দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:১১
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

পিএসজিতে একতা নেই, ইঙ্গিত দিলেন প্যারিস ছেড়ে চলে যাওয়া মিডফিল্ডার

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৪, ২০২৩
মার্চ ১৪, ২০২৩ ০ কমেন্ট 323 ভিউস

স্পোর্টস ডেস্ক:

একতা—পিএসজির সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন এটাই। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা কি একই সুতোয় এখনো বাঁধা আছেন, নাকি ড্রেসিংরুমে সৃষ্টি হয়েছে অস্বস্তি।

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পরই যে এ প্রশ্ন উঠেছে তা নয়, পিএসজির ড্রেসিংরুম ঐক্যবদ্ধ কি না, এ প্রশ্ন আগে থেকেই। এবার এ প্রশ্নের উত্তর দিয়েছেন জানুয়ারির দলবদলে পিএসজি ছেড়ে ইংল্যান্ডের ক্লাব উলভসে যোগ দেওয়া স্প্যানিশ মিডফিল্ডার পাবলো সারাবিয়া। সরাসরি কিছু না বললেও পিএসজিতে যে একতা নেই, তা এই মিডফিল্ডারের কথাতেই স্পষ্ট।

একতার প্রশ্নে যদিও সব সময় দলকে আগলে রাখার চেষ্টা করেছেন কোচ ক্রিস্তফ গালতিয়ের; ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র সর্বশেষ ম্যাচে ব্রেস্তের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ার পর এ নিয়ে তিনি কথাও বলেছেন। তখন পিএসজি কোচ জানিয়েছেন, দলে একতা আছে এবং দলের একতা নিয়ে তাঁর কোনো সন্দেহ নেই।

পিএসজির হয়ে ১২ গোল ও ৮ গোলে সহায়তা করা সারাবিয়ার কথার সঙ্গে অবশ্য গালতিয়ের কথার মিল খুঁজে পাওয়া যায় না। আর সারাবিয়া যখন দলের সঙ্গে ছিলেন তখনো পিএসজি চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েনি। পিএসজির চ্যাম্পিয়নস লিগ প্রজেক্ট ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি যে আরও খারাপ হওয়ার কথা, সেটাই স্বাভাবিক।

একতার প্রশ্নে সারাবিয়া বলেছেন, ‘সবাই মিলে একসঙ্গে থাকার যে অনুভূতি, কয়েকজন খেলোয়াড় একসঙ্গে হওয়ার চেয়ে ক্লাব ও পরিবারের সদস্য হয়ে মাঠে নামা—এমন প্রশ্নে পিএসজির চেয়ে আমি অন্য দলকেই পছন্দ করতাম। মেসি, নেইমার, এমবাপ্পের সঙ্গে খেলা দারুণ এক অভিজ্ঞতা। তবে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের মধ্যে নিজেকে গুরুত্বপূর্ণ ভাবা।’

চ্যাম্পিয়নস লিগে থেকে ছিটকে গেলেও পিএসজি এখনো ইউরোপের শীর্ষ দলগুলোর একটি। এমন একটা দল থেকে উলভসে নাম লেখানো—যে ক্লাব লড়ছে অবনমন এড়াতে। কেন পিএসজি ছাড়লেন সারাবিয়া—এ প্রশ্নে বলেছেন, ‘মাঠে নামতে না পেরে আমি খুশি ছিলাম না। এই মানের ফুটবলারদের ভিড়ে আমার খেলাটা কঠিন, সে কারণেই এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মেসিকে পেতে বড় প্রস্তাব নিয়ে আসছে এমএলএসের ক্লাব
পরবর্তী পোস্ট
ইংলিশদের হোয়াইটওয়াশের লজ্জায় ডোবাল টাইগাররা

রিলেটেড পোস্ট

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting