দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ২:১৫
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

নার্সারি করে কৃষক আব্দুল গফুরের ভাগ্য বদল: বছরে আয় ১১ লাখ টাকা

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১২, ২০২৩
জুলাই ১২, ২০২৩ ০ কমেন্ট 377 ভিউস

আব্দুর রহিম: শুরুটা করেছিল মাত্র চার হাজার টাকা দিয়ে। ১৬ শতক পতিত জমি ইজারা নিয়ে প্রথমে কিছু বনজ ও ফলজ চারা দিয়ে নার্সারীর যাত্রা শুরু করেন কৃষক আব্দুল গফুর। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির চারা ও বীজ সংগ্রহ করেন। তাঁর নার্সারিতে এখন দেড় শতাধিক বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি চারা আছে। এই নার্সারিতে তাঁর কয়েক লক্ষ টাকা বিনিয়োগ রয়েছে। প্রথম পর্যায়ে আর্থিক সংকটের কারণ কালিগঞ্জ এনজিও সংস্থা সাস থেকে দশ হাজার টাকা ফ্রি কৃষি ভর্তুকি পায়। এরপর তার নার্সারির ব্যবসা নতুনভাবে মোড় নেয়। ওই টাকা দিয়ে তিনি আরও বেশ কয়েক পদের কৃষি গাছ যুক্ত করেন তার নার্সারি বাগানে। এভাবে তার ব্যবসার প্রসার দিন দিন বাড়তে থাকে। বর্তমানে কৃষক আব্দুল গফুরের কৃষি নার্সারি খামারের জমির পরিমাণ ৯ বিঘা। তিনি এই কৃষি নার্সারি খামার থেকে বাৎসরিক আয় করেন ১১ লাখ টাকা। উপজেলা ব্যাপী কৃষক আব্দুল গফুর এখন ‘কৃষি মানব’ নামে পরিচিত। জেলার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তেঁতুলিয়া বুড়ির মোড় সংলগ্ন (কালীগঞ্জ- আশাশুনি) সড়কের পাশেই কৃষক আব্দুল গফুরের কৃষি নার্সারি খামারটি অবস্থিত। দেশে করনাকালীন সময়ের আগে কালিগঞ্জ উপজেলা বৃক্ষমেলার শ্রেষ্ঠ কৃষি নার্সারি খামার পুরস্কারপ্রাপ্ত হন পরপর ২ বার এবং আশাশুনি উপজেলা বৃক্ষমেলায় শ্রেষ্ঠ কৃষি নার্সারি খামারির পুরস্কার প্রাপ্ত হন ১ বার। তার কৃষি নার্সারি খামারে বর্তমানে দেশি-বিদেশী জাতের বিভিন্ন পদের কৃষিজ, ফলজ, বনজ এবং ঔষধি জাতের সব মিলিয়ে লক্ষাধিক নার্সারি চারা রয়েছে। নিজের মেধা এবং কঠোর পরিশ্রম দিয়ে তিল তিল করে গড়ে তুলেছেন ‘বিসমিল্লাহ নার্সারি’ নামে তার এই কৃষি নার্সারি খামারটি। জেলা ব্যাপী এ নার্সারির সুনাম রয়েছে বলে জানা গেছে।
উক্ত নার্সারি থেকে গাছ কিনতে আসা পার্শ্ববর্তী উপজেলা আশাশুনি, শ্যামনগর, দেবহাটা, খুলনার তেরখাদা উপজেলা থেকে থেকে আসা একাধিক ব্যক্তি জানান, অন্যান্য নার্সারির তুলনায় এই নার্সারিতে দাম কম ও ভালো মানের চারা পাওয়া যায়। এজন্য আমরা এখান থেকে সব সময় চারা কিনে থাকি। পাশাপাশি সবাইকে এখান থেকে নেওয়ার পরামর্শ দেই। তাঁর নার্সারি থেকে ভারতের বারাসাত, রাজশাহী, খুলনা, সিলেট সহ দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা নার্সারি চারা ক্রয় করে থাকেন। কৃষি মানব কৃষক আব্দুল গফুর জানান, কৃষি মন্ত্রণালয় অথবা জেলা কৃষি সম্প্রসারণ অফিস থেকে যদি সরকারি ভাবে সহজ শর্তে ভূক্তর্তি পাওয়া যেত তাহলে আরো ব্যাপক পরিসরে আমার এই কৃষি নার্সারি খামারটির পরিধি বাড়ানো যেত। তিনি আরো বলেন, প্রতি বছর সরকারি বিভিন্ন দিবসে শিক্ষার্থীদের মাঝে কয়েক শত কৃষি কাজ সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করে আসছি। সামনে আরো করবো। তার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলা কৃষি অফিস এবং সংশ্লিষ্ট এলাকাবাসী। প্রতি মাসে বিভিন্ন এনজিও সংস্থা এবং কৃষি অফিস এর নিকট কয়েক শত নার্সারি চারা বিক্রি করে থাকেন কৃষক আব্দুল গফুর। কালিগঞ্জ উপজেলা সিনিয়র কৃষি অফিসার অসীম বিশ্বাস জানান, আব্দুল গফুর এক সময় ভীষন গরীব ছিল। একবেলা খাওয়া হলে অন্য বেলা খাওয়া হত না তার। তবে কৃষক আব্দুল গফুর কঠোর পরিশ্রমী ছিলেন। যার ফলশ্রুতিতে তিনি এক সময় কৃষি নার্সারি বাগান গড়ে তোলে। নার্সারি খামার করে আব্দুল গফুর এখন অনেক সচ্ছল। আমার পক্ষ থেকে নিয়মিত কৃষি পরামর্শ দিয়ে যাচ্ছি।
কৃষক আব্দুল গফুরের কৃষি নার্সারীর সুখ্যাতি শুনে পরিদর্শনে আসেন, ২০০১ সালে দেশে সর্বপ্রথম বাউকুলের উদ্ভাবক ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞানী বিশিষ্ট কৃষিবিদ ডক্টর আব্দুর রহিম। নার্সারি পরিদর্শন করে তিনি এ সময় সন্তোষ প্রকাশ করেন।
শামীম হোসেন সোহাগ এবং শোয়েব কৃষক আব্দুল গফুরের দুই সন্তান বাবার নার্সারি খামার দেখভাল করেন। নার্সারির অর্থনৈতিক গুরুত্ব অনেক। ছোট ছোট নার্সারি থেকে বছরে লাখ লাখ টাকা আয় করা সম্ভব। কারণ ছোট এক বর্গমিটার জায়গায় কয়েক হাজার চারা উৎপাদন করা যায়। এজন্য ‘কৃষি মানব’ আব্দুল গফুর সকলের অনুকরণ হতে পারে বলে সংশ্লিষ্ট কৃষিবিদরা মনে করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালা উপজেলা সভাপতির পিতার মৃত্যুতে জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির শোক
পরবর্তী পোস্ট
কুখরালিতে চাঁদা চেয়ে না পাওয়াই বায়নাকৃত জমির পাঁচিল গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

আগস্ট ১৬, ২০২৬

কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-

আগস্ট ১৬, ২০২৬

নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...

আগস্ট ১৫, ২০২৬

কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...

আগস্ট ১৫, ২০২৬

কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন

আগস্ট ১০, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting