দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:১৪
সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
সাংবাদিক আলিম আর নেই
সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন
ভাদিয়ালী সীমান্ত দিয়ে তিন কেজি সোনা পাচার
সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
ঘরবন্দি অসুস্থ নারীকে ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার করল...
সাতক্ষীরায় ঐতিহ্যবাহী নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা
প্রেমের বিয়ে অস্বীকার করে নবজাতক ফেলে পালানোর চেষ্টা
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আতাউর এর সাংবাদিক সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৪, ২০১৯
জুলাই ২৪, ২০১৯ ০ কমেন্ট 430 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আমি ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ অর্থবছরে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। একই সাথে আমি খুলনা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে ২০১৭ সালে মালয়েশিয়া ও ভারত সফরের সুযোগ পেয়েছিলাম। আমার ইউনিয়নের বেশীরভাগ মানুষ আমার কাজে সন্তুষ্ট হয়ে আমার সাথেই রয়েছেন। অথচ আমাকে ভূমিদস্যু হিসাবে আখ্যায়িত করে আমার অর্জিত সুনাম নষ্ট করার চেষ্টা করছে একটি মহল। আমি এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে একথা বলেন শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম আতাউর রহমান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আজিজুল ইসলাম, স্বপন মৃধা, আবুল কাশেম, মো.আহসানউল্লাহ, আব্দুল গফুর ও হেদায়েতুল ইসলাম ছাড়াও যুবলীগ নেতা শফিকুল ইসলাম, কৃষকলীগ নেতা তপন কুমার মন্ডল, আওয়ামী লীগ নেতা শওকত হোসেন গাজী ও মোঃ ওয়ালিউল্লাহ এবং যুবলীগের সাজিব বিল্লাহ।
সাংবাদিকসম্মেলনে তিনি বলেন, পদ্মপুকুর ইউনিয়নের হিন্দু অধ্যুষিত একটি গ্রামের নাম ঝাঁপা। এখানে শতকরা ৯৫ ভাগ মানুষ হিন্দু ধর্মাবলম্বী। ২০০৯ সাল থেকে কয়েকটি মুসলিম পরিবার এখানে বসবাস করে। তাদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি রয়েছে। তিনি উল্লেখ করেন এই গ্রামের জনৈক শহিদুল ইসলাম, হযরত আলী, আবু ঈসা ও রফিকুল ইসলাম পানি উন্নয়ন বোর্ডের জমিতে ঘর তৈরী করে বসবাস করছে। তাদের বিরুদ্ধে তপন মেম্বার সহ অনেকের মৎস্য ঘেরে মাছ চুরির অভিযোগ ওঠে। এ ব্যাপারে থানায় একটি জিডিও করা হয়। সাংবাদিকসম্মেলনে তিনি আরও বলেন, গত ৫ জুলাই সাবেক ইউপি সদস্য তপন কুমার মন্ডলের ঘেরে মাছ চুরির প্রতিবাদ করায় শহিদুল, ঈসা, নাইম ও শামিম সহ মহিলারা ঘেরের ম্যানেজার ও তপন মেম্বরের স্ত্রী সহ কয়েকজনকে মারধর করে। এ নিয়ে শ্যামনগর থানায় একটি মামলাও হয়।
সাংবাদিকসম্মেলনে ইউপি চেয়ারম্যান বলেন, শান্তি বজায় রাখার স্বার্থে আমি সেখানে গ্রাম পুলিশ নিয়োগ করি। মারপিট করার কারনে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে শ্যামনগর থানার কয়েকজন পুলিশ সদস্য সেখানে সার্বক্ষনিক পাহারায় থাকেন। আমি চেয়ারম্যান হিসাবে নিরপেক্ষ থেকে এলাকায় শান্তি বজায় রাখার চেষ্টা করছি। অথচ একটি কুচক্রী মহল গত ২২ জুলাই আমাকে এবং যুবলীগ সভাপতি শফিকুল ইসলামকে জড়িয়ে তাদের বাড়িঘর ভাঙা ও মৎস্য ঘের দখলের মিথ্যা গল্প তৈরী করে সাংবাদিকসম্মেলন করে আমাকে ভূমিদস্যু আখ্যা দিয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃতপক্ষে কাউকে উচ্ছেদ করা নয়, শান্তি রক্ষার স্বার্থে আমি আমার পরিষদের লোকজন এবং দলীয় লোকজন একযোগে কাজ করছি। তিনি প্রতিপক্ষের লোকজনের অপপ্রচারে কান না দেওয়ার অনুরোধ জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
পরবর্তী পোস্ট
নবজীবনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

রিলেটেড পোস্ট

শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ

সেপ্টেম্বর ১০, ২০২৬

সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ

সেপ্টেম্বর ১০, ২০২৬

জেলেখালিতে আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১০, ২০২৬

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

সেপ্টেম্বর ৯, ২০২৬

শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

সেপ্টেম্বর ৯, ২০২৬

সাক্ষরতার হার ৭৫ শতাংশ, তবু ঝরে পড়ছে উপকূলের...

সেপ্টেম্বর ৮, ২০২৬

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সেপ্টেম্বর ৮, ২০২৬

শ্যামনগরে মৎস্যজীবী দলের কমিটি গঠন

সেপ্টেম্বর ৮, ২০২৬

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্বাস্থ্যকর পরিবেশ

সেপ্টেম্বর ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting