দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৩:৪২
বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে সাতক্ষীরার বালক-বালিকা দল
কলারোয়ায় চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন 
কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
অসহায় শ্রমিক আ.রাজ্জাকের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন 
অবৈধভাবে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে...
সুন্দরবনে ‘বনবিভাগের’ গুলিতে কাঁকড়া জেলে নিহতের অভিযোগ
জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ 
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং...
সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

পঞ্চগড়ে সংঘর্ষ: আতঙ্কে মোমিনুলদের রাত কেটেছে মসজিদে

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৫, ২০২৩
মার্চ ৫, ২০২৩ ০ কমেন্ট 358 ভিউস

জাতীয় ডেস্ক:

বাড়ি পুড়ে ছাই হয়েছে। দাঁড়িয়ে আছে সিমেন্টের খুঁটিগুলো। এবড়োখেবড়ো টিনের চালা। পোড়া ছাইয়ের ভ্যাপসা গন্ধ আর ধ্বংসস্তূপের পাশে শর্ষেগাছের খড়। খড়ের মধ্যে লম্বা হয়ে শুয়ে আছেন মোমিনুল হক (৫৫)। মানুষের শব্দ পেয়ে চোখ রগড়াতে রগড়াতে ভাঙা গলায় বলতে শুরু করলেন, ‘কিচ্ছু নেই। সব জ্বলে অঙ্গার হয়ে গেছে। রাতে মসজিদে ছিলাম। ভয়ে ঘুমাতে পারিনি।’

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ‘সালানা জলসা’ বন্ধের দাবিতে করা বিক্ষোভ থেকে আহম্মদনগর এলাকায় মোমিনুল হকের মতো শতাধিক ব্যক্তির বাড়িঘরে হামলা হয়। আহমদিয়ারা শুক্রবার দুপুরে বাড়িঘরে তালা দিয়ে জলসায় ছিলেন। এ সুযোগে বিকেল থেকেই দুষ্কৃতকারীরা তাঁদের বাড়িঘরে প্রথমে হামলা চালায়। লুট করে নিয়ে যায় সর্বস্ব। পরে বাড়িঘরে আগুন দিয়ে চলে যায় তারা।

মোমিনুল হক বলেন, তাঁর দুই ছেলে দুই মেয়ে। ছেলেদের একজন ঢাকায় পোশাকশ্রমিকের কাজ করেন। অন্যজন ট্রাকচালক। বড় মেয়ে মাধ্যমিক পাস করেছে। ছোটটা নবম শ্রেণিতে পড়ে। আতঙ্কে গতকাল শনিবার সকালে দুই মেয়েকে ঢাকায় ছেলের কাছে পাঠিয়েছেন। কাঁদতে কাঁদতে তিনি বলতে শুরু থাকেন, বড় মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। এ মাসের শেষ শুক্রবার। মেয়ের বিয়ের জন্য কিছু টাকাও আলমারিতে রেখেছিলেন। সেসব লুট করা হয়েছে।

আহমদিয়াদের হিসাব অনুযায়ী, আহম্মদনগর এলাকায় ১৫০টি বাড়িতে অগ্নিসংগযোগ করা হয়। দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা হয়। সুজন আহমেদ (৩৪) নামের এক ভুক্তভোগী বলেন, ফুলতলা বাজারে তাঁর সিমেন্টের দোকান ছিল। ট্রলিতে করে সিমেন্টের বস্তাগুলো বের করে নিয়ে দোকানে আগুন দিয়েছে। কথা বলতে বলতে আগুনে পুড়ে ছাই হওয়া দুই মামা ও দুই চাচার বাড়ি ঘুরে দেখালেন সুজন আহমেদ।

আহম্মদনগরের বাসিন্দারা জানান, ঘটনার পর থেকে এক কাপড়েই আছেন তাঁরা। পোড়া ধ্বংসস্তূপের মধ্যে পাটি বিছিয়ে ঘুমানোর চেষ্টা করেছেন। কিন্তু শনিবার রাতে আবারও হামলার খবর পেয়ে পরে মসজিদের বারান্দায় ঘুমিয়েছেন। তারপরও আতঙ্ক কাটেনি তাঁদের।

মোজাম্মেল হক (৬০) বলেন, এলাকার সবাই মেয়েমানুষ ও ছোট বাচ্চাদের বিভিন্ন জায়গায় তাঁদের আত্মীয়স্বজনের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। আজ সকালে হিন্দু সম্প্রদায়ের এক লোক তাঁদের চিড়া, মুড়ি ও গুড় দিয়ে গেছেন। তবে গত রাতে (শনিবার) প্রতিবেশী এক মুসলিম সম্প্রদায়ের পরিবার তাঁদের খাবার দিয়েছে।

পাড়ার মাঝখানে বীর মুক্তিযোদ্ধা (৬৭) আবু হানিফের বাড়ি। তাঁর পাকাবাড়ির প্রতিটি কক্ষে আগুন দেওয়া হয়েছে। কক্ষের ভেতরে পড়ে আছে রেফ্রিজারেটরের পোড়া অংশ। দেয়ালে ঝুলে আছে টেলিভিশনের পোড়া অংশ। ওয়ার্ডরোপের একটু অংশ দেখা যাচ্ছে। হানিফ বলেন, বাইরে থেকে প্রধান গেটে তালা দেওয়া ছিল। গেট ভেঙে বাড়িতে ঢুকে আগুন দেওয়া হয়েছে। লুট করা হয়েছে টাকাপয়সা। পাসপোর্টসহ মুক্তিযোদ্ধার যাবতীয় কাগজপত্র।

এদিকে গত তিন দিনের ঘটনাকে কেন্দ্র করে রোববার সকাল থেকে শহরের উপকণ্ঠে আহম্মদ নগর এবং তার পার্শ্ববর্তী ফুলতলা ও শালশিরি এলাকায় পুলিশ ও বিবিজির সদস্যদের কঠোর নিরাপত্তাবেষ্টনী দেখা গেছে। এর আগে গত শুক্রবার জুমার নামাজের পর আহম্মদনগর এলাকায় শুরু হওয়া আহমদিয়া সম্প্রদায়ের তিন দিনব্যাপী সালানা জলসা বিক্ষোভের মুখে প্রশাসনের অনুরোধে রাতেই বন্ধ করে দেওয়া হয়।

আহমদিয়া সালানা জলসার আহ্বায়ক আহমদ তবশির চৌধুরী বলেন, বৃহস্পতি ও শুক্রবারের ঘটনার পর শনিবার রাতে আবারও একটি গুজব ছড়িয়ে কিছু বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় শনিবার একটি হত্যাকাণ্ডসহ সব বিষয়ে অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় একটি মামলার এজাহার জমা দেওয়া হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভারত সরকারকে খুশি করতেই আদানির সঙ্গে চুক্তি
পরবর্তী পোস্ট
নড়াইলে ট্রলির ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা নিহত

রিলেটেড পোস্ট

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting