দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১:৩৯
এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
ঘেরঞ্চলের চাষিরা অবৈধ-রুগ্ন ভেনামী চিংড়ি পোনার কবলে
দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা...
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন
খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা...
 সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ
ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় তালার যুবক নিহত, আহত ১
কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার কমিটির সাথে ওসির মতবিনিময় সভা
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি কেডি,...
রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এক হাজারের মধ্যেও দেশের বিশ্ববিদ্যালয় না থাকায় রাষ্ট্রপতির ক্ষোভ

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৫, ২০২৩
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ০ কমেন্ট 377 ভিউস

জাতীয় ডেস্ক:

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে প্রথম ১০০০ এর মধ্যেও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অস্তিত্ব খুঁজে না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ। বললেন, সনদসর্বস্ব শিক্ষা দিয়ে দেশ ও দশের উন্নয়ন সম্ভব না। প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে বাস্তব জীবনের যোগসূত্র স্থাপন করতে পারলে তবেই সেই শিক্ষা সফল হয়েছে বলা যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘ষষ্ঠ সমাবর্তন-২০২৩’ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে হতাশা প্রকাশ করেন রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য আবদুল হামিদ।

বক্তব্যের শুরুতে তিনি বলেন, প্রিয় গ্র্যাজুয়েট বৃন্দ, আমার গলাটা বসে আছে কিন্তু। আগেই বলেছি। সুতরাং বক্তৃতা দিতে কিছু সময় লাগবে। অনেকদিন পর এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেই ২০১৫ সালে এসেছিলাম। উনারা আমাকে আনেন নাই। আমি কী করবো। খুব সম্ভবত, এটা আমার শেষ সমাবর্তন বক্তব্য। আর কদিন পরেই আমার সময় শেষ। জানি না আরও কোথাও যাওয়া হবে কিনা।

আবদুল হামিদ বলেন, আমাদের লক্ষ্য একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এ লক্ষ্য অর্জনে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে নিজেদের শক্ত ভিত্তি গড়ে তুলতে হবে। প্রযুক্তি ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করতে হবে। এজন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা প্রয়োজন। আমাদের তরুণরা যথেষ্ট মেধাবী। নানা প্রতিকূলতা অতিক্রম করে বিশ্বের নানা প্রান্তে তারা তাদের সক্ষমতা প্রমাণ দিয়ে যাচ্ছে। এসব তরুণদের যথাযথ পরিচর্যার জন্য আমাদের প্রতিটি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে।

পরিবেশ, প্রতিবেশ, সমাজ ও সংস্কৃতির শিক্ষা নিয়ে মানুষ বেড়ে উঠে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এসবের আশপাশের সবকিছুকে ভালোবাসার মধ্য দিয়ে মানুষের অন্তর্গত মনুষ্যত্ব ও মূল্যবোধের বিকাশ ঘটে। আমি আশা করি, তোমরা কর্মক্ষেত্র, সমাজ ও সংসারে ন্যায়-নীতি ও যুক্তির চর্চা করবে। আমাদের সকলেরই পরিমিত, সহিঞ্চু, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সংবেদনশীল হওয়া জরুরি। এসবের মধ্য দিয়ে সমাজ এগিয়ে যায়। প্রথাগত রীতি-নীতির পাশাপাশি সংস্কারমূলক চিন্তা করতে হবে। পরিমিত, পরিশীলিত আচার-আচরণ এবং নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে হবে। তোমাদের এ অবদানের পেছনে বাবা-মা, শিক্ষক, দেশ ও দেশের মানুষের ভূমিকা রয়েছে। তাই জাতির কল্যাণে তোমাদের ভূমিকা রাখতে হবে। জগৎ সংসার ও কর্মক্ষেত্রে বাধা-বিপত্তি আসতে পারে। এ অচল অবস্থা দূর করতে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে নিজেকে প্রস্তুত রাখতে হবে।

সমাবর্তন বক্তৃতায় আবদুল হামিদ বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের মধ্যে কেউ রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিল্পপতি, আইনজীবী, আমলা হবে। মনে রাখতে হবে, তোমাদের সমন্বিত উদ্যোগেই দেশ এগিয়ে যায়। এর ব্যত্যয় দেশ ও জাতির জন্য বয়ে আনে বিপদ। দখলবাজি আর চাঁদাবাজির কারণে ছাত্ররাজনীতিকে এখন আর মানুষ আগের মতো সম্মানের চোখে না দেখে, নেতিবাচকভাবে দেখে। ব্যবসায়ী-শিল্পপতিরাও ব্যবসা শুরু করেই নীতি-নৈতিকতাকে বাদ দিয়ে কীভাবে শুধু নিজে বড়লোক হতে পারবে সেই চিন্তাভাবনায় ব্যস্ত থাকেন। বড় বড় ব্যবসায়ী শিল্পপতিরাই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে স্বেচ্ছায় ঋণখেলাপী হন। খেলাপি ঋণের এক শতাংশের জন্যও সাধারণ মানুষ দায়ী নয়। বড় বড় ব্যবসায়ী-শিল্পপতিরাই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে স্বেচ্ছায় ঋণখেলাপি হন। তারা ঋণ নেন-ই না দেয়ার জন্য। অবশ্য এর সাথে একশ্রেণির ব্যাংকাদেরও যোগসাজস থাকে।

চাকরিজীবীদের উদ্দেশে তিনি বলেন, চাকরিতে ঢুকেই কীভাবে গাড়ি-বাড়ির মালিক হওয়া যায় সেই চিন্তায় বিভোর থাকেন অনেকে। নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য অনেক সময় দেশ ও জাতির বড় স্বার্থকে জলাঞ্জলি দিতেও পিছপা হন না। দেশকে জাতির পিতা স্বপ্নের সুখী ও সমৃদ্ধ সোনার বাংলা গড়তে এবং একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্য রাষ্ট্রের বিবেকবান নাগরিক হিসেবে স্নাতকরা তাদের মেধাশক্তি ও মানবিকতা দিয়ে কাজ করবেন বলে বিশ্ববিদ্যালয় আচার্য আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুর্নীতির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। বলেন, দুর্নীতি আমাদের উন্নয়ন ও অগ্রগতির পথে অন্যতম বড় অন্তরায়। তাই দুর্নীতির বিরুদ্ধে সকলকে সচেতন থাকতে হবে।

রাষ্ট্রপতি আরও বলেন, ইদানিংকালে পত্রপত্রিকা খুললেই দেখা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য ও টেন্ডারবাজির নেতিবাচক খবর। নিজেদেরকে দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে রাখবেন। শিক্ষক-শিক্ষার্থীদের দলীয় লেজুড়বৃত্তির ঊর্ধ্বে উঠে রাজনীতি করারও আহ্বান জানান।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে রাষ্ট্রপ্রধান বলেন, এখানে মিডিয়ার ভাই-বোনেরা আছেন। আপনারা কাউকে আকাশে তুলেন, আবার কাউকে মাঠিতে নামান। কিছুদিন আগে বঙ্গভবনে আমার একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সেখানে আমি, প্রধানমন্ত্রী, আমার স্ত্রীসহ আরও অনেকে বক্তব্য রাখেন। আপনারা লিখলেন, ফার্স্ট লেডি ফার্স্ট। মানে আমার স্ত্রীর ব্ক্তব্য সেরা হয়েছে। অথচ, আমি নিজে নিয়মিত বক্তৃতা দিই। প্রধানমন্ত্রীও দিনে একাধিক বক্তব্য রাখেন। অথচ আমার সাথে তার ৬০ বছরের সংসার জীবনে ৬০টাও বক্তব্য দেয় নাই সে। আর তার বক্তব্য নাকি ফার্স্ট। কাউকে হাইলাইট করা আর অন্যদের অবজ্ঞা করা কী ঠিক? মিডিয়ার ভাইয়ারা এটা বুঝে নিয়েন।

এবারের সমাবর্তনে অংশগ্রহণকারী মোট ১৫ হাজার ২১৯ জন শিক্ষার্থীর মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে তিনটি ক্যাটাগরিতে ১৬ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেন রাষ্ট্রপতি। তাদের মধ্যে নিয়মিত স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নকারী ১১ হাজার ৪৪৪ জন, উইকেন্ড প্রোগ্রামের ৩ হাজার ৪৬১ জন, এমফিল ডিগ্রির ৩৪ জন এবং পিএইচডি সম্পন্নকারী ২৮০ জন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মনপুরা প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
সরকার যতদিন না পদত্যাগ করবে বিএনপি আন্দোলন চালিয়ে যাবে: আমান

রিলেটেড পোস্ট

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting