দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:০৪
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
খুলনায়  গাঁজাসহ নারী গ্রেফতার
শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...
শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...
শোক বার্তা
মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...
সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

নাশকতার মামলায় বিএনপির ৬৫০ নেতাকর্মীর আগাম জামিন

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৯, ২০২৩
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ০ কমেন্ট 346 ভিউস

জাতীয় ডেস্ক:

ইউনিয়ন পর‌্যায়ে ‘পদযাত্রা’ কর্মসূচির পর নাশকতার মামলায় ৯ জেলার বিএনপির অন্তত ৬৫০ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের দ্বৈত বেঞ্চ থেকে এসব নেতাকর্মীর ছয় সপ্তাহের আগাম জামিন হয় বলে জানিয়েছেন দলটির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল।

জ্বালানি তেল, গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে সমমনা রাজনৈতিক দল ও মিত্রদের সঙ্গে যুগপৎ আন্দোলনে নেমেছে বিএনপি। সে আন্দোলনের অংশ হিসেবে গত ১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ‘পদযাত্রা’ কর্মসূচি পালন করে দলটি।

এ কর্মসূচি পালন করতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ হামলা-সংঘর্ষের জেরে দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত ৪৫টি মামলা হয় বলে ১৩ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে জানান দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স। এসব মামলায় এক হাজার ৭০৬ জন স্থানীয় নেতাকর্মীকে আসামি করার পাশাপাশি অজ্ঞাত আরো চার হাজার ৫১৭ জনকে আসামি করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, ‘পুলিশের করা নাশকতার মামলায় ৯ জেলার ৬৪৭ জনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে জামিনপ্রাপ্তদের সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পন করতে হবে।’

এ আইনজীবী ছাড়াও আইনজীবী কামাল হোসেন, শফিউল আলম মাহমুদ, রুকনুজ্জামান সুজা, আবিদুর রহমান, সেলিম মিয়া, উজ্জ্বল হোসেন ও কে আর খান পাঠানও জামিন আবেদনের শুনানি করেন। এ আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, মো. শাহনেওয়াজ ও আনিসুর রহমান।

আগাম জামিন পাওয়া নেতাকর্মীরা ময়মনসিংহ, নেত্রকোণা, কুষ্টিয়া, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নড়াইল, যশোর, মাগুরা ও জামালপুর জেলার বলে জানান আইনজীবীরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
উপাচার্যের অডিও ফাঁসের পর ইবির নিয়োগ বোর্ড স্থগিত
পরবর্তী পোস্ট
বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর নামে মামলার দাবি মিথ্যা : সেতুমন্ত্রী

রিলেটেড পোস্ট

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

শিশু রামিসা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ...

মে ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting