দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:৪৭
শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন:...
সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...
কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন
আশাশুনির বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ...
শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ
পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত...
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর এক্সরে মেশিন অচল:...
সাতক্ষীরায় ভুয়া ওয়ারেশ সনদ দেখিয়ে জমি দখল চেষ্টার...
পাইকগাছায় ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরা দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাটকেলঘাটা

পাটকেলঘাটায় সংখ্যালঘুর দোহাই দিয়ে পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টা

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১৬, ২০১৯
ডিসেম্বর ১৬, ২০১৯ ০ কমেন্ট 408 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার পাটকেলঘাটার সরুলিয়ায় সংখ্যালঘুর দোহাই দিয়ে দীর্ঘদিনের ভোগদখলীয় পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সরুলিয়া গ্রামের মৃত আফসার আলী সরদারের ছেলে আসাদুল ইসলাম।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমরা ৪ ভাই পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে পাটকেলঘাটা থানার বড়বিলা মৌজায় ১২৩ দাগে ৮৮ শতক জমির মধ্যে ২৯ শতক সম্পত্তি দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। ইতোপূর্বে আমার বড় ভাই মাস্টার আব্দুল হামিদ উক্ত সম্পত্তির দেখাশোনা ও রক্ষনা বেক্ষন করতেন। আমি লেখাপড়ার কারণে দীর্ঘদিন বাইরে থাকি। আমার বড় ভাই মাস্টার আব্দুল হামিদ অসুস্থ্য হয়ে গত ২০১৮ সালের ১৬ ডিসেম্বর মারা যান। তার মৃত্যুর পর স্থানীয় একটি কুচক্রী মহলের ইন্ধনে একই এলাকার মৃত কালিপদ ঘোষের পুত্র স্বপন ঘোষ, তপন ঘোষ ও রতন ঘোষ উক্ত সম্পত্তি অবৈধভাবে সংখ্যালঘুর দোহাই দিয়ে দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়। এরই জের ধরে তারা আমাদের পৈত্রিক সম্পত্তিতে ঘেরাবেড়া দিতে বাধা দেয় এবং দেশীয় অস্ত্র সস্ত্র দেখিয়ে হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে। এঘটনায় কোন উপায় না পেয়ে আমি বাদী হয়ে গত ১২/১২/২০১৯ তারিখে সাতক্ষীরা অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করি। তিনি বলেন, তাদের ষড়যন্ত্রের কবলে পড়ে আমার পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল করে নেয়ার ষড়যন্ত্রে বর্তমানে আমি চরম উদ্বিগ্নতার মধ্যে রয়েছি। এদিকে, মামলা দায়েরের খবর জানতে পেরে উক্ত স্বপন ঘোষ, তপন ঘোষ ও রতন ঘোষ আমাকে বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে বলছেন, সম্পত্তি ছেড়ে না দিলে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগে আমাকে ভিটেছাড়া করবে। এছাড়া ওই চক্রটি স্বল্পমূল্যে স্থানীয় প্রভাবশালীর কাছে আমাদের পৈত্রিক সম্পত্তি বিক্রয় করে দেওয়ার ভীতি প্রদর্শন করে যাচ্ছে। প্রভাবশালী ব্যক্তিরা তাদের ভাড়াটিয়া বাহিনী দিয়ে আইন ও আদালতের রায়কে উপেক্ষা করে অবৈধভাবে দখল নেবে বলে জানা গেছে। আমি অসহায় নিরিহ একজন ছাত্র হওয়ায় সুযোগে তারা গভীর ষড়যন্ত্র শুরু করেছে। এমতাবস্থায় তিনি (আসাদুল) উক্ত অবৈধদখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক তার পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জেলা পরিষদ কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে নজরুল ইসলামকে সংবর্ধনা
পরবর্তী পোস্ট
কলারোয়া জাতীয় পার্টির সম্মেলনে মশিউর সভাপতি, আলিম সম্পাদক

রিলেটেড পোস্ট

তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা

অক্টোবর ৪, ২০২৬

পাটকেলঘাটায় হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার...

অক্টোবর ৪, ২০২৬

নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...

অক্টোবর ২, ২০২৬

পাটকেলঘাটায় সিভিল সার্জনের অভিযানে প্রতারক ম্যানেজার গ্রেপ্তারের নির্দেশ

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিল নিয়ে গ্রাহকের অভিযোগ

সেপ্টেম্বর ২৭, ২০২৬

পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

পাটকেলঘাটায় উঠতি বয়সী বখাটে ও চোরের দৌরাত্ম্যে অতিষ্ঠ...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে দু’জন গ্রেফতার

সেপ্টেম্বর ১৮, ২০২৬

পাটলেকেশ্বরী কালী মন্দিরে শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting