দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৮:২৭
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বরাদ্দ বাড়ছে সামাজিক নিরাপত্তা খাতের

কর্তৃক kobirubel.satnadee জুন ৩, ২০২০
জুন ৩, ২০২০ ০ কমেন্ট 391 ভিউস

ন্যাশনাল  ডেস্ক:

আগামী ২০২০-২১ অর্থবছরের নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনার প্রভাবে দেশে সাধারণ মানুষের নতুন করে দরিদ্র হয়ে পড়ার আশঙ্কা থেকেই সরকার এ খাতের বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবছর এ খাতের উপকারভোগীর সংখ্যা ১০ শতাংশ হারে বাড়ানো হলেও এ বছর বাড়ানো হচ্ছে ২০ শতাংশ।  অর্থ মন্ত্রণালয় সূত্রে এমন তথ্য জানা গেছে।

নতুন বাজেটে এ খাতে বরাদ্দ বাড়ছে এক হাজার ৬৩৩ কোটি টাকা। চলতি ২০১৯-২০ অর্থবছরে এ খাতে সরকারের বরাদ্দ রয়েছে ৭৪ হাজার ৩৬৭ কোটি টাকা। এটি মোট বাজেটের ১৪ দশমিক ২১ শতাংশ এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ৫৮ শতাংশ। আগামী অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে করা হচ্ছে ৭৬ হাজার কোটি টাকা।

সূত্র জানায়, আগামী বছর এ খাতের সুবিধাভোগীর সংখ্যাও বাড়ানো হবে। করোনার কারণে আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আর্থিক সুবিধাভোগীর সংখ্যা এ বছর ১৬ লাখ ১৫ হাজার বাড়িয়ে ৯৭ লাখ ১৫ হাজারে উন্নীত করতে চায় সরকার। বর্তমানে এ খাতে উপকারভোগীর সংখ্যা ৮১ লাখ। এর আওতায় বাড়বে সম্মানী ভাতা পাওয়া মুক্তিযোদ্ধার সংখ্যা। বাড়ানো হবে বয়স্কভাতা পাওয়া উপকারভোগীর সংখ্যাও। প্রতিবন্ধী শিক্ষার্থী, স্বামীর নিগ্রহের শিকার নারী উপকারভোগীর সংখ্যাও বাড়ছে বলে জানা গেছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘বর্তমানে প্রায় দুই লাখ মুক্তিযোদ্ধা প্রতিমাসে ১২ হাজার টাকা করে সম্মানী ভাতা পাচ্ছেন। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে দুই হাজার ৬০০ কোটি টাকা। আগামী বাজেটে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হবে। তারা উৎসব ভাতা হিসেবে ১০ হাজার, নববর্ষ ভাতা হিসেবে দুই হাজার এবং বিজয় দিবস ভাতা পাঁচ হাজার টাকা করে পাচ্ছেন, তা অপরিবর্তিত থাকছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি মাসে ৫০০ টাকা হারে বয়স্কভাতা পাওয়া উপকারভোগীর সংখ্যা বর্তমানে ৪৪ লাখ।  এ কর্মসূচির আওতায় আগামী বাজেটে উপকারভোগীর সংখ্যা আরও বাড়ানো হবে। এছাড়া প্রতি মাসে ৫০০ টাকা হারে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা পাচ্ছেন। বর্তমানে এমন উপকারভোগীর সংখ্যা ১৭ লাখ। আগামী বাজেটে এ খাতেও উপকারভোগীর সংখ্যা বাড়বে।

বর্তমানে প্রায় ১০ লাখ অসচ্ছল প্রতিবন্ধী উপকারভোগী প্রতি মাসে ৭০০ টাকা হারে ভাতা পাচ্ছেন। আগামী বাজেটে তাদের সংখ্যাও বাড়ানো হবে। বর্তমানে বিভিন্ন স্তরে এক লাখ উপকারভোগী প্রতিবন্ধী শিক্ষার্থী বিভিন্ন হারে এ ভাতা পাচ্ছেন। আগামী বাজেটে এ সংখ্যাও বাড়ানো হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট জটিলতার মধ্যেই ২০২০-২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৫০ হাজার কোটির বেশি টাকার বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের কথা রয়েছে।

এ প্রসঙ্গে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ জানিয়েছেন, প্রতি বছরই সামাজিক নিরাপত্তা বলয়ের পরিধি বাড়ে। এবারও এর ব্যতিক্রম হবে না। প্রতি বছর এ খাতের উপকারভোগীর সংখ্যা ১০ শতাংশ হারে বাড়লেও এ বছর ২০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া বরাদ্দও বাড়বে।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সিন্ডিকেটের স্বার্থ না দেখায় সরে যেতে হয়েছে: শহীদউল্লাহ
পরবর্তী পোস্ট
করোনা মোকাবিলায় তিন মাসে প্রধানমন্ত্রীর যতো উদ্যোগ

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting