দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ২:৩৭
দেবহাটায় ফেয়ার মিশনের মাসিক সভা অনুষ্ঠিত
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের
থানার সামনে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু
শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে আলিপুর-কুলিয়া ইজিবাইক চালকদের মানববন্ধন
জামায়াত এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে দেশজুড়ে হই...
কালিগঞ্জে দীর্ঘদিনের চলাচলের পথ দখলের অভিযোগ, উন্মুক্তের দাবিতে...
এমপি গাজী নজরুলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক...
কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার...
ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

বীর মুক্তিযোদ্ধা এমপি রবির নামে কুৎসা ও গীবত করার অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৩১, ২০২৩
ডিসেম্বর ৩১, ২০২৩ ০ কমেন্ট 353 ভিউস

আব্দুর রহমান: সাতক্ষীরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের পক্ষে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন ১০ ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ সাবেক জনপ্রতিনিধিরা। এছাড়া আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের তৃর্ণমুল পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন সংগঠন এবং বিশিষ্টজনেরা পরপর দুই বারের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষে ভোট চাইছেন। দিন যতই এগিয়ে আসছে এমপি রবির নির্বাচনি প্রচারে ততই জনসমাগম বাড়ছে। প্রচারপত্র বিতরণ, গণসংযোগ ও উঠান বৈঠকে নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের কোনো প্রার্থী না থাকায় নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন।
জানাগেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবুকে। কিন্তু জাতীয় পার্টির সাথে আসন সমন্বয়ের কারণে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আসাদুজ্জামান বাবু প্রার্থিতা প্রত্যাহার করে লাঙ্গল কাধে তুলে নেন। শুধু এখানেই শেষ নয়, জাতীয় পার্টির সভা সমাবেশে মহাজোট হিসেবে দাবি করে লাঙ্গল প্রতীকে ভোট চাইছেন আসাদুজ্জামান বাবুসহ কতিপয় নেতাকর্মী। জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামান আশু নির্বাচনি সভায় তারা স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নাম উল্লেখ করে চরম মিথ্যাচার বক্তব্য রাখছেন। একজন প্রার্থীকে নিয়ে নানান কুৎসা ও গীবত করায় সাধারণ ভোটাররা এসব নেতাদের বিশ্বাস করতে পারছেন না। জাতীয় পার্টির নির্বাচনি সভায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে নিয়ে যেসব মন্তব্য করা হচ্ছে তা এক প্রকার হাস্যরসাত্মকের জোগান দিয়েছে। ক্ষমতার লোভে অপর প্রার্থীর সমালোচনা করা ‘ভূতের মুখে রাম নাম’ এর সামিল বলে মনে করছেন সাধারণ ভোটাররা।
এদিকে সাতক্ষীরা-২ আসনে আরও ৫ জন প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। তবে আওয়ামী লীগের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামান আশুর সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেখা যাচ্ছে। রোববার সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তারা ভাবছেন, ‘ভালো হোক কিংবা মন্দ হোক, যিনি আছেন, তিনিই থাকলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সাতক্ষীরা সদর আসনে নতুন লোক আসলে সবকিছু গোছাতে অনেক সময় লাগবে। তার চেয়ে গত ১০ বছর ধরে যিনি এমপি আছেন, তিনি থাকলে সাতক্ষীরার মানুষ শান্তিতে থাকবে। এজন্য এবারের নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের পাল্লা ভারি হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া ও ভালবাসায় ইনশাআল্লাহ আমি বিজয়ী হবো: এমপি রবি
পরবর্তী পোস্ট
ভ্রুক্ষেপ না করেই কর্মীরা ঈগলে’র প্রচারে ব্যস্ত

রিলেটেড পোস্ট

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের

জুলাই ২১, ২০২৬

সাতক্ষীরায় ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

জুলাই ২০, ২০২৬

চতুর্থ শ্রেনীর কর্মচারী মালেকের ঘরে আলাদিনের চেরাগ

জুলাই ১৬, ২০২৬

তদ্বীরের ঠেলায় চিড়ে চ্যাপ্টা সামেক হাসপাতালের পরিচালক

জুলাই ১৪, ২০২৬

সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...

জুলাই ১৪, ২০২৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জুলাই ১১, ২০২৬

ফিংড়ীর কাছারিয়া বাড়ীতে সরকারি কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায়...

জুলাই ৯, ২০২৬

গোবরদাড়ীতে জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, মামলাকে কেন্দ্র করে...

জুলাই ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting