দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৩১
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

বিতর্ক থামাতে গিয়ে নতুন বিতর্ক জন্ম দিলেন শোয়েব আখতার

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ০ কমেন্ট 353 ভিউস

স্পোর্টস ডেস্ক:

বর্তমান সময়ে পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা দুই তারকা বাবর আজম আর শাহিন আফ্রিদি। ব্যাট হাতে বাবর আর বল হাতে আফ্রিদির তাণ্ডব জায়গা করে নিয়েছে দেশটির ক্রিকেট সমর্থকদের হৃদয়ে। এ দুই ক্রিকেটারের সমালোচনা করে তোপের মুখে পড়েছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার।

শোয়েব আখতার এক বিতর্ক থামাতে গিয়ে উসকে দিয়েছেন নতুন বিতর্ক। ৪৭ বছর বয়সি সাবেক এ তারকা এখন তুলাধোনার শিকার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই।

সম্প্রতি সুনো টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে শোয়েব আখতার বলেন, ‘খোলাখুলিভাবে বাবরের কথা বলব আমি, পাকিস্তানের সবচেয়ে বড় ব্র্যান্ড হওয়া উচিত ওর। কিন্তু সেটি হতে পারছে না? কারণ সে কথা বলতে পারে না।’

কথা বলতে জানা মানে গণমাধ্যমে ইংরেজি ভাষায় সাবলীলতা বুঝিয়েছেন শোয়েব। তবে শোয়েবের মন্তব্যটি বাবরের জন্য অসম্মানজনক বলে মনে করেছেন অনেকেই।

শোয়েবের সাবেক সতীর্থ কামরান আকমল বাবরের পক্ষ নিয়ে মন্তব্য করেছেন, ‘শোয়েব আখতার ইদানীং স্ক্রিনের (পর্দা) সামনে আসেন না। এ কারণে বাবরকে নিয়ে মন্তব্য করে শিরোনামে আসতে চেয়েছেন। বাবর আজম আমাদের সুপারস্টার, বিশ্বের নাম্বার ওয়ান। মিডিয়া সামাল দেওয়ার বিষয়টিতে সে দিন দিন উন্নতি করছে।’

এর পর শোয়েব আখতার এআরওয়াই নিউজের টকশোতে বলেন, ‘গতকাল আমি কামরান আকমলের কথা শুনছিলাম। সে স্ক্রিন শব্দটিকে এসক্রিন বলে উচ্চারণ করছিল। তুমি একটি মিডিয়ায় কথা বলছ, কী উচ্চারণ করছ খেয়াল করা দরকার।’

বিশ্বকাপ ফাইনাল থেকে শাহিনের মাঠ ছেড়ে যাওয়ার সমালোচনা করে শোয়েব বলেন, ‘আমি শাহিনের জায়গায় থাকলে ওই ১২টি বল করে পাকিস্তানের সবচেয়ে বড় তারকা হয়ে যেতাম। আমি বোলিং করতাম। হাঁটু ভেঙে পড়ে গেলেও উঠে দাঁড়াতাম। বারবার ইনজেকশন নিয়ে হলেও খেলা চালিয়ে যেতাম।

শাহিনকে উদ্দেশ করে বলা এসব মন্তব্যের জবাব দিয়েছেন তার শ্বশুর শহিদ আফ্রিদি। আফ্রিদি বলেন, ‘শোয়েব আখতার এত বেশি ইনজেকশন নিয়েছে যে, এখন হাঁটতেই পারে না। দেখুন, এটিই শোয়েব আখতারের মান। সে এটা করতেই পারে। কঠিন, তবু পারে। কিন্তু সবাই তো শোয়েব আখতার না। চোটের কারণে ইনজেকশন আর ব্যথানাশক নিয়ে খেলাটা কঠিন। কারণ এর মাধ্যমে চোট আরও গুরুতর হয়ে ওঠার ঝুঁকি থাকে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইউক্রেনকে আরও ২০০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
পরবর্তী পোস্ট
যে কারণে ‘সারমাত’ নিয়ে এত আলোচনা

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting