দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:১২
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

প্রথমদিন টিকতে পারলো না অজিরা

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৭, ২০২৩
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ০ কমেন্ট 447 ভিউস

স্পোর্টস ডেস্ক :

ইনজুরি কাটিয়ে পেসার মিশেল স্টার্ক ও পেস অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন ফিরতে পারেননি। দিল্লি টেস্টেও তাই ব্যাকফুটে অস্ট্রেলিয়ার। তারা না থাকলেও পেস বোলিংয়ে আগুন ঝরাতে পটু অস্ট্রেলিয়ার একাদশ দেখে চমকে ওঠার মতো। পেসার মাত্র একজন; প্যাট কামিন্স। তিন স্পিনার নিয়ে নেমেছে তারা।

একাদশ থেকেই অনুমিত, দিল্লির স্পিন সহায়ক উইকেটে স্পিনেই বেশি জোর দিয়েছে অজিরা। সাতজন বিশেষজ্ঞ ব্যাটার নিয়েছে। তবু কাজ হলো না। অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমদিনের পুরোটা ব্যাটিং করা হলো না উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্বদের।

মোহাম্মদ শামির পেস বোলিংয়ে এবং রবিশচন্দন অশ্বিন ও রবিন্দ্র জদেজার স্পিন জুটিতে ৭৮.৪ ওভারে ২৬৩ রান করে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। দিনের শেষ ৯ ওভার ব্যাটিং করে ভারত কোন উইকেট না হারিয়ে ২১ রান তুলেছে।

ওপেনিং জুটিতে ৫০ রান যোগ করে অস্ট্রেলিয়া ভালোর আশা দিয়েছিল। ডেভিড ওয়ার্নার ১৫ রানে ফিরলে জুটি ভাঙে। মার্নাস লাবুশানের সঙ্গে উসমান খাজার জুটিও সেট হয়েছিল। কিন্তু ১৮ রান করা টপ অর্ডার ব্যাটারকে তুলে নেন অশ্বিন। ওই ওভারেই উইকেটের পেছনে ক্যাচ দেন স্টিভ স্মিথ। শূন্য করেন তিনি। অস্ট্রেলিয়া ৯১ রানে দ্বিতীয় ও তৃতীয় উইকেট হারায়।

এরপর ম্যাথু হেডের সঙ্গে জুটি গড়ায় চেষ্টা করেন খাজা। হেড ১২ রান করে শামির বলে আউট হন। খাজা ১২৫ বল খেলে ১২ চার ও এক ছক্কায় ৮১ রান করে সাজঘরে ফেরেন। জাদেজার বলে রিভার্স সুইপ খেলেন তিনি। কেএল রাহুল দুর্দান্ত এক ক্যাচ ধরে সাজঘরে পাঠান সেঞ্চুরির আশা দেওয়া খাজাকে।

পরের লড়াইটা পিটার হ্যান্ডসকম্ব একাই করেছেন। তিনি ১৪২ বলের মুখোমুখি হয়ে ৭২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। তাকে রেখে একে একে উইকেটরক্ষক অ্যালেক্স কেরি (০), অধিনায়ক কামিন্স (৩৩), মার্পি (০), নাথান লায়ন (১০) ফিরে যান। কামিন্সের ইনিংসটা আরেকটু বড় হলে কিংবা আর একজন দৃঢ়তা দেখালে হ্যান্ডসকম্ব হয়তো দিনটা শেষ করতে পারতেন।

অজিরা এক পেসার নিয়ে খেললেও ভারত খেলছে দুই পেসার নিয়ে। মোহাম্মদ সিরাজ উইকেট না পেলেও মোহাম্মদ শামি ১৪.৪ ওভারে ৬০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। অশ্বিন ২১ ওভারে ৫৭ এবং সমান ওভারে জাদেজা ৬৮ রান দিয়ে তিনটি করে উইকেট নিয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এবার মিশিগানে ট্রেন দুর্ঘটনা, দুই চালক নিহত
পরবর্তী পোস্ট
মঈনের বাংলাদেশ সফর বিশ্বকাপের ‘বিনিয়োগ’

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting