দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১১:৩৮
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

পুলিশ সদস্য যখন ফাঁড়ির হর্তাকর্তা

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১০, ২০২৩
আগস্ট ১০, ২০২৩ ০ কমেন্ট 495 ভিউস

নিজস্ব প্রতিবেদক, তালা: সবই ওসি স্যার জানে সার্কেল স্যার জানে এখানে কমিশনের ব্যাবসা সবাইকে ভাগ দিয়ে খাই আমারা। এবার মাঠে খেলার জন্য নেমেছি, কেউ আমার কিছুই করতে পারবেনা এমন দাম্ভিকতায় চলেন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার পুলিশ সদস্য পুলক বিশ্বাস। অভিযোগ রয়েছে ক্যাম্প ইনচার্জকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনের পর দিন নিরিহ মানুষকে হয়রানী করেছে চলেছেন পুলক বিশ্বাস।এদিকে পুুলিশী হয়রানির স্বীকার হয়ে ঘটনার বিচার চেয়ে জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন একই এলাকার উত্তম পালের স্ত্রী পুষ্পা রানী পাল। তার লিখিত অভিযোগে জানা গেছে, গত ৭ আগষ্ট বিকালে প্রতিবেশী এক ছাত্রদল নেতার সাথে ম্যাসেজ্ঞারে কথাকাটি হয় ছেলে দীপু পালের সাথে। পরবর্তীতে তার কাছে খলিষখালী কমিউনিটি পুলিশের সভাপতি জানিয়ে মাপ চান তিনি। এছাড়া তার ছেলেকে ডেকে মাপ চাওয়ার জন্য বাজারে আসতে বলেন। ওই সময় ছত্রদল নেতার ইন্ধনে কোন প্রকার লিখিত অভিযোগ ছাড়াই তাকে আটক করে মারপিট করেন পুলিশ সদস্যরা সহ ওই ছাত্রদল নেতা। ছেলে খুঁজে না পেয়ে পুলিশের কাছে গেলে আটকের বিষয়টি নিশ্চিত হন তিনি। ওই রাতে খলিষখালী কমিউনিটি পুলিশের সভাপতি গৌতম ঘটকের কাছে গেলে তিনি পুলিশ সদস্যদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে অপমান করে বসেন ওই পুলিশ সদস্য। তিনি আরো বলেন, উপায় না পেয়ে তিনি পুলিশ ফাঁড়িতে গেলে তখন পুলক বিশ্বাস তার কাছে দুই লক্ষ টাকা ঘুষ দাবী করে বসেন। দাবী মত টাকা না দিলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে বলে জানায় তারা। পরবর্তীতে ৮আগষ্ট সকালে স্থানীয় ইউপি সদস্যের মধ্যস্ততায় ত্রিশ হাজার টাকার বিনিময়ে ছেলেকে ছাড়িয়ে নেন ছেলেক। ওই সময় পুলিশ সদস্য পুলক বিশ্বাস টাকা পয়সা লেনদন হয়নি মর্মে মিথ্যা ভিডিও চিত্র ধারন করে রাখেন। এবিষয়ে জেলা পুলিশ সুপারের কাছে সুবিচার প্রার্থনা করেছেন তিনি। খলিষখালী ওয়ার্ড কৃষকলীগের সভাপতি জাকির মোড়ল জানান, গত ৩ আগষ্ট রাতে তার গরুটি অসুস্থ হয়ে পড়লে তিনি ইঞ্জিনভ্যান যোগে তালার দিকে ফেরত পাঠান। পথিমথ্যে খলিষখালী বাজারের মোড়ে পৌঁছালে পুলিশ সদস্য পুলক বিশ্বাস ও সহকারী উপ পরিদর্শক আবু রাসেল গরুর গাড়িসহ তিন জনকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। পরবর্তীতে ২০ হাজার টাকা ঘুসের দাবী করে বসে ওই পুলিশ সদস্য। দাবীমত টাকা দিতে অস্বীকার করলে তাকে গরুচুরির মামলায় ফাঁসাবে বলে হুমকি দিতে থাকে পুলিশ সদস্য পুলক বিশ্বাস। পরিবর্তীতে ১০ হাজার টাকা ঘুস দিয়ে পার পেয়ে যান ওই যাত্রা। খলিষখালী এলাকার শওকত মোড়লের ছেলে জুয়েল মোড়ল জানান, মাস খানেক আগে তাকে গাঁজা খাওয়ার অভিযোগ এনে ক্যাম্পে আটক করে নিয়ে বেধড়ক মারধর করে পুলিশ সদস্য পুলক বিশ্বাস। পরে তার কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা নিয়ে ভিডিও ধারন করে ছেড়ে দেয়। খলিষখালী কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি গৌতম ঘটক জানান, বেশ কিছুদিন ধরে খলিষখালী পুলিশ ফাড়ির পুলিশ সদস্যরা বেপরয়া হয়ে উঠেছে। প্রায় প্রতি রাতে বিভিন্ন এলাকা থেকে লোকজন ধরে আনে তারা। তারপর ওসি সার্কেলের দোহাই দিয়ে মোটাঅংকের অর্থের বিনিময়ে আবার ছেড়ে দেয়। এরপর প্রমাণ লোপাট করতে ভিডিও চিত্র ধারন করে রাখে। আমরা কোন কথা বলতে চাইলে তারা অপমান করার চেষ্টা করে।এছাড়া গভীর রাত পর্যান্ত ফাঁড়িতে নাশকতা মামলার আসামী আসামীদের আনাগোনা দেখা যায় বলে অভিযোগ তোলেন তিনি। বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি বিষয়টা তারা দেখছেন। এই ঘটনায় সুষ্ঠু বিচার দাবী সহ পুলিশ ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে জেলা পুলিশ সুপারের সুদৃৃষ্টি কামনা করেন তিনি। অভিযোগ অস্বীকার করে ওই পুলিশ সদস্য পুলক বিশ্বাস জানান, আমি কনোস্টবলের চাকরি করি কোন অফিসার না। আমি কোন অনৈতিক কাজ করিনা। আমার বিষয়ে কোন অভিযোগ থাকলে সিনিয়ার অফিসারদের সাথে কথা বলেন বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। এবিষয়ে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আতিকুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সম্মানসূচক ডি.লিট. উপাধি পেলেন নর্দান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ
পরবর্তী পোস্ট
কেশবপুরে সড়কের মরা গাছের ডাল-পালা ভেঙ্গে পড়ার আতংকে পথচারী

রিলেটেড পোস্ট

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

তালায় সীমানা পিলার উদ্ধার, আটক -৪

জুন ৬, ২০২৬

তালার পাঁচরোখী মন্দিরে ৮ম প্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

জুন ৩, ২০২৬

সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ ভাইয়ের

মে ২৬, ২০২৬

তালার নগরঘাটা ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া

মে ২০, ২০২৬

তালায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চাঁদাবাজ-মাদক ব্যবসায়ীদের...

মে ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting