দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৩৬
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সময় চূড়ান্ত

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১১, ২০২৩
মার্চ ১১, ২০২৩ ০ কমেন্ট 348 ভিউস

স্পোর্টস ডেস্ক:

মার্চ-এপ্রিলে আয়ারল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্তই ছিল। বাকি ছিল কেবল ম্যাচ শুরুর সময় নির্ধারণের। শনিবার বিকালে সেটিও চূড়ান্ত হয়ে গেছে। বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সিলেট ও চট্টগ্রামের অনুষ্ঠিত সীমিত ওভারের সিরিজের ৬ ম্যাচের পাঁচটিই শুরু হবে দুপুর দুইটায়। অন্য ম্যাচ শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

আয়ারল্যান্ডের জন্য এই সফরটি ঐতিহাসিক। কেননা এবারই প্রথম বাংলাদেশে পূর্ণাঙ্গ সফরে আসছে আইরিশরা। তার আগে ২০০৮ সালে শুধু তিন ওয়ানডের জন্য বাংলাদেশে এসেছিল। একটি টেস্ট দিয়ে আবার দীর্ঘ বিরতির পর সাদা পোশাকে ফিরছে আয়ারল্যান্ড, যেটা আবার বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম টেস্টও। রবিবার ঢাকায় পা রেখে আইরিশরা সোজা চলে যাবে সিলেটে। সেখানেই মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

সিলেটে ওয়ানডের আগে ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আইরিশরা। এরপর ১৮ মার্চ জেলার আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ওয়ানডে। একদিন বিরতি দিয়ে ২০ মার্চ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজের প্রথম দুটি ওয়ানডে শুরু হবে দুপুর দুইটায়। ২৩ মার্চ শেষ ম্যাচটি আধঘণ্টা দেরিতে হবে একই ভেন্যুতে। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দিন প্রথম রোযা। ইফতারের সময় প্রথম ইনিংসের বিরতি যেন দেওয়া যায়, সেই কারণেই মূলত ওই ম্যাচটি দুপুর আড়াইটায় দেওয়া হয়েছে।

ওয়ানডে সিরিজ শেষ করে ২৪ মার্চ দুই দলই চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবে। ২৭, ২৯ ও ৩১ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো ম্যাচ দুপুর ২টায়। পরদিন ঢাকায় ফিরে দুইদিন অনুশীলন করে ৪ এপ্রিল বাংলাদেশের সাথে একমাত্র টেস্ট খেলবে আয়ারল্যান্ড।

সিরিজের পূর্ণাঙ্গ সূচি:

১৮ মার্চ- প্রথম ওয়ানডে, ভেন্যু- সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম

২০ মার্চ- দ্বিতীয় ওয়ানডে, ভেন্যু- সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম

২৩ মার্চ- তৃতীয় ওয়ানডে, ভেন্যু- সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম

২৭ মার্চ- প্রথম টি-টোয়েন্টি, ভেন্যু- চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

২৯ মার্চ- দ্বিতীয় টি-টোয়েন্টি, ভেন্যু- চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

৩১ মার্চ- তৃতীয় টি-টোয়েন্টি, ভেন্যু- চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

৪ এপ্রিল- একমাত্র টেস্ট, ভেন্যু- মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কারিনা জানালেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছেন
পরবর্তী পোস্ট
পাইকগাছায় ৪০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার- ১

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting