দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৩৭
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

‘পদযাত্রার নামে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে বিএনপি-জামায়াত’

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৪, ২০২৩
মার্চ ৪, ২০২৩ ০ কমেন্ট 408 ভিউস

জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ নেতা ড. মো. আওলাদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নকে ব্যাহত করতে ও তথাকথিত সুশীলদের দেশবিরোধী সূক্ষ্ম ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য বিএনপি-জামায়াত আজ পদযাত্রার নামে নৈরাজ্য, সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। স্বাধীনতা বিরোধীদের যেকোনো ষড়যন্ত্র রাজনৈতিকভাবে প্রতিহত করার জন্য ঢাকা-৪ নির্বাচনী এলাকা শ্যামপুর ও কদমতলী থানা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে জুরাইনে বিএনপি ও জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্যামপুর-কদমতলী থানা আওয়ামী লীগ কর্তৃক যৌথভাবে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন ড. মো. আওলাদ হোসেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আগামী জাতীয় নির্বাচনে ঢাকা-৪ নির্বাচনী এলাকায় শেখ হাসিনার মনোনীত আওয়ামী লীগের প্রার্থীকে নৌকা মার্কায় বিপুল ভোটে নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাছিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ড. মো. আওলাদ হোসেন আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে চতুর্থবার সরকার গঠন করে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তুলবো, এটাই হোক আজকের শপথ।

সমাবেশ শেষে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল রাজপথ প্রদক্ষিণ করে। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শ্যামপুর থানা আওয়ামী লীগের প্রবীণ নেতা ৫৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত মুফতি, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা বেগম, সাংগঠনিক সম্পাদক ফেরদৌসী ইয়াসমিন পপি, ৫২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ফারুক হোসেন, ৫৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মহব্বত হোসেন, ঢাকা জেলা পরিষদের সাবেক নির্বাচিত সদস্য আলমগীর হোসেন, শ্যামপুর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শরীফ মোহাম্মদ শাহজাহান, কদমতলী থানা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হাজী আমজাদ হোসেন।

আরও উপস্থিত ছিলেন কদমতলী থানা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আয়শা আলম, কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য হাজী নজরুল ইসলাম, ড. মনিরুল ইসলাম, রোকসানা বেগম পারুল, শহীদ মাহমুদ হেমী, কাজী জাহিদ, ৫২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহিন, ৫৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ফরিদ হোসেন, ৫২ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক দবিরুল ইসলাম, ৫৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ বিভিন্ন ভোটকেন্দ্র ভিত্তিক ইউনিট কমিটির নব-নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বাবার পিস্তল হাতে প্রতিপক্ষকে ধাওয়া দেওয়া মেয়রপুত্র কারাগারে
পরবর্তী পোস্ট
বাগেরহাটে দুই জনের রহস্যজনক মৃত্যু

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting