দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৯:২৮
আশাশুনিতে ঠিকাদারদের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময় সভা
দরগাহপুর পরীক্ষা কেন্দ্রে আর্সের ছাত্রীর কমার্সের প্রশ্নে পরীক্ষা...
মামলা চলমান জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির...
শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...
শ্যামনগরে ডেন্টাল চেম্বারের আড়ালে যৌন হয়রানীর অভিযোগ
সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করলেন এসিল্যান্ড
ঘেরের কাজে গিয়ে ফিরলেন লাশ: পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের...
আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি
ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...
তালায় জরাজীর্ণ স্কুল ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক বাইরের দোকান...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

বিশ্বে মৃত্যু প্রায় ৩ লাখ, যুক্তরাষ্ট্রে ৮৪ হাজারের বেশি

কর্তৃক kobirubel.satnadee মে ১৪, ২০২০
মে ১৪, ২০২০ ০ কমেন্ট 287 ভিউস
বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ইতোমধ্যে প্রায় ৩ লাখ মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৪৩ লাখ। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় সাড়ে ১৫ লাখ মানুষ।

আজ বৃহস্পতিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৪৭ হাজার ১৮ জন এবং মারা গেছেন ২ লাখ ৯৭ হাজার ১৯৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৫৪৭ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৯০ হাজার ৪০৬ জন এবং মারা গেছেন ৮৪ হাজার ১১৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৪৩০ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে রাশিয়ায়। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪২ হাজার ২৭১ জন এবং মারা গেছেন ২ হাজার ২১২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৩ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৩ হাজার ২৬৪ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩০ হাজার ৯৮৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ৩২ জন।

এ ছাড়া, ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৮ হাজার ৬৯১ জন, মারা গেছেন ২৭ হাজার ১০৪ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৮২৩ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ১০৪ জন, মারা গেছেন ৩১ হাজার ১০৬ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১২ হাজার ৫৪১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ১৮৪ জন, মারা গেছেন ২৭ হাজার ৭৭ জন এবং সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৭৮৬ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৯৮ জন, মারা গেছেন ৭ হাজার ৮৬১ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৭০০ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৭২৫ জন, মারা গেছেন ৬ হাজার ৭৮৩ জন এবং সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৪২৮ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ১১৪ জন, মারা গেছেন ৩ হাজার ৯৫২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১ হাজার ৭১৫ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলেও। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ১৩৭ জন, মারা গেছেন ১৩ হাজার ২৪০ জন এবং সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৪২৪ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ২৪ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ২৪৬ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১৭ হাজার ৮২২ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ২৬৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬১ জন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিপিএলে দু প্লেসিকে নিজ দলে আনতে চান তামিম
পরবর্তী পোস্ট
শাস্তি পেতে যাচ্ছে গেইল

রিলেটেড পোস্ট

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর...

মার্চ ৩১, ২০২৬

মধ্যপ্রাচ্যগামী মার্কিন বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি...

মার্চ ৩১, ২০২৬

হরমুজ পার হলো চীনের তিন জাহাজ, বেইজিংয়ের কৃতজ্ঞতা...

মার্চ ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting