দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৫৩
জেলা গণসংহতি আন্দোলনের সাংগঠনিক অবস্থা এখন জোরদার
গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ
বরাদ্দের সাড়ে চার কোটির আড়াই কোটি ভাগা-ভাগি
দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন
আগরদাঁড়ীতে নিজ উদ্যোগে এলজিইডি রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত...
মাদককে লাল কার্ড দেখাতে শিবপুর আবাদের হাটে জমজমাট...
খুলনায় শিশুশ্রম প্রতিরোধ দিবস
ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন
সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

প্রাণসায়ের খাল ধার উচ্ছেদ, অবৈধ চিংড়ি ঘের বন্ধ, নদী-খালের ইজারা বাতিল সহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৬, ২০১৯
সেপ্টেম্বর ২৬, ২০১৯ ০ কমেন্ট 301 ভিউস

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শহরের প্রাণ সায়ের খালধারের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। একই সাথে সাতক্ষীরার প্রাণ এই খালকে উন্মুক্ত ও দূষণমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হলেও ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়টিও নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল তার সম্মেলন কক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, সাতক্ষীরায় ডেঙ্গুর প্রাদুর্ভাব হ্্রাস পেয়েছে। ডেঙ্গু বিরোধী অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, পরিবেশ বান্ধব সাতক্ষীরা গড়ে তোলার লক্ষ্যে এরই মধ্যে ‘ক্লিন সাতক্ষীরা গ্রীন সাতক্ষীরা’ সামাজিক আন্দোলন শুরু হয়েছে।
জেলা প্রশাসক কারও নাম উল্লেখ না করেই বলেন, একটি মহল খালধারের দোকানপাট ও অন্যান্য স্থাপনা উচ্ছেদে বাধা হয়ে দাঁড়াতে চায়। এমনকি ব্যবসায়ীরাও তাদের ক্ষতির বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেন, তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে প্রাণ সায়ের খাল রক্ষায় প্রশাসন কাজ করছে। প্রাণ সায়ের খালধারে দেওয়া দোকান বন্দোবস্থ বাতিলের জন্য এরই মধ্যে সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। তারা জরিপ করে ব্যবস্থা নিতে শুরু করেছেন জানিয়ে তিনি দৃঢ়তার সাথে বলেন, পৌরসভা অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যর্থ হলে আইন অনুযায়ী তাদের সরিয়ে অন্যত্র পূনর্বাসন করা হবে।
জেলা প্রশাসক তার স্বহস্তলিখিত বক্তব্যে আরও বলেন, জেলার সব নদী খালের ইজারা বাতিল করা হয়েছে। এসব জলাধার সংস্কার ও খনন পূনঃখননে ৬৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও টাকা বরাদ্দ আসবে বলে সরকারের অনুমতি পাওয়া গেছে। এরই মধ্যে নদী খাল থেকে সকল নেটপাটা অপসারন কাজ শুরু হয়েছে। ব্যবসায়ীরা আমাদের অর্থনৈতিক শক্তি একথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে। জেলার সকল অবৈধ চিংড়ি ঘের বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জেলায় জুয়া এবং ক্যারমের আড়ালে অবৈধ জুয়া বন্ধ করা হবে। এসব বিষয়ে তিনি সংবাদকর্মী ও জনগনের সহায়তা কামনা করেন।
সংবাদ সম্মেলন তাদের মতামত এবং বিভিন্ন প্রশ্ন রেখে আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যাণাজির্, সাবেক সম্পাদক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল প্রমুখ।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, সদর ইউএনও দেবাশীষ চৌধুরী,জেলা তথ্য অফিসার মোজাম্মেল হকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটায় কলেজের মেয়েদের উত্যক্ত করায় বখাটে যুবককে ছয় মাসের কারাদণ্ড
পরবর্তী পোস্ট
দেবহাটায় নারী পাচারকারী আটক

রিলেটেড পোস্ট

জেলা গণসংহতি আন্দোলনের সাংগঠনিক অবস্থা এখন জোরদার

জুন ৩০, ২০২৬

গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ

জুন ২৯, ২০২৬

আগরদাঁড়ীতে নিজ উদ্যোগে এলজিইডি রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত...

জুন ২৯, ২০২৬

মাদককে লাল কার্ড দেখাতে শিবপুর আবাদের হাটে জমজমাট...

জুন ২৯, ২০২৬

ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন

জুন ২৯, ২০২৬

সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা...

জুন ২৯, ২০২৬

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‍্যালি ও...

জুন ২৯, ২০২৬

সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি...

জুন ২৯, ২০২৬

সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...

জুন ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting