দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৪৯
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

পৌর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি সেলিম ও সম্পাদক ফুল বাবু

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৬, ২০২৩
মার্চ ১৬, ২০২৩ ০ কমেন্ট 422 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে পুরাতন সাতক্ষীরা জিএন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুল আজিজ মাস্টারের সভাপতিত্বে ও শেখ আব্দুস সেলিম’র সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। “মহান স্বাধীনতার মাসে বঙ্গবন্ধু ও তার শহিদ পরিবার, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের শহিদ এবং ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘মহান স্বাধীনতার মাসে সকলকে শুভেচ্ছা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভে মা-বোনদেরকে জাগ্রত করতে হবে এবং সেই সাথে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড সকলের মাঝে তুলে ধরতে হবে। তাহলে আমাদের জয় নিশ্চিত। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অতি উৎসায়ী হয়ে উদ্ভট বক্তব্য ও মিথ্যাচার করে দল ও দলের নেতা কর্মীদের ক্ষতি করতে হেয় প্রতিপন্ন এবং ষড়যন্ত্র করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অতি উৎসাহী হয়ে কথা বলা ভালো না। সাতক্ষীরায় একটি কুচক্রী মহল দলের মধ্যে বিশৃঙ্খলা করতে মিথ্যা বানোয়াট কথাবার্তা ও মিথ্যাচার করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ২০২৪ সালের নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ আওয়ামী লীগ আবারো নির্বাচিত হবে এবং জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করে দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, আ. ম. তারেক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এসএম শওকত হোসেন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ নুরুল হক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, জিয়াউর বিন সেলিম যাদু, এ.এস.এম মাকছুদ খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়। প্রধম অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে দ্বিতীয় অধিবেশনে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেনের সঞ্চালনায় উপস্থিত সকলের উপস্থিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম প্রস্তাব করা হয়। এসময় সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে শেখ আব্দুস সেলিমকে সভাপতি ও মো. মনিরুল ইসলাম ফুল বাবুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এস কে সমীরের সঙ্গীত আয়োজনে আইটেম গানে কন্ঠ দিল কণ্ঠশিল্পী রেশমি মির্জা
পরবর্তী পোস্ট
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই -ভালুকা চাঁদপুর আদর্শ কলেজে রোটারীয়ান নাজনীন আরা নাজু

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting