দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:৪৯
সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
সাংবাদিক আলিম আর নেই
সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন
ভাদিয়ালী সীমান্ত দিয়ে তিন কেজি সোনা পাচার
সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
ঘরবন্দি অসুস্থ নারীকে ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার করল...
সাতক্ষীরায় ঐতিহ্যবাহী নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা
প্রেমের বিয়ে অস্বীকার করে নবজাতক ফেলে পালানোর চেষ্টা
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল

কর্তৃক M Helal জুলাই ২৮, ২০২৬
জুলাই ২৮, ২০২৬ ০ কমেন্ট 65 ভিউস

 

 

তরিকুল ইসলাম,সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফারজানা সুলতানার মরদেহ উদ্ধারের সময় তা দেখে অজ্ঞান হয়ে পড়েন হত্যা মামলার সাক্ষী হামিদুল ইসলাম (হামিদুল মোড়ল)। তিনি কাশিবাটি গ্রামের এন্তোফ মোড়লের ছেলে এবং ফারজানা হত্যা মামলার প্রধান সাক্ষীদের একজন বলে জানা গেছে।

হামিদুল ইসলামের দাবি, গত ২০ জুলাই ফারজানা নিখোঁজ হওয়ার পর তিনি ও স্বজনরা কালিগঞ্জ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সন্ধ্যা ৭টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে সুমাইয়া খাতুনের ঘরের তালা খুলে পুলিশ ও স্থানীয়রা ভেতরে প্রবেশ করেন। সেখানে একটি ওয়ারড্রবের ভেতর ভাঁজ করা অবস্থায় ফারজানার মরদেহ পাওয়া যায়।

হামিদুল ইসলাম বলেন, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলামকে সঙ্গে নিয়ে তিনি ঘরে প্রবেশ করেন। ওয়ারড্রবের ভেতরে ফারজানার মরদেহ দেখে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে যান।

তার ভাষ্য অনুযায়ী, প্রায় এক ঘণ্টা পর তিনি জ্ঞান ফিরে জানতে পারেন, সুমাইয়া খাতুনকে জনতা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়েছে। এরপর যে ঘরে সুমাইয়ার মরদেহ রাখা ছিল, সেখানে আগুন লাগার ঘটনা ঘটে। তিনি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর আহ্বান জানান এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ফারজানার মরদেহ ঘর থেকে বের করা হয়।

হত্যার পেছনে একজোড়া সোনার দুলই কারণ ছিল এবং এ কারণেই সুমাইয়া ফারজানাকে হত্যা করেছে—এমন তথ্য তিনি কীভাবে জানলেন, এ বিষয়ে প্রশ্ন করা হলে হামিদুল ইসলাম সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আব্দুল্লাহ আল মামুন জানান, প্রায় চার বছর আগে হামিদুল ইসলামের উদ্যোগে তার বোন সুমাইয়া খাতুনের বিয়ে একই গ্রামের আমিরুল ইসলামের সঙ্গে হয়। বিয়ের পর তারা জানতে পারেন, আমিরুল মাদকাসক্ত ও জুয়ায় আসক্ত ছিলেন। এ নিয়ে দাম্পত্য কলহ, নির্যাতন এবং একাধিক সালিস বৈঠকের ঘটনা ঘটে।

মামুনের দাবি, একটি সালিস বৈঠকে তাকে কেন্দ্র করে হামিদুল ইসলাম অপমানিত হন। পরে হামিদুল তাকে মারধর করলে উভয় পরিবারের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। তবে ফারজানা সুলতানার পরিবার ও সুমাইয়া খাতুনের পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল। তারা একে অপরের বাড়িতে যাতায়াত করতেন, রান্না করা খাবার বিনিময় করতেন এবং পারিবারিক লেনদেনও ছিল।

মামুন আরও জানান, ঘটনার দিন সকাল সাড়ে ৭টার দিকে তিনি ভাগনি আমেনাকে খাবার কিনে দিয়ে বাড়ি ফেরেন। পরে দুপুর সোয়া ১টার দিকে কয়েকজন মোবাইল ফোনে জানতে চান, সুমাইয়া ও ফারজানা তাদের বাড়িতে গেছে কি না।

হামিদুল ইসলামের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম তার দাবি নাকচ করেন।

তিনি বলেন, “হামিদুল মোড়ল নামে কাউকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। নিহত সুমাইয়া খাতুন ফারজানা হত্যাকাণ্ডে জড়িত—এমন কোনো বক্তব্য তিনি পুলিশকে দেননি। এছাড়া যে ঘরে ফারজানার মরদেহ পাওয়া যায়, সেখানে সুমাইয়ার কাছ থেকে চাবি নিয়ে প্রবেশ করা হয়নি। স্থানীয় লোকজন তালা ভেঙে ঘরে ঢুকেছিলেন। হামিদুল নামে কেউ সেখানে অজ্ঞান হয়েছিলেন কি না, সে বিষয়ে আমার জানা নেই।”

ফারজানা সুলতানা হত্যা মামলার তদন্ত অব্যাহত রয়েছে। মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনার প্রকৃত কারণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং বিভিন্ন পক্ষের বক্তব্য যাচাই করে দেখছেন। ঘটনার বিষয়ে হামিদুল ইসলাম ও পুলিশের বক্তব্যে অসঙ্গতি থাকায় তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে ৩১ কোটি ৯৪ লাখ টাকার জব্দ মাদক ধ্বংস, বিজিবির কঠোর বার্তা
পরবর্তী পোস্ট
শ্যামনগরের কৈখালীতে অবৈধ ভাবে পাচার হওয়ার সময় বিএডিসির ৫৭বস্তা সার জব্দ

রিলেটেড পোস্ট

ঘরবন্দি অসুস্থ নারীকে ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার করল...

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই...

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরার  কালিন্দী নদী সীমান্তে পুশ-ইন রুখে দিল বিজিবি

সেপ্টেম্বর ১১, ২০২৬

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন...

সেপ্টেম্বর ১০, ২০২৬

আদালাতের নিষেধাজ্ঞা অমান্য করে কালিগঞ্জে জমি জবরদখলের পাঁয়তারা

সেপ্টেম্বর ৭, ২০২৬

আদালাতের নিষেধাজ্ঞা অমান্য করে কালিগঞ্জে জমি জবরদখলের পাঁয়তারা:...

সেপ্টেম্বর ৭, ২০২৬

কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা

সেপ্টেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...

সেপ্টেম্বর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting