দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:১০
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বিয়ে করতে দ্বিতীয়বার বাংলাদেশে এসে সফল হলেন ইন্দোনেশিয়ার তরুণী

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২, ২০২৩
মার্চ ২, ২০২৩ ০ কমেন্ট 423 ভিউস

জাতীয় ডেস্ক:

প্রেমের টানে বাংলাদেশে এসেছেন ইন্দোনেশিয়ার তরুণী নিকি উল ফিয়া। এসেই পটুয়াখালীর প্রেমিক ইমরানকে বিয়ে করেছেন। ছেলের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নে। এর আগেও একবার বাংলাদেশে এসেছিলেন এই তরুণী। তবে সে সময় প্রেমিকের বয়স বিয়ের উপযুক্ত না হওয়ায় ফিরে যেতে হয়েছিল।

জানা গেছে, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিমানযোগে বাংলাদেশে আসেন নিকি। বুধবার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এক ডলারের মান অনুযায়ী ১০১ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। বুধবার রাত ৮টার সময় স্থানীয় মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম বিয়ে পড়ান। এরপর বাংলাদেশের নিয়ম অনুযায়ী হয়েছে গায়ে হলুদ। বৃহস্পতিবার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, ইমরান জেলার বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নে দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে কর্মরত আছেন। এ ছাড়া নিকি উল ফিয়া ইন্দোনেশিয়ার সুরাবায়া প্রদেশের জেম্বার এলাকার বাসিন্দা ইউলিয়ানতোর মেয়ে। তার মায়ের নাম শ্রীআনি।

ইমরান হোসেন বলেন, নিকি সোমবার রাতে বাংলাদেশে আসে এরপর বুধবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এফিডেভিট করে তাকে বিয়ের জন্য বাড়িতে নিয়ে আসি। দুজনের ইচ্ছায় এক ডলার মান হিসাব করে ১০১ টাকা দেনমোহরে বিয়ে করি।

ইন্দোনেশিয়ান তরুণী নিকি উল ফিয়া বলেন, বাংলাদেশ আমার কাছে খুব ভালো লেগেছে। আজকের দিনের জন্য আমি খুব খুশি এবং আমি সারা জীবন বাংলাদেশ থেকে যাবো।

ইমরানের মামা কবির বলেন, অনেক বছর আগে থেকে ইমরানের সঙ্গে বিদেশি মেয়ে নিকির পরিচয় হয়। পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন চলছে। তাদের ইচ্ছা অনুযায়ী এই দেনমোহর ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে ফেসবুকে নিকির সঙ্গে পরিচয় হয় ইমরানের। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৭ সালের ডিসেম্বরে ইমরানকে বিয়ে করার জন্য বাউফলে চলে আসেন নিকি। পরে বয়সের কারণে তাকে ফিরে যেতে হয়। তবে হাল ছাড়েনি নিকি। সে প্রেমের সম্পর্ক চালিয়ে যায়। এক পর্যায়ে দুই পরিবারের মধ্যেও চলে কথোপকথন। পরে দুই পরিবারের অনুমতিতেই বিয়ে হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারেও থামেনি চিকিৎসকদের কর্মবিরতি, চান গ্রেফতার
পরবর্তী পোস্ট
কাতার সফরে জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting