দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৫৬
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ফরিদপুরে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের সতর্ক করলো আওয়ামী লীগ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৭, ২০২৩
মার্চ ৭, ২০২৩ ০ কমেন্ট 380 ভিউস

জাতীয় ডেস্ক:

আগামী ১৬ মার্চ ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বিএনপি নির্বাচন অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলের একাধিক নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে আওয়ামী লীগের রেকর্ড সংখ্যক প্রার্থী বিদ্রোহী হয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন।

দলের মধ্যে থাকা বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কঠোর অবস্থানে নেমেছেন দলটির সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ। এছাড়া কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা ও সাধারণ সম্পাদক শামচুল আলম বিদ্রোহী প্রার্থীদের চিঠি দিয়ে নির্বাচন থেকে সরে গিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সাক্ষরিত চিঠি দিয়ে বলা হয়, আগামী ১৬ মার্চ ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিভিন্ন ইউনিয়নে অনেকেই দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তাদের বেশ কয়েকবার নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার অনুরোধ করা হয়েছে। গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, এখনো জেলা আওয়ামী লীগের নির্দেশনা না মেনে অনেকেই বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। বিদ্রোহী এসব প্রার্থীদের আগামী তিন দিনের (৯ মার্চ) মধ্যে নিজেদের অবস্থান পরিস্কার করে দলের প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হলো।

অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, কোতয়ালী থানা আওয়ামী লীগের পক্ষ থেকে ইতোমধ্যেই দলের সকল বিদ্রোহী প্রার্থীদের কারন দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা ও সাধারণ সম্পাদক শামচুল আলম সাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আগামী ১৬ মার্চ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে আপনি দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। বেশ কয়েকবার নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার অনুরোধ করা হয়েছে।

তবে এখনো জেলা আওয়ামী লীগের সে নির্দেশনা না মেনে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কাজ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গঠনতন্ত্রের ৪৭ ধারা অনুযায়ী আপনাকে কেন দল থেকে বহিষ্কার করা হবেনা-সে বিষয়ে আগামী ৮ মার্চের মধ্যে কারণ দর্শানোর চিঠির জবাব দেওয়ার জন্য অনুরোধ করা হইলো। অন্যথায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
৭ মার্চের ভাষণ শ্রেষ্ঠ নেতৃত্বের নিদর্শন -এ এইচ এম খায়রুজ্জামান লিটন
পরবর্তী পোস্ট
আহমদিয়াদের ওপর হামলায় পঞ্চগড়ে ১০ মামলা, গ্রেপ্তার ১৩০

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting