দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১:১২
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বিশ্ববাজারে সোনার বড় দরপতন, দেশে কমবে কবে?

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৫, ২০২৩
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ০ কমেন্ট 398 ভিউস

জাতীয় ডেস্ক:

বিশ্ববাজারে টানা দরপতনের মধ্যে পড়েছে সোনা। প্রায় এক মাস ধরে চলছে এ দরপতন। এতে চলতি বছরের মধ্যে সোনার দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। বিশ্ববাজারে সোনার দামে বড় পতন হলেও এখনই দেশের বাজারে দামি এ ধাতুর দাম কমাচ্ছে না বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আরও কয়েকদিন বিশ্ববাজারের চিত্র দেখে দেশের বাজারে সোনার দাম পুনঃনির্ধারণ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাজুসের দায়িত্বশীলরা।

বাজুসের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় স্থানীয় বাজারের পাকা সোনার দামের ওপর ভিত্তি করে। সম্প্রতি বিশ্ববাজারে সোনার দামে বড় পতন হলেও দেশের বাজারে পাকা সোনার দাম খুব একটা কমেনি। তাছাড়া টাকার বিপরীতে ডলারের দামও কিছুটা বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববাজারের চিত্র আরও কয়েকদিন দেখে দেশের বাজারে সোনার দাম পুনরায় নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববাজারে সোনার দাম কমায় দেশের বাজারে দাম কমবে কি না, জানতে চাইলে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ জাগো নিউজকে বলেন, ‘আমরা দাম নির্ধারণ করি স্থানীয় বাজারের পাকা সোনার দামের ওপর নির্ভর করে। বিশ্ববাজারে সোনার দাম কমলেও দেশের বাজারে পাকা সোনার দাম খুব একটা কমেনি। তাছাড়া ডলারের বাড়তি দাম রয়েছে। আমরা আরও কয়েকদিন দেখবো। তারপর সোনার দাম পুনঃনির্ধারণ সংক্রান্ত সিদ্ধান্ত নেবো।’

দেশের বাজারে সোনার দাম সর্বশেষ পুনঃনির্ধারণ করা হয় গত ৫ ফেব্রুয়ারি। ৪ ফেব্রুয়ারি বাজুস থেকে ঘোষণা দিয়ে প্রতি ভরি সোনার দাম ৮১৬ টাকা থেকে এক হাজার ১৬৭ টাকা পর্যন্ত কমানো হয়। অবশ্য তার আগে চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দু’দফায় এক ভরি সোনার দাম পাঁচ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়।

চলতি বছর দেশের বাজারে প্রথম সোনার দাম পুনঃনির্ধারণ করা হয় ৮ জানুয়ারি। সেসময় সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের (১১.৬৬৪ গ্রাম) এক ভরি সোনার দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৯০ হাজার ৭৪৬ টাকা করা হয়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে ৮৬ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৯২৪ টাকা বাড়িয়ে ৭৪ হাজার ২৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ৬১ হাজার ৮৭৮ টাকা করা হয়। এরপর ১৫ জানুয়ারি আরেক দফা সোনার দাম বাড়ানো হয়। সেসময় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৪২৯ টাকা করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে ৮৯ হাজার ১৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ২১৭ টাকা বাড়িয়ে ৭৬ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে এক হাজার ৮০৭ টাকা বাড়িয়ে ৬৩ হাজার ৬৮৫ টাকা করা হয়। এতে দেশের বাজারে প্রথমবারের মতো এক ভরি সোনার দাম ৯৩ হাজার ৪২৯ টাকা করা হয়। এ রেকর্ড দামের পর ৫ ফেব্রুয়ারি দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়। সেসময় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ১৬৭ টাকা কমিয়ে ৯২ হাজার ২৬২ টাকা করা হয়। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ১০৮ টাকা কমিয়ে ৮৮ হাজার ৬৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৯২ টাকা কমিয়ে ৭৫ হাজার ৪৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৮১৬ টাকা কমিয়ে ৬২ হাজার ৮৬৭ টাকা করা হয়।

দেশের বাজারে সর্বশেষ যখন সোনার দাম পুনঃনির্ধারণ করা হয়, বিশ্ববাজারে তখন প্রতি আউন্স সোনার দাম ছিল এক হাজার ৮৬৬ ডলার। এখন তা কমে এক হাজার ৮১০ ডলারে নেমে এসেছে। অর্থাৎ দেশের বাজারে সোনার দাম কমানোর পর এরইমধ্যে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৫৬ ডলার কমে গেছে। এর মধ্যে গত এক সপ্তাহে কমেছে ৩০ ডলার বা ১ দশমিক ৬৭ শতাংশ। আর মাসের ব্যবধানে সোনার দাম কমেছে ১৩৫ ডলার বা ৬ দশমিক ৯৪ শতাংশ।

সোনার দামের বিশ্ববাজারের চিত্র পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের শুরুতে প্রতি আউন্স সোনার দাম ছিল এক হাজার ৮২৪ ডলার। নতুন বছর ২০২৩ সালের প্রথম মাস জানুয়ারিতে দফায় দফায় সোনার দাম বাড়ে। এতে ফেব্রুয়ারির প্রথমদিন প্রতি আউন্স সোনার দাম এক হাজার ৯৫০ ডলারে উঠে যায়। এরপর থেকেই সোনার দাম কমতে শুরু করে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নড়াইলের লোহাগড়ায় মতুয়া উৎসব ও আলোচনা সভা অনুষ্টিত
পরবর্তী পোস্ট
৩০ শতাংশ ভাড়া বাড়ালো বিমান, চাপে হজযাত্রীরা

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting