দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৮:৩২
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
শ্যামনগরে তিন দিন ব্যাপী নানা কর্মসৃচীর উদ্বোধন
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
কালিগঞ্জে সঞ্জিব হত্যার এজাহারভুক্ত আসামি গ্ৰেপ্তার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বিএনপির কর্মী সভায় নেতার বিরুদ্ধে শ্লোগান দেওয়ায় হামলা-মারধর

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৯, ২০২৩
মার্চ ১৯, ২০২৩ ০ কমেন্ট 404 ভিউস

জাতীয় ডেস্ক:

বরিশাল নগরীর সদর রোডের বিএনপি কার্যালয় চত্ত্বরে উজিরপুর থানা বিএনপি’র কর্মী সভায় সাবেক সংসদ সদস্য প্রার্থীর বিরুদ্ধে শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে দলীয় প্রতিপক্ষের উপর হামলা হয়েছে। থানা বিএনপি’র সাবেক সভাপতি আবদুল মাজেদ মাস্টারের অনুসারীদের বেদম মারধর করেছে স্থানীয় সাবেক সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপি’র ১ নম্বর সদস্য শরফুদ্দিন আহমেদ সান্টুর অনুসারীরা। রবিবার সকাল সোয়া ১০টার দিকে হামলার পর উত্তাপ ছড়িয়ে পড়লে সিনিয়ররা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পরে থানা বিএনপি’র সাবেক সভাপতি আবদুল মাজেদ মাস্টারের সভাপতিত্বে সদর রোডের দলীয় কার্যালয়ে উজিরপুর থানা বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খান এবং বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব আবুলি কালাম শাহিন।

বিএনপি’র দলীয় সূত্র জানায়, তৃণমূল বিএনপি ঢেলে সাঁজানো প্রক্রিয়ার অংশ হিসেবে মাস দুয়েক আগে উজিরপুর থানা বিএনপি’র কমিটি বিলুপ্ত করে জেলা কমিটির নেতারা। ওই থানায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে ইতিপূর্বে উজিরপুর উপজেলা সদরে এবং গুঠিয়া ইউনিয়নে দুই সফা কর্মী সভা আহ্বান করেও ক্ষমতাসীনদের বাঁধায় সভা করতে পারেনি বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের।

আজ সকাল ১০টায় বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে উজিরপুর থানা বিএনপি’র কর্মী সভা শুরু হয়। সভা স্থলের বাইরে উজিরপুরের সাবেক সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি শরফুদ্দিন আহমেদ সান্টুর বিরুদ্ধে শ্লোগান দেয় থানা বিএনপি’র সাবেক সভাপতি মাজেদ মাস্টারের অনুসারীরা। এ সময় সান্টুর অনুসারীরা তাদের বেদম মারধর করে। এ নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়ে সদর রোডে।

পরে সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন বলে জানান উপজেলা যুবদলের আহ্বায়ক আফম শামসুদ্দোহা আজাদ। পরিস্থিতি শান্ত হওয়ার পর জেলা বিএনপি’র আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিনের উপস্থিতিতে উজিরপুর থানা বিএনপি’র কর্মী সভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় বলে জানান যুবদল নেতা আজাদ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নাইকো দুর্নীতি: খালেদা জিয়ার বিচার শুরু
পরবর্তী পোস্ট
গণমানুষের সংবাদপত্র গড়ে তোলা একটি বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী

রিলেটেড পোস্ট

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting