দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:০৬
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

বিশ্বকাপে তামিমই অধিনায়ক, বললেন বোর্ড সভাপতি

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৩, ২০২৩
জুলাই ২৩, ২০২৩ ০ কমেন্ট 666 ভিউস

খেলা ডেস্ক:

হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। পরের দিনই আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেই অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন তামিম ইকবাল। আপাতত কাটাচ্ছেন দেড় মাসের ছুটি। পরিবার নিয়ে গেছেন দুবাই, সেখান থেকে চিকিৎসা করাতে যাবেন লন্ডনে।

তবে ফেরার পর আবার তামিমই ওয়ানডে দলের অধিনায়ক থাকবেন কি না, এ নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। দুবাই যাওয়ার আগে দেশের দুটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তামিম নিজেও বলে গেছেন, দেশে ফিরে তিনি বোর্ডের সঙ্গে বসবেন। সেই বসার ওপর নির্ভর করছে অনেক কিছু।

তবে তামিমই যে ওয়ানডে দলের অধিনায়ক থাকছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই বোর্ড সভাপতি নাজমুল হাসানের। আজ বাংলাদেশ নারী দলের সঙ্গে টিম হোটেলে দেখা করতে যাওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন নাজমুল।

তামিমের অধিনায়ক থাকা না থাকার প্রশ্নে তাঁর উত্তর, ‘আমি একটা সিম্পল জিনিস বলে দিই। বিশ্বকাপে আমাদের অধিনায়ক তামিম। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তামিম যেহেতু দুইটা ম্যাচ খেলেনি, তখন লিটন অধিনায়ক ছিল। এখন যদি তামিম ফিরে আসে, তাহলে সেই অধিনায়ক হবে। ও না আসলে আরেকজন হবে। আমরা তো শিওর না, ও কোন ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে।’

শুধু তামিমের অধিনায়কত্ব নয়, এসেছে তাঁর চোটের প্রসঙ্গও। দীর্ঘদিন ধরেই পিঠের চোটে ভুগছেন তামিম। আর চোটের সঙ্গে যেহেতু তাঁর খেলতে পারা না পারার ব্যাপারটা জড়িত, খুব স্বাভাবিকভাবেই সেটা নিয়ে আলোচনাও চলতে থাকে। দুবাই যাওয়ার আগে দুটি সংবাদমাধ্যম দেওয়া সাক্ষাৎকারে তামিম তাঁর পুরোনো পিঠের চোট ফিরে আসার জন্য জাতীয় দলের ট্রেনার, ফিজিও ও মেডিকেল বিভাগের দিকে আঙুল তুলেছেন।

বোর্ড সভাপতি অবশ্য এ নিয়ে প্রথমে কোনো মন্তব্য করতে চাননি। পরে বলেছেন, ‘এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ, এই কথা কেন বলেছে, কোন পরিস্থিতিতে বলেছে, তা তো আমি জানি না। তার মানে যারা ওকে ব্যায়াম দিয়েছে, তারা কি ওর ক্ষতি চায়? আমি জানি না, এই কথা বলার অবজেক্টিভটা কী। দুই বছর ধরে তো ও যখন যা চাচ্ছে, চিকিৎসার জন্য দেশে-বিদেশে, যা যা বলেছে, আমরা সবই করছি। আমরা তো এর আগে শুনিনি ওর অন্য কিছু আছে।’

তবে তামিমকে সুস্থ করতে তুলতে বোর্ডের পক্ষ থেকে সব চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বোর্ডপ্রধান, ‘এখন ও বলছে, একটা ডাক্তার দেখিয়েছে, সেই ডাক্তার বলেছে ইনজেকশন দিতে হবে অথবা সার্জারি করতে হবে। যেটা লাগবে, করব আমরা। মানে, আমরা এক পায়ে খাড়া। ওকে সুস্থ করার জন্য যা যা দরকার, আমরা করতে রাজি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ফিফা’র আমন্ত্রণে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান
পরবর্তী পোস্ট
নির্বাচন ব্যবস্থাকে সরকারের প্রভাবমুক্ত করতে হবে: জিএম কাদের

রিলেটেড পোস্ট

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting