহাটা এলাকাকে আবারও গিলে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে কুল্যা ইউনিয়নের বাহাদুরপুরের শত শত বিঘা খাস জমি (যা নদী ভরাট হয়ে জেগেছে) বাঁচিয়ে দেয়া হচ্ছে। এর পিছুনের কিছু স্বার্থান্বেষী মহলের তদবিরে প্রভাবে অভিযোগ তুলে বক্তাগণ বলেন, বেতনা নদী বুধহাটার পাশে প্রবাহমান আছে, ফলে বাধ সরতে সরতে বুধহাটা পূর্ব পাড়া ও বাজারের মধ্যে ওয়াপদার বাঁধ ঢুকে গেছে। ভরাট হওয়া এলাকায় খনন না করে প্রবাহমান নদী বরাবর নদী পূণঃ খনন করা হলে এলাকার শত শত সর্বস্ব হারিয়ে মানবেতর জীবন যাপনে বাধ্য হবে। পক্ষান্তরে এলাকার একাধিক অবৈধ ইটভাটা ও কুল্যা পারের কিছু ভূমিদস্যু উপকৃত হবে। এব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা। দাবী আদায়ে ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুকে উপদেষ্টা এবং মহিলা মেম্বার দোলন খাতুনকে আহ্বায়ক ও নূরুজ্জামান জুলু, আবু সাইদ, শহিদুল ইসলাম, ইউছুপ, মহিউদ্দিন গাজী ও রেজওয়ান আলীকে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ার কেঁড়াগাছি হরিদাস ঠাকুর আশ্রমের কমিটি গঠন
পরবর্তী পোস্ট
মহেশ্বরকাটিতে প্রতিপক্ষের হামলায় আহত-১

রিলেটেড পোস্ট

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 

সেপ্টেম্বর ২৩, ২০২৬

আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...

সেপ্টেম্বর ২১, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting