দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৩০
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

দেশের বাজারে ওঠছে সাতক্ষীরার গোপালভোগ, বোম্বাই, গোলাপ খাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম

কর্তৃক mirkhairul.news মে ৫, ২০২৫
মে ৫, ২০২৫ ০ কমেন্ট 274 ভিউস

কিশোর কুমার: অপেক্ষার প্রহর শেষে এখন থেকে দেশের বাজারে মিলবে সাতক্ষীরার আম। আমের গুনগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের বেধে দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহ শুরু করা হয়েছে। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (৫ মে) সকাল ১১ টার দিকে সদর উপজেলা ফিংড়ির আম চাষী বেল্লাল হোসেনের আম বাগানে আম সংগ্রহের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এ সময় বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনির হোসেন, আম চাষি মোঃ বেল্লাল হোসেন, আবুল কালাম আজাদ, কমলেশ সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন এনডিসি প্রণয় বিশ্বাস, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্লাবণী সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাসানুজ্জামন, সুমন কুমার সাহা, মো. আসাদুল ইসলাম, আইরিন সুলতানা,আম চাষি মাওলানা আব্দুল মোমিনসহ এলাকার আম চাষি বৃন্দ। এ সময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, সাতক্ষীরার আম দেশের সব অঞ্চলের চেয়ে আগে বাজারে আসে এবং এই আমের চাহিদাও রয়েছে ব্যাপক। সে কারণে সাতক্ষীরার আমের সুনাম দেশ ছাড়িয়ে এখন বিদেশেও স্থান করে নিয়েছে। সাতক্ষীরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। দেশের অর্থনীতিতে এই জেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মূলত ভৌগলিক অবস্থানগত ও জলবায়ু পরিবর্তনের কারণে সাতক্ষীরাতে গরম এবং মৌসুমি বায়ু অন্য সব জেলার আগে প্রবেশ করে। যে কারণে সাতক্ষীরা রাম দ্রুত পেকে থাকে। সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘সাতক্ষীরার আমই দেশের বাজারে সবচেয়ে আগে আসে । এই কারণে এর চাহিদাও সবচেয়ে বেশি। এ জেলার আমের স্বাদ অতুলনীয়।’ এ বছর প্রায় ৪০০ কোটি টাকার আম বিক্রি ও রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কোনোভাবেই যেন কেমিক্যাল বা ক্ষতিকর পদার্থ ব্যবহার করে আম পাকানো না হয়, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। তিনি আরও বলেন, ২০১৬ সাল থেকে সাতক্ষীরার আম বিদেশে রপ্তানি হচ্ছে। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে হিমসাগর ও আম্রপালি জাতের আমের চাহিদা রয়েছে। সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় সকাল থেকেই পাইকাররা আম সংগ্রহ শুরু করেছেন। বাজারে চাহিদা ও দাম দুটোই ভালো বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা। আমের বাজার নিয়ে সাতক্ষীরা বড়বাজার পাকা ও কাঁচামাল ব্যবসায়ী কমিটির সেক্রেটারী রজব আলী বলেন, দেশ ও দেশের বাইরের বাজারে সাতক্ষীরার আমের একটি সুনাম রয়েছে। এই সুনামকে অক্ষুন্ন রাখতে আমরা সাতক্ষীরা বড়বাজার কমিটির পক্ষ থেকে কেমিক্যাল মুক্ত ও সৌলভ্য মূল্যে সুস্বাদু আম বাজারজাত করতে সর্বোচ্চ চেষ্টা করছি। সাথে সাথে আমাদের বড় বাজার থেকে আম সংগ্রহের আহ্বান জানাচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য মতে, চলতি মৌসুমে সাতক্ষীরার ৪ হাজার ১৩৫ হেক্টর জমিতে প্রায় ৫ হাজার আমবাগানে উৎপাদন লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। যেখান থেকে ৭০ হাজার মেট্রিক টন আম উৎপাদন হবে। যার মধ্যে প্রায় ৫০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে। জেলা প্রশাসন ইতিমধ্যে আম বাজারে সংগ্রহের জন্য ক্যালেন্ডার ঘোষণা করেছে, ৫ মে থেকে বাজারে থাকছে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম। ২০ মে থেকে শুরু হবে হিমসাগর বাজারজাত। ২৭ মে থেকে পাওয়া যাবে ল্যাংড়া এবং ৫ জুন থেকে বাজারে উঠবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় তরমুজ ও আদা চাষিদের মাঝে সার ও বীজ প্রদান
পরবর্তী পোস্ট
দেবহাটায় ঘুরে গেলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মাহমুদুল হক

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting