দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:১১
প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায়...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন অনুষ্ঠিত
চরম ঝুঁকিতে পরানদাহা ব্রিজে, দ্রুত সংস্কারের দাবি
পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ-কে রাষ্ট্রীয় মর্যাদায়...
সাতক্ষীরার উপকূলে ভেড়ীবাঁধ নির্মানের কাজ করতে এসে চর...
সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর তিন সদস্য আটক
প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায়...
সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির
সুন্দরবনে ‘জনাব বাহিনী’র প্রধান ফারুকসহ তিনজন গ্রেপ্তার
ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

বল্লীর মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৭, ২০২১
আগস্ট ৭, ২০২১ ০ কমেন্ট 313 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ১২ নং বল্লী ইউনিয়নের বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম নষ্ট করতে একটি কুচক্রীমহল যড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠানের বহিষ্কৃত সহকারী শিক্ষক আজহারুজ্জামান মুকুল সহ কয়েকজন সহযোগী শিক্ষকের বিরুদ্ধে। সরেজমিনে তথ্য সংগ্রহকালে জানা যায় উক্ত শিক্ষক আজহারুজ্জামান মুকুলের নেতৃত্বে ২০১৩ সালে বল্লী ইউনিয়ন সহ পার্শ্ববর্তী এলাকায় তান্ডব চালিয়ে অশান্ত করে তোলে তার নামে প্রায় ১০ টির মতো নাশকতার মামলা হয়। সেই সময় মামলা থাকার কারণে পুলিশ কতৃক গ্রেপ্তার হওয়ার ভয়ে এলাকা ছেড়ে তিনি ঢাকার রয়েল পাবলিকেশন্সের কুষ্টিয়া ও মেহেরপুর জোনে থাকতেন, এলাকাবাসী সুত্রে আরো জানা যায়, যে উক্ত জামায়াত নেতা একাধিক নাশকতা মামলার আসামি আজহারুজ্জামান মুকুল বিদ্যালয়ে প্রায় ৬ বছরের  অধিক সময় অনুপস্থিত থেকে নিয়মিত বেতন ভাতা উত্তোলন করেছেন, স্থানীয়রা জানান একই ব্যক্তি দুই প্রতিষ্ঠানে চাকরি করে এবং উভয় প্রতিষ্ঠান থেকে বেতন ও উত্তোলন করে এটা আমাদের বোধগম্য নয় এসব বিষয়ে স্হানীয় ও জাতীয় দৈনিকে একাধিক বার সংবাদ প্রকাশিত হয়েছে কিন্তু কোন কিছুই কাজে আসেনি,বরং সে বহাল তবিয়তে বহিষ্কার থেকে ও বেতন উত্তোলন করেই যাচ্ছে। এবং সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।  নতুন করে বিদ্যালয় নিয়ে যড়যন্ত্রের বিষয়ে বহিষ্কৃত শিক্ষক জামায়াত নেতা আজহারুজ্জামান মুকুলের নিকট সরাসরি কথা বলে জানতে চাইলে উত্তরে জানায় বিদ্যালয়ের সাবেক সভাপতি ও জেলা আ, লীগের এক শীর্ষ কর্মকর্তা ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আঃ রাজ্জাক যোগসাজস করে আমাকে বিদ্যালয়ে ফিরতে  দেয়নি। এজন্য আমি ওই আ,লীগ নেতা ও প্রধান শিক্ষকের নামে হাইকোর্টে একটি মামলা করেছি। এবং বর্তমানে প্রধান শিক্ষকের চাকরির মেয়াদ আগামী মাসে শেষ হবে কিন্তু তিনি আবার চুক্তিভিত্তিক থাকবেন। বিষয় টি আমি জানতে পেরে উপরিমহলে জানানোর চেষ্টা করবো। এবিষয়ে প্রধান শিক্ষক আঃ রাজ্জাক জানান, আমার চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে স্হানীয় মানুষ এবং কতৃপক্ষ যদি পুনরায় আমাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেন সেক্ষেত্রে আমি চাকরি করবো কি করবো না সেটি ভেবে দেখবো। এখন এবিষয়ে কিছু বলতে পারবো না। তাছাড়া যে মুকুল যড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। কতৃপক্ষ  অনেক বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত করে সত্যতা পেয়েছে এবং  সমস্ত ঘটনা ইতিপূর্বে ধারাবাহিক ভাবে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। যাহা এলাকাবাসীসহ জানে আমার নতুন করে কিছু বলার নেই, এব্যপারে স্হানীয় চেয়ারম্যান ও বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি বজলুর রহমান জানান, উক্ত শিক্ষক আজহারুজ্জামান মুকুল একাধিক নাশকতার মামলায় আসামী হওয়ার পর থেকে শুধু বিদ্যালয় নয় আওয়ামী লীগের মধ্যে বিভেদ সৃষ্টি করে ফের অত্র এলাকা অশান্তের পাইতারা চালাচ্ছে। তিনি আরো জানান, একজন সন্ত্রাসীও একাধিক নাশকতার মামলায় জড়িত থেকে দুই প্রতিষ্ঠানে একই সাথে চাকরি করে বেতন উত্তোলন করে কিভাবে? এলাকাবাসী বিষয়টি সুষ্ঠ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গণটিকা কার্যক্রমে সহযোগীতায় কেন্দ্রে কেন্দ্রে জেলা স্বেচ্ছাসেবকলীগ
পরবর্তী পোস্ট
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া অনুষ্ঠান

রিলেটেড পোস্ট

প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায়...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬

প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায়...

জুন ১০, ২০২৬

বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....

জুন ৯, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...

জুন ৯, ২০২৬

জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবের সাথে স্বেচ্ছাসেবক...

জুন ৯, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে প্রাথমিক...

জুন ৯, ২০২৬

সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে...

জুন ৯, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে ছাত্রদল নেতাদের...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting