দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৩২
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা...
সুন্দরবনের মাঠ থেকে বিশ্বমঞ্চে আন্তর্জাতিক বইয়ে মাছুম বিল্লাহর...
খুলনায় এলজিইডির ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি...
সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...
‘বই উপহার পৃথিবীর সেরা উপহার’— ডিআইজি হুমায়ুন কবির
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

বিশেষ কিছু দরকার নেই, বিপিএলের ফর্মটাই ধরে রাখুক

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৮, ২০২৩
মার্চ ৮, ২০২৩ ০ কমেন্ট 417 ভিউস

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে ভালো খেলে নজর কেড়েছেন তৌহিদ হৃদয়। তাই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজের দলেই ডাক পেয়েছেন এই তারকা। আর ৮ বছর পর বিপিএল পারফরম্যান্সেই দলে সুযোগ পেয়েছেন রনি তালুকদার।

এখানেই শেষ নয়, এবারের বিপিএলে ভালো খেলে দলে সুযোগ পাওয়ার তালিকায় আছেন তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজাও। আর দীর্ঘদিন পর জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে শামীম হোসেন পাটোয়ারির। মোটামুটি এক ঝাঁক তরুণ খেলোয়াড় সুযোগ পেয়েছেন এবারের ইংল্যান্ড-বাংলাদেশের টি-টয়েন্টি সিরিজে। এবার কিছু করে দেখানোর পালা।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে আগামীকাল থেকে। মাঠের লড়াইয়ে নামার আগে বুধবার (৮ মার্চ) সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। নতুনদের নিয়ে কোচের প্রত্যাশা কেমন এমন প্রশ্নে তিনি জানান, বিপিএলের পারফরম্যান্সটারই পুনরাবৃত্তি চান তিনি।

এ প্রসঙ্গে হাথুরু বলেন, ‘তারা দলে যেভাবে খেলে জায়গা পেয়েছে সেভাবেই খেলুক, আমি চাই। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে খেলে নিজেদের যাচাই করে নেওয়ার একটা ভালো সুযোগ। আমরা তাদের চেয়ে এই কন্ডিশনে ভালো নাকি তারাই ভালো এটা বুঝবার সুযোগ। টি-টোয়েন্টিতে আমাদের স্কিল যাচাইয়ের সুযোগ। বিপিএলে যেভাবে খেলেছে, সেভাবেই খেলুক।’

তরুণদের অনুশীলন কয়েকদিন ধরেই দেখছেন হাথুরু। তাতে তাদের ভালোই লেগেছে এই টাইগার বসের। তবে ম্যাচে কেমন করবেন তারা সেটা দেখতে মুখিয়ে আছেন তিনি। তার ভাষায়, ‘আমি ম্যাচ সিনারিওতে ওদের দেখতে চাই। আমি তাকে (রনি) শুধুমাত্র নেটে দেখেছি। যা দেখেছি তাতে আমার ভালো লেগেছে। রনিকে আমি আগেও দেখেছি। ম্যাচে তারা কেমন করে দেখতে উদ্গ্রীব।’

এবারের শুরুটা নতুনদের জন্য একটু আলাদা হবে বলেও জানিয়ে দিয়েছেন কোচ, ‘তারা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে। জাতীয় দলে ভালো করার সুযোগ এখনই। এটার মানে এই নয় যে তারা একটি সুযোগই পাবে। আমি মনে করি তারা নিজেদের প্রমাণ করার অনেক সুযোগ পাবে। তাদের প্রতি আজকে আমার বার্তা হচ্ছে, যেমনটা খেলে এসেছো, অমনই খেলো।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গুলিস্তানে বিস্ফোরণ: জয় বাংলা কনসার্টে ১ মিনিট নীরবতা
পরবর্তী পোস্ট
ফিল্ডিংয়ে বাংলাদেশকে এশিয়ার সেরা বানাতে চান হাথুরুসিংহে

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting