দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৭:২৩
সাতক্ষীরায় মব সন্ত্রাসের শিকার হলেন স্কুল শিক্ষক
কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...
সন্তানের হাতে বৃদ্ধ মা নির্যাতনের অভিযোগ, দুই ছেলের...
দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...
সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস...
জামায়াতে যোগদানের পরদিনই বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার
পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা...
মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা
পাইকগাছায় মডেল মসজিদের নিম্নমানের নির্মাণ কাজ ও ঠিকাদারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

বিদ্রোহী প্রার্থী মজনুকে সরাতে লাল্টুকে আটক

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৩০, ২০২১
জানুয়ারি ৩০, ২০২১ ০ কমেন্ট 458 ভিউস

মুহাম্মদ যারিফ: কলারোয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে ঠেকাতে দলীয় ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগের গুরুতর অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যানকে আটক করা সহ বিদ্রোহ প্রার্থী ও তার পরিবারকে সীমাহীন লাঞ্ছনার কথা এখন ওপেন সিক্রেট।

কলারোয়া পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীক পায় মনিরুজ্জামান বুলবুল। ধানের শীষ প্রতীক পান শরিফুজ্জামান তুহিন। দলীয় মনোনয়নে বিভক্ত হয়ে পড়ে স্থানীয় বড় দুটি দলের নেতৃত্ব। বিগত নির্বাচনে ধানের শীষ পেয়ে নির্বাচিত হওয়া আক্তারুল ইসলাম নিজে এবং স্ত্রী নার্গিস সুলতানাকে দিয়ে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন। পরে সংবাদ সম্মেলণ করে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেন এবং স্ত্রী নার্গিস সুলতানাকে সমর্থন দেন। মেয়র পদে নার্গিস সুলতানা জগ প্রতীক নিয়ে মাঠ চষে বেড়ান এবং প্রতিদ্বন্দিতায় চলে আসেন। মেয়র আক্তারুল ইসলাম তৎকালিন বিরোধীদলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার আসামী এবং বর্তমানে জেলে আছেন। নিজের মামলা জটিলতায় পড়ে স্ত্রীকে মাঠে নামান আক্তারুল ইসলাম। জগ প্রতীকে প্রচার চালিয়ে নিজের অবস্থান বেশ ভাল জায়গায় নিয়ে যান নার্গিস সুলতানা।

অপরদিকে নৌকা প্রতীক পাওয়া স্কুল শিক্ষক মনিরুজ্জামান বুলবুলকে মেনে নিতে পারেনি মনোনয়ন চাওয়া অপর আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান খান মজনু চৌধুরী। তিনি বিদ্রোহী প্রাথী হিসাবে মাঠে নামেন এবং মোবাইল প্রতীক পান। প্রচার-প্রচারনা চালিয়ে সাজেদুর রহমান খান মজনু চৌধুরী নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করেন।

বিদ্রোহী প্রার্থী মজনু চৌধুরী সাতনদীকে জানান, তাকে বসাতে ব্যার্থ হয়ে বাঁকা পথ বেছে নেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তাদের প্রভাবে ২৭ জানুয়ারী গভীর রাতে কলারোয়া থানার গেটের বিপরীত পার্শ্বে অবস্থিত তার আবাসিক ভবন ঘিরে ফেলে সাদা পোশাক ধারী একটি বিশেষ বাহিনীর অন্তত ৩০ জনের একটি দল। অবস্থা বেগতিক দেখে পেছন দরজা দিয়ে তিনি সটকে পড়েন। তখন ঘেরাওকারীরা তার পুত্র আরিফকে আটকিয়ে চাপ প্রয়োগ শুরু করে। বলেন তোমার বাবাকে হাজির করো। এসময় তাকে ভয়ভীতি দেখানোসহ গালাগালও করা হয়। পুত্রের দুরাবস্থা দেখে রাত সাড়ে তিনটার সময় সাজেদুর রহমান খান চৌধুরী বিশেষ ওই বাহিনীর দেয়া শর্ত মোতাবেক প্রার্থীতা প্রত্যাহার সহ নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন করার অঙ্গীকার করেন। এসময়ে তিনি বলেন, আটক উপজেলা চেয়ারম্যান লাল্টুকে ছেড়ে দেওয়া হোক। তার উপস্থিতিতেই আমি ঘোষণা দিতে চাই। কিন্তু সে সুযোগও দেয়া হয়নি। তারপর রাত চারটার দিকে বিশেষ বাহিনীর সদস্যরা তাদের অবস্থান সরিয়ে নেয়। পরে ২৯ জানুয়ারি সকাল এগারটায় নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নিজের প্রার্থীতা প্রত্যাহার সহ নৌকা প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান বুলবুলকে সমর্থন করার ঘোষণা করেন। এসময়ে সেখানে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুনুর রশিদ, আওয়ামী লীগ নেতা শওকত হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিদ্রোহী প্রার্থীকে সরিয়ের ক্ষান্ত হয়নি বিশেষ মহলটি। তারা এবার টার্গেট করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুকে কলারোয়া ছাড়া করার।

আমিনুল ইসলামের স্ত্রী রাফিউননেছা সাতনদীকে জানান, আমিনুল ইসলাম লাল্টু ২৮ জানুয়ারি সকাল দশটায় বাড়ী থেকে চলে আসেন। এসময় তিনি সকালে বাড়া খাবার রেখেই রওনা দেন। কারন হিসাবে বলেন, পুলিশের বড় অফিসার এসেছেন। আমাকে জরুরী কলারোয়া যেতে হবে। এরপর সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ একটি নির্বাচনী সভায় তাকে বক্তব্য দিতে দেখা যায়। এরপর তার আর দেখা মেলেনি।

তিনি আরও জানান, রাত সাড়ে এগারোটার দিকে বিশেষ একটি জায়গা থেকে লাল্টুর কাছে ফোন আসে কথা বলার জন্য। কথা বলার জন্য ডাকা হলে তিনি ঝাউডাঙ্গা পৌছান। ঝাউডাঙ্গা থেকেই লাল্টুকে নিয়ে যাওয়া হয়। এরপর তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। পরে ২৯ জানুয়ারি সামান্য সময়ের জন্য ফোন অন করে লাল্টু আমাকে ফোন করে খোঁজখবর নেন। এরপর আর কোন খবর নেই। তিনি এও বলেন, বিষয়টি নিয়ে তিনি খুলনা বিভাগের ডিআইজিকে ফোন দিয়েছিলেন। তিনি সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে কথা বলতে বলেছিলেন। ফোনও দিয়েছিলেন তিনি কিন্তু যোগাযোগ হয়নি পুলিশ সুপারের সাথে।

ইত্তেফাকের কলারোয়া প্রতিনিধি ও বিদ্রোহী প্রার্থীর ছোট ভাই পলাশ চৌধুরী সাতনদীকে জানান, বিদ্রোহী প্রার্থী মজনু চৌধুরী প্রার্থীতা প্রত্যাহার করার আগেই উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুকে বিশেষ একটি বাহিনীর দায়িত্বশীল এক ব্যাক্তি ফোন করে ঝাউডাঙ্গায় ডেকে নেয়। পরে সেখান থেকে তাকে তুলে নিয়ে যায়। তিনি অভিযোগের সুরে বলেন, জেলা আওয়ামী লীগের একাধীক নেতা এ কান্ডের নেপথ্য নায়ক।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম সাতনদীকে জানান, ২৮ জানুয়ারি কলারোয়ার নৌকা প্রতীকের এক পথ সভায় আমার সাথে উপজেলা চেয়ারম্যান লাল্টু বক্তব্য দেন। বিষয়টি নিয়ে পুলিশের সাথেও কথা বলেছি। তারা বলেছেন মিসিং এর খবর শুনেছি। বিষয়টি আমরা দেখছি। তাকে খুঁজে বের করে ফেরৎ দেয়া হবে।
এরিপোর্ট লেখা (রাত ৯টা) পর্যন্ত উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর কোন খবর দিতে পারেনি তার স্ত্রী রাফিউন্নেছা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বাংলাদেশে ইয়ামাহার ১ হাজার সিসির মোটরসাইকেল
পরবর্তী পোস্ট
সাবেক যুবদল নেতা কাউন্সিলর প্রার্থী নান্টার বিরুদ্ধে থানায় অভিযোগ

রিলেটেড পোস্ট

কলারোয়ায় ৩দিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন

মে ১৯, ২০২৬

কলারোয়ায় চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন 

মে ১৮, ২০২৬

কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মে ১৮, ২০২৬

অসহায় শ্রমিক আ.রাজ্জাকের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন 

মে ১৮, ২০২৬

কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন

মে ১৭, ২০২৬

কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মে ১৫, ২০২৬

কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ

মে ৬, ২০২৬

কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মোটরভ্যান ও ছাগল...

মে ৪, ২০২৬

কলারোয়ায় মানবপাচার প্রতিরোধ কমিটির সভা

মে ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting