দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ২:১৪
ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না...
দূর্গা পূজায় ঘোনা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও...
কালিগঞ্জে নবমীর দিনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি...
তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবুর রহমান হাবিবের পূজামণ্ডপ...
তালা সদরের ১৯টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাংবাদিক নজরুল...
আলিপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’র উদ্বোধন
নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের
কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

প্রতারণার অভিযোগে রাসেলের বিরুদ্ধে তরুণীর জিডি

কর্তৃক kobirubel.satnadee জুন ২০, ২০২৩
জুন ২০, ২০২৩ ০ কমেন্ট 974 ভিউস

তরিকুল ইসলাম: মোবাইল ফোন নিয়ে প্রতারণার অভিযোগে কালিগঞ্জের নলতার উত্তর কাজলা গ্রামের আমিরুল ইসলামের পুত্র নাশকতা মামলার আসামী এবং মটর চালকলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেলের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় সাধারন ডায়েরি করেছে এক তরুণী। ওই তরুণী নাম আজমিরা খাতুন। সে কালিগঞ্জের তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের আলাউদ্দীন গাজী কন্যা। জিডি সুত্রে জানা যায়, আজমিরার ব্যবহৃত মটোরোলা কোম্পানীর মটো ইডগো প্লাস মডেলের ১ লক্ষ ১৫ হাজার টাকা দামের একটি মোবাইল ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে যায়। ফোনটি সাতক্ষীরার কোন সার্ভিসিং সেন্টার থেকে সার্ভিসিং করাতে না পেরে ঢাকায় অবস্থানরত তার পূর্ব পরিচিত রাইসুল ইসলাম রাসেলের সাথে ব্যাপারটি শেয়ার করে। এসময় রাসেল দামি ফোনের লোভ সামলাতে না পেরে ফোনটি নিজের কব্জায় নিতে বড় মিস্ত্রির থেকে ফোন সার্ভিসিং করে দেয়ার কথা বলে আজমিরাকে ফোনটি কুরিয়ার করে ঢাকায় পাঠাতে বলে। তার কথায় বিশ্বাষ করে গত মার্চ মাসের ২ তারিখে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সাতক্ষীরা শাখা থেকে ঢাকার কল্যাণপুরে রাসেলের ঠিকানায় আজমিরা ফোনটি পাঠায়। যার রশিদ নং-৩০১২৩০০০০০৬৬৪৯/১। মোবাইলটি রাসেল ওই মাসের ৫ তারিখে সুন্দরবন কুরিয়ারের কল্যাণপুর শাখা থেকে সংগ্রহ করে। এরপর আজমিরাকে মোবাইলটি সার্ভিসিংয়ে দিয়েছে বলে জানায়।

দীর্ঘদিন মোবাইল সম্পর্কে রাসেল কোন খবর না জানানোই আজমিরা রাসেলের কাছে কল করে মোবাইল সম্পর্কে জানতে চায়। তখন রাসেল মোবাইলটি ঠিক করতে ২৫ হাজার টাকা লাগবে বলে আজমিরাকে জানায়। ব্যায়বহুল খরজের কথা শুনে আজমিরা মোবাইল সার্ভিসিং করতে অপারগতা প্রকাশ করে এবং মোবাইলটি আজমিরার ঠিকানায় পাঠিয়ে দেয়ার জন্য রাসেলকে অনুরোধ করে। এরপর রাসেল কলটি কেটে দিয়ে লাপাত্তা। আজমিরার কল আর রাসেল রিসিভ করেনা। এক পর্যায়ে আজমিরার মোবাইল নাম্বারটি রাসেল ব্লক লিস্ট রেখে দেয়। এরপর আজমিরা হতাশ হয়ে যায়। সে বিভিন্ন নাম্বার থেকে রাসেলকে ফোন দিয়ে কথা বলার চেষ্টা করলে আজমিরার ভয়েস শুনেই রাসেল কল কেটে দিয়ে নাম্বারটি ব্লক লিস্টে ফেলে দেয়। এভাবে একদিন আজমিরা তার ভাইয়ের ফোন থেকে রাসেলকে কল করে এবং কাকতালীয়ভাবে রাসেল কলটি রিসিভ করে কথা বলে। তখন রাসেলকে মোবাইলটি ফেরত পাঠাতে অনুরোধ করলে আজমিরাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার কাছে কোন ফোন নেই বলে আজমিরাকে সাফ জানিয়ে দেয় রাসেল। এবং এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে আজমিরার অবস্থা খারাপ করে দেবে। এবং সে মটরচালকলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক পরিচয় দিয়ে বলে তার উপরে হাত অনেক লম্বা। মটরচালকলীগের কেন্দ্রীয় সভাপতি আলী হোসন স্বয়ং তাকে সাপোর্ট দেয় বলে তাকে কেউ কিছু করতে পারেনা বলে হুমকি দিয়ে কল কেটে দেয়।

এরপর থেকে প্রতারক রাসেল আর আজমিরার সাথে যোগাযোগ করেনা। পরে আজমিরা কোন উপায় না পেয়ে রাসেলের স্ত্রী সোহেলী তামান্নার সাথে ফেসবুক ম্যাসেঞ্জারে যোগাযোগ করে তাকে ব্যাপারটি বলে। তখন রাসেলের স্ত্রী রাসেলকে বাটপার বলে আখ্যায়িত করে চ্যাটিং কনভার্সেশনে বলেন, রাসেল বিভিন্ন জায়গা থেকে এভাবে বাটপারি করে টাকা পয়সা নিয়ে আসে। কয়েকবার করে তাকে প্রতারণা করতে নিষেধ করার পরেও সে কথা শোনেনা। আপনার মোবাইলের বিষয়ে আমি তাকে বলবো। তবে সে আপনার মোবাইল ফেরত পাঠাবেনা। কারণ তার কাছে কোন জিনিস একবার আসলে তা আর ফেরত যায়না। সে বাটপারি করে টাকা পয়সা রোজগার করে বলে তার স্ত্রী চ্যাটিং কনভার্সেশনে জানায়। (কনভার্সেশন সংরক্ষিত) পরে আজমিরা কোন উপায় না পেয়ে সোমবার (১৯ জুন) সাতক্ষীরা সদর থানায় প্রতারক রাসেলের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করে। যার জিডি নং-১১০৬। এব্যাপারে জিডির তদন্তকারী অফিসার এএসআই আসাদুর রহমান বলেন, এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্তপূর্বক অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও নাশকতা মামলার আসামী প্রতারক রাসেলে বিরুদ্ধে দেশে বিভিন্ন জায়গায় গিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন সুবিধা নেয়ার অভিযোগ রয়েছে।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভুরুলিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা
পরবর্তী পোস্ট
প্রবহমান খালে সাঈদ মেহেদীর বাঁধ নির্মাণ

রিলেটেড পোস্ট

ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না...

অক্টোবর ২১, ২০২৬

দূর্গা পূজায় ঘোনা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও...

অক্টোবর ২১, ২০২৬

কালিগঞ্জে নবমীর দিনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি...

অক্টোবর ২০, ২০২৬

কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

অক্টোবর ২০, ২০২৬

সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি...

অক্টোবর ২০, ২০২৬

সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রস্তুতি...

অক্টোবর ১৯, ২০২৬

অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের...

অক্টোবর ১৯, ২০২৬

সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...

অক্টোবর ১৭, ২০২৬

সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...

অক্টোবর ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting