দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৮:০৬
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বিদ্যালয়ে ভর্তিচ্ছু ছাত্রীর মাকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৫, ২০২৩
মার্চ ৫, ২০২৩ ০ কমেন্ট 293 ভিউস

জাতীয় ডেস্ক:

নাটোরের গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে প্রথম শ্রেণিতে ভর্তিচ্ছু এক ছাত্রীর মাকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার সভাপতি প্রদীপ লাকড়া, সাধারণ সম্পাদক কালিদাস রায়, সদর উপজেলা শাখার সভাপতি বাবুল পাহান, সাধারণ সম্পাদক শ্যামলাল তেলী, বড়াইগ্রাম উপজেলা সভাপতি যাদু কুমার দাস, গুরুদাসপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাধাই মুন্ডা প্রমূখ। এসময় বক্তরা বলেন, বর্তমান সরকার নারীদের শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করছে। কিন্তু বিদ্যালয়ে অভিভাবক ধর্ষণ চেষ্টা অত্যন্ত সংবেদনশীল, জঘন্যতম ও ন্যাক্কারজনক কাজ। বিদ্যালয়ে অভিভাবকরা নিরাপত্তাহীনতায় ভুগলে শিক্ষার্থীদের অবস্থা কতটা ভয়াবহ তা সহজেই অনুমেয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অভিযুক্ত রুবেল হোসেনকে চাকরিচ্যুত করাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

মানববন্ধনশেষে সংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন। পরে জেলা প্রশাসকের নিকট অভিযোগ দিলে জেলা প্রশাসক তাৎক্ষনিক ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। পরে তিনি ভুক্তভোগী নারীর পরিবারের যাবতীয় খোঁজ খবর নেন ও তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগীতা প্রদান করেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী জানান, অভিযুক্ত রুবেল হোসেনকে সাসপেন্ড করারসহ অন্যান্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সকালে ওই নারী তার মেয়েকে বিদ্যালয়ে ১ম শ্রেণিতে ভর্তি করাতে নিয়ে যান। ভর্তির পর অফিস কক্ষে অন্য কেউ না থাকার সুযোগে অফিস সহায়ক রুবেল ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন আসার আগেই পালিয়ে যায় অভিযুক্ত রুবেল। পরদিন ১৩ ফেব্রুয়ারি বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ই-টিকিটিংয়ের বাস্তবায়ন দেখতে সড়কে এনায়েত উল্যাহ
পরবর্তী পোস্ট
সেলেনা গোমেজ-হাইলি বিবারকে নিয়ে আবারও বিতর্ক

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting